ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘনের দায়ে ‘শাস্তিমূলক’ ব্যবস্থার কথা ভাবছে ইরান। এ ছাড়া দেশটি যুক্তরাষ্ট্রের সঙ্গে করা যুদ্ধবিরতি চুক্তি থেকে সরে আসতে পারে বলেও জানিয়েছে।
বুধবার (৮ এপ্রিল) এ সংবাদ প্রকাশ করেছে আলজাজিরা ও তাসনিম নিউজ এজেন্সি।
গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ইসরায়েল কর্তৃক যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনাগুলোতে দেশটিকে 'শাস্তি' দেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে ইরান। গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের একটি নিরাপত্তা সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
ইরানি বার্তা সংস্থা তাসনিম-এর প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েল যদি তাদের বিমান হামলা বা আক্রমণ অব্যাহত রাখে, তবে ইরান বর্তমান যুদ্ধবিরতি চুক্তি থেকে আনুষ্ঠানিকভাবে নিজেদের প্রত্যাহার করে নিতে পারে বলে ওই নিরাপত্তা সূত্র ইঙ্গিত দিয়েছে।
এদিকে ইরানের ফারস প্রদেশে একটি ইসরায়েলি ড্রোন ভূপাতিত করার খবর পাওয়া গেছে। পাশাপাশি, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস -এর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বার্তা সংস্থা 'ফারস নিউজ' জানিয়েছে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজ ও তেলবাহী ট্যাংকার চলাচলে বিঘ্ন ঘটার খবর পাওয়া যাচ্ছে।


-1778455118-16678_1778455263.webp)

