জাতিসংঘে দেওয়া এক বক্তব্যে ভ্যাসিলি নেবেনজিয়া বলেছেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি এলাকায় জাহাজ চলাচল নিয়ন্ত্রণের পূর্ণ অধিকার ইরানের রয়েছে। একইসঙ্গে পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে ‘ভণ্ডামি’ ও ‘জলদস্যুতার’ অভিযোগও তুলেছেন তিনি।
মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতিসংঘে বক্তব্য দিতে গিয়ে রাশিয়ার এ রাষ্ট্রদূত বলেন, যুদ্ধ পরিস্থিতিতে কোনো উপকূলীয় দেশ আক্রান্ত হলে নিজেদের নিরাপত্তার স্বার্থে তারা নিজ জলসীমায় জাহাজ চলাচল সীমিত বা নিয়ন্ত্রণ করতে পারে। তার দাবি, ইরানের ওপর পুরো দায় চাপানোর চেষ্টা করা হচ্ছে, যেন মনে হয় দেশটি নিজেই প্রতিবেশীদের ওপর হামলা চালিয়েছে। তথ্য আলজাজিরা
পশ্চিমা দেশগুলোর সমালোচনা করে নেবেনজিয়া বলেন, ‘কৃষ্ণসাগরে রাশিয়ার বাণিজ্যিক জাহাজে ইউক্রেনের হামলায় ইউরোপীয় দেশগুলোর সমর্থন আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল। তিনি আরও অভিযোগ করেন, এসব দেশ সরাসরি হামলা না চালালেও নিষেধাজ্ঞার মতো একতরফা ব্যবস্থার আড়ালে বেআইনি কর্মকাণ্ড লুকানোর চেষ্টা করছে।’
রুশ রাষ্ট্রদূতের এই মন্তব্য মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে হরমুজ প্রণালি অঞ্চলে নিরাপত্তা ও জাহাজ চলাচল নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ বাড়ছে।


-1778455118-16678_1778455263.webp)

