আজকাল বন্ধু, পরিবারের সদস্য বা সহকর্মীর সঙ্গে নিজের অবস্থান শেয়ার করা অনেক সময় জরুরি হয়ে ওঠে। ফেসবুক মেসেঞ্জারে এটি করা খুবই সহজ। আপনি চাইলে লাইভ লোকেশন শেয়ার করতে পারেন, যাতে আপনার চলাফেরা রিয়েল টাইমে দেখা যায়, অথবা একটি নির্দিষ্ট জায়গার লোকেশন পাঠাতে পারেন। এই ফিচার ব্যবহার করলে শুধু সেই চ্যাটে থাকা মানুষই আপনার অবস্থান দেখতে পারবে।
লাইভ লোকেশন স্বয়ংক্রিয়ভাবে এক ঘণ্টার পরে বন্ধ হয়ে যাবে। তবে চাইলে যে কোনো সময় আপনি শেয়ার বন্ধ করতে পারবেন। এটি বিশেষ করে জরুরি পরিস্থিতি, বন্ধুদের সঙ্গে মিলন বা কোনো জায়গায় পৌঁছানোর সময় খুবই কাজে লাগে।
এই ধাপগুলো অনুসরণ করলে আপনার লাইভ লোকেশন শেয়ার হয়ে যাবে এবং চ্যাটে থাকা মানুষ আপনার অবস্থান দেখতে পারবে।
আপনি যদি লাইভ অবস্থান না শেয়ার করে শুধু কোনো নির্দিষ্ট জায়গার লোকেশন পাঠাতে চান, তাহলে ‘pinned location’ অপশন ব্যবহার করতে পারেন। এতে চ্যাটের অন্যরা শুধু সেই নির্দিষ্ট জায়গার লোকেশন দেখতে পারবে, আপনার চলাফেরার তথ্য দেখা যাবে না।
এইভাবে আপনার লোকেশন শেয়ার বন্ধ হয়ে যাবে।
iOS ডিভাইসে লোকেশন শেয়ার করার আগে আপনাকে মেসেঞ্জারে অ্যাপকে ‘location access’ দিতে হবে। এটি না দিলে লোকেশন শেয়ার সম্ভব হবে না। এ ছাড়া, আপনার শেয়ার করা লোকেশন সর্বদা আপডেট রাখতে চাইলে ‘Always’ লোকেশন অপশন নির্বাচন করুন।
নিরাপত্তার জন্য: জরুরি পরিস্থিতিতে বন্ধু বা পরিবার দ্রুত আপনাকে খুঁজে পেতে পারবে।
সময় বাঁচাতে: মিটিং বা দেখা করার সময় সময় লোকেশন শেয়ার করলে সহজে একে অপরকে খুঁজে পাওয়া
সূত্র : ফেসবুক মেসেঞ্জার সহায়তা কেন্দ্র




