ইরানের সঙ্গে সম্ভাব্য শান্তি আলোচনার ঠিক আগমুহূর্তে তেহরানকে কঠোর ভাষায় সতর্কবার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ইরানকে হয় আলোচনার টেবিলে বসতে হবে, নতুবা এমন ভয়াবহ হামলার মুখোমুখি হবে যা দেশটি আগে ‘কখনও দেখেনি’।
সম্প্রতি রেডিও অনুষ্ঠান দ্য জন ফ্রেডরিকস শোতে এক ফোনকলে ট্রাম্প এ হুঁশিয়ারি দিয়েছেন। এ সময় পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া আলোচনায় ইরান অংশ নেবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।
ন্যায্য চুক্তির আশাবাদী ট্রাম্প বলেন, তারা একটি ন্যায্য চুক্তি করবে বলে আশা করছি। ইরান নিজেদের দেশকে নতুন করে গড়ে তুলবে। তবে তখন তাদের কাছে কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না। পারমাণবিক অস্ত্র পাওয়ার কোনো সুযোগ বা এক্সেস তাদের থাকবে না। আমরা এটা হতে দিতে পারি না। এটি বিশ্বের জন্য হুমকি হতে পারে হতে পারে এমন কিছু আমার হতে দেব না।
ট্রাম্প আরও বলেন, আমাকে বলতেই হচ্ছে, ইরানের বিষয়ে আমাদের কোনো বিকল্প ছিল না। এমন নয় যে, আমাদের হাতে পথ খোলা ছিল। আমাদের এই পদক্ষেপ নিতে হতো।
পাকিস্তানের ইসলামাবাদে মঙ্গলবার (২১ এপ্রিল) শান্তি আলোচনার দ্বিতীয় দফার বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক বিভিন্ন গণমাধ্যমের দাবি, ইতোমধ্যে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, তার সঙ্গে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জামাতা জ্যারেড কুশনারও এ আলোচনায় অংশ নেবেন বলে জানিয়েছে গার্ডিয়ান।
তবে ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা না দেওয়ায় আলোচনার বিষয়ে এখনও ধোঁয়াশা রয়ে গেছে।


-1778455118-16678_1778455263.webp)

