মধ্যপ্রাচ্যে নতুন মাত্রা পেয়েছে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আক্রমণ। যুদ্ধ শুরুর পর থেকেই মার্কিন-ইসরায়েল জোটের সামকির বাহিনীকে রণক্ষেত্রে রীতিমতো নাস্তানাবুদ করেছে তেহরান। দেশটির শক্তিশালী বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) ক্রমাগত চাপে ফেলছে শত্রুপক্ষকে। এবার নিজেদের অতর্কিত হামলায় পিছু হটতে বাধ্য করেছে মার্কিন বাহিনীকে।
সোমবার (৬ এপ্রিল) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দুটি জাহাজকে লক্ষ্যবস্তু করেছে আইআরজিসি।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানায়, আইআরজিসির সশস্ত্র যোদ্ধারা মার্কিন উভচর ও আক্রমণকারী জাহাজ এলএইচএ-৭-কে লক্ষ্য করে হামলা চালিয়েছে। হামলা প্রতিহত করতে না পেরে জাহাজটি দক্ষিণ ভারত মহাসাগরে পিছু হটতে বাধ্য হয়।
এ ছাড়াও এসডিএন-৭ নামের একটি কনটেইনারবাহী জাহাজকে লক্ষ্যবস্তু করেছে আইআরজিসি। জাহাজটি ইসরায়েলের মালিকানাধীন বলে দাবি করেছে ইরান। তবে জাহাজটির সুনির্দিষ্ট অবস্থান প্রকাশ করা হয়নি।
সাম্প্রতিক সময়ে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধ বেশ তীব্র হয়ে উঠেছে। স্থল অভিযানের শঙ্কা দিনকে দিন ঘনীভূত হচ্ছে। সামুদ্রিক আক্রমণও বেড়েছে। ফলে বিশ্ব জ্বালানি বাজারে দেখে দিয়েছে অস্থিরতা। এতে করে সংঘাতে আগ বাড়িয়ে লিপ্ত হওয়ায় ক্রমশ কূটনৈতিক চাপে পড়ছে যুক্তরাষ্ট্র।


-1778455118-16678_1778455263.webp)

