হরমুজ প্রণালী থেকে দুই জাহাজ জব্দ করে নিজেদের উপকূলে নিয়ে গেছে ইরান। দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এগুলোকে জব্দ করে। এছাড়া ওমান উপকূলে হামলার শিকার হয়ে অন্য একটি জাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য পাওয়া গেছে।
আইআরজিসির বরাত দিয়ে বুধবার (২২ এপ্রিল) এ খবর দিয়েছে আল জাজিরা। এতে বলা হয়, হরমুজ প্রণালীতে শৃঙ্খলা ও নিরাপত্তা বিঘ্নিত করাকে ইরান তাদের ‘রেড লাইন’ বা চরম সীমা হিসেবে বিবেচনা করে। ফলে গুরুত্বপূর্ণ এ রুটের শৃঙ্খলা নিশ্চিতে আইআরজিসি জাহাজ দুটি জব্দ করে।
এদিকে ইরান উপকূলে একটি জাহাজ লক্ষ্য করে গুলিবর্ষণের খবর পাওয়া গেছে। এছাড়া ওমান উপকূলে হামলার শিকার হয়ে অন্য একটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে।
এর আগে বিবিসি ও ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ জানায়, যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর বিরুদ্ধে কঠোর প্রতিশোধের হুমকি দিয়েছে ইরান। মার্কিন সেনাদের কার্যক্রমকে সশস্ত্র জলদস্যুতা হিসেবে বিবেচনা করে তেহরান।
এ ইস্যুতে পাকিস্তানে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের দ্বিতীয় দফার শান্তি আলোচনা নিয়েও সংশয় তৈরি হয়েছে। তেহরান জানিয়েছে, যতদিন মার্কিন নৌ অবরোধ বহাল থাকবে, ততদিন তারা ওয়াশিংটনের সঙ্গে কোনো আলোচনায় অংশ নেবে না।


-1778455118-16678_1778455263.webp)

