লেবাননের সীমান্তের কাছে ইসরায়েলের সামরিক অবস্থানে হিজবুল্লাহর ছোড়া রকেট হামলায় ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের ছেলের কলিজা ছিঁড়ে গেছে। এছাড়া তিনি পেটে এবং পিঠে আঘাত পেয়েছেন।। ঘটনাটি ঘটে শুক্রবার (৬ মার্চ) পশ্চিম গ্যালিলির একটি স্থানে। ওই সময় হিজবুল্লাহ ও ইসরায়েলি সেনাদের মধ্যে যুদ্ধ চলছিল।
মঙ্গলবার (১০ মার্চ) রয়া নিউজ এ সংবাদ প্রকাশ করেছে।
ইসরায়েলের স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, বিস্ফোরণে গিভাতি এবং গোলানি ব্রিগেডের আট ইসরায়েলি সৈন্য আহত হন। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। তিনজনের শরীরে সামান্য থেকে মাঝারি পর্যায়ের ক্ষত রয়েছে। তবে ইসরায়েলি মন্ত্রীর ছেলের পেটে এবং পিঠে মারাত্মক আঘাত লেগেছে। এ হামলায় তার কলিজা ছিঁড়ে গেছে।
এ ঘটনার পর আহতদের বিমানে করে নাহারিয়ার পশ্চিম গ্যালিলি মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়ে, ইসরায়েলি অর্থমন্ত্রীর ছেলের অবস্থা স্থিতিশীল। তবে কিছু রিপোর্টে উল্লেখ করা হয়েছে, তার অভ্যন্তরীণ আঘাত প্রাথমিকভাবে পাওয়া প্রতিবেদন থেকেও বেশি মারাত্মক। তাকে আরও নিবিড়ভাবে পরিচর্যা/ চিকিৎসা করতে হবে।
এ বিষয়ে ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ বলেন, গত শুক্রবার লেবাননের সীমান্তে স্থানীয় যোদ্ধারা ইসরায়েলের গোলানি সৈন্যদের ওপর মর্টার হামলা করে। এ সময় আট সৈন্য আহত হয়। ওই আহত সৈন্যদের মধ্যে একজন হলো - আমার প্রিয় ছেলে বিন্যামিন হেব্রন। মর্টারের ধারালো টুকরোর আঘাতে তার পিঠ ও পেটে ছিদ্র হয়ে গেছে।
তিনি আরও বলেন, আমার ছেলেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মর্টারের ধারালো টুকরোর আঘাতে তার লিভার ছিঁড়ে গেছে। ওই ধারালো টুকরোটি প্রধান রক্তনালীর দেয়ালে আটকে ছিল। এটা যদি (আরও জোরে) আঘাত করত, তাহলে আমার ছেলের শারীরিক অবস্থা আরও খারাপ হতে পারতো।


-1778455118-16678_1778455263.webp)

