হিজবুল্লাহ প্রধানের ভাগনেকে হত্যার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এ ছাড়া দক্ষিণ লেবাননের লিতানি নদীর ওপর দুটি গুরুত্বপূর্ণ ক্রসিংয়ে হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েল সরকার।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) আলজাজিরা ও রয়টার্স এ বিষয়ে সংবাদ প্রকাশ করেছে।
রয়টার্সের প্রতিবেদন অনুসারে ইসরায়েলি সামরিক বাহিনী বৃহস্পতিবার দাবি করেছে, লেবাননের বৈরুতে গত রাতে চালানো এক বিমান হামলায় ইরান-সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান নাঈম কাসেমের ভাগ্নে নিহত হয়েছেন।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে জানায়, বৈরুত এলাকায় হামলা চালিয়ে হিজবুল্লাহর মহাসচিব কাসেমের ব্যক্তিগত সচিব ও ভাগনে আলি ইউসুফ হারশিকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা।
ইসরায়েলি সামরিক বাহিনীর ভাষ্যমতে, হারশি ছিলেন নাঈম কাসেমের অত্যন্ত ‘ঘনিষ্ঠ সহযোগী এবং ব্যক্তিগত উপদেষ্টা।’
একইসঙ্গে ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ লেবাননের লিতানি নদীর ওপর দুটি গুরুত্বপূর্ণ ক্রসিং এবং হিজবুল্লাহর বিভিন্ন অবকাঠামোতে হামলা চালানোর দাবিও করেছে।


-1778455118-16678_1778455263.webp)

