ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। মঙ্গলবার (২৪ মার্চ) ইরানি সেনাদের ক্ষেপণাস্ত্র হামলা এবং মারণাস্ত্রের স্প্লিন্টার ছড়িয়ে পড়ার পর তেলআবিবের ওপর ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে।
ইসরায়েলের চ্যানেল ১২ ও আনাদোলু এজেন্সি এ সংবাদ প্রকাশ করেছে।
ইসরায়েলের জাতীয় জরুরি চিকিৎসা, দুর্যোগ ও অ্যাম্বুলেন্স পরিসেবা বা মাগেন ডেভিড অ্যাডমের (এমডিএ) মুখপাত্র জাকি হেলার বলেছেন, ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর শহরজুড়ে চারটি ক্ষতিগ্রস্ত স্থান চিহ্নিত করা হয়েছে। এ হামলায় ছয়জন আহত হয়েছেন।
জাকি হেলার আরও জানান, ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থানগুলোতে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।
এখন পর্যন্ত এ বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি ইসরায়েলি কর্তৃপক্ষ।
২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বড় আকারের হামলার পর থেকে আঞ্চলিক উত্তেজনা আরও বেড়েছে। এ আক্রমণে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। এ ছাড়া ১৫০ জনেরও বেশি স্কুলছাত্রী এবং ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাসহ ১ হাজার ৪০০ জনেরও বেশি মানুষ মারা যান।
ইরানও পাল্টা হামলা চালিয়ে প্রতিশোধ নিয়েছে। দেশটি মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটি, কূটনৈতিক স্থাপনা এবং সামরিক কর্মীদের লক্ষ্য করে আক্রমণ করেছে। ইসরায়েলি শহরগুলোতেও ব্যাপক হামলা চালিয়েছে ইরানি সেনারা। এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতসহ উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।


-1778455118-16678_1778455263.webp)

