ইসরায়েলজুড়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইরানের সর্বাধুনিক ক্ষেপণাস্ত্রগুলো। ইরানি সেনাদের ক্ষেপণাস্ত্র হামলায় বিভিন্ন ইসরায়েলি শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) এ সংবাদ প্রকাশ করেছে আনাদোলু এজেন্সি।
ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর মধ্য ও উত্তর ইসরায়েলে ক্ষেপণাস্ত্রের স্প্লিন্টারে সাতজন আহত হয়েছেন।
ইসরায়েলি দৈনিক ইয়েদিওথ আহরোনোথ জানিয়েছে, মধ্য ইসরায়েলের কাফর কাসিমে পাঁচজন এবং শা’আর শোমরনে আরও একজন আহত হয়েছেন।
পত্রিকাটি আরও জানায়, কাফর কাসিমের ফুটেজে হামলার তীব্রতায় রাস্তায় একটি গর্ত এবং বেশ কয়েকটি গাড়ি উল্টে যেতে দেখা গেছে।
চ্যানেল ১২-এর তথ্য মতে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় উত্তর ইসরায়েলি শহর হাইফাতেও একজন আহত হয়েছেন এবং একটি ভবন সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে।
এর আগে ইসরায়েলি গণমাধ্যমগুলো জানিয়েছে, ইরানের নতুন ক্ষেপণাস্ত্র হামলায় কাফর কাসিম এলাকায় একটি ভবন ধসে পড়ে বেশ কয়েকজন আহত হয়েছেন এবং একটি ভবনের ক্ষতি হয়েছে।
একই সূত্রের মতে, মধ্য ইসরায়েল, জেরুজালেম এলাকা এবং অধিকৃত পশ্চিম তীরের কিছু অংশে ক্ষেপণাস্ত্র ও রকেট হামলার সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে।
গোলান হাইটসের শহর ওরটাল, আইন জিভান এবং গ্যালিলি প্যানহ্যান্ডেলের বসতি গোনেন, লেহাভত হাবাশান ও শামিরসহ উত্তরাঞ্চলে অতিরিক্ত সতর্কতা জারি করা হয়েছে।
প্রতিবেদনে দাবি করা হয়েছে, সর্বশেষ হামলায় একটি ক্লাস্টার মিসাইল অন্তর্ভুক্ত ছিল এবং জেরুজালেম ও শ্যারন অঞ্চলে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে।


-1778455118-16678_1778455263.webp)

