যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার বলেছেন, বৈশ্বিক অর্থনীতি ছিনতাই করতে চায় রাশিয়া ও ইরান। তারা হরমুজ প্রণালি দিয়ে নৌযান চলাচল সীমিত করে ফেলেছে।
শুক্রবার (১৩ মার্চ) এ সংবাদ প্রকাশ করেছে বিবিসি।
সৌদি আরব সফরে গিয়ে ইভেট কুপার বলেন, রাশিয়া ও ইরানের মধ্যে অনেক দিন ধরে সুসম্পর্ক রয়েছে। তারা বৈশ্বিক অর্থনীতি ছিনতাই করতে চায়। এ কারণে তারা হরমুজ প্রণালি দিয়ে নৌযান চলাচল সীমিত করে ফেলেছে। এ জলপথে কোনো জাহাজ গেলে তাতে আক্রমণ করা হচ্ছে।
এ বিষয়ে ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি জানিয়েছেন, ইরানের শত্রুদের ওপর চাপ সৃষ্টির জন্য হরমুজ প্রণালি বন্ধ থাকবে। আমরা আমাদের শহীদদের রক্তের প্রতিশোধ নেব।
এর আগে থেকেই মার্কিন-ইসরায়েলি হামলার প্রতিশোধ হিসেবে এ জলপথ দিয়ে পশ্চিমাদের জাহাজ চলাচল বন্ধ রয়েছে। এখন মোজতবা খামেনির ঘোষণার পর যুক্তরাষ্ট্র রাশিয়ার তেল কেনার ওপর নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করেছে।
এ বিষয়ে ইভেট কুপার বলেন, রাশিয়া ও ইরানের মধ্যে দীর্ঘদিন ধরে সুসম্পর্ক রয়েছে। তারা এমন পদ্ধতি ও কৌশল প্রয়োগ করে, যাতে করে উভয়েই লাভবান হয়।
এ কারণে তারা এমন সব কৌশল অবলম্বন করছে, যাতে তারা বৈশ্বিক অর্থনীতিকে ছিনতাই করতে পারে। এর মাধ্যমে ওই দুই দেশ লাভবান হতে চায়। এ দুই রাষ্ট্র মূলত একে অপরকে সমর্থন করছে।


-1778455118-16678_1778455263.webp)

