ইন্টারনেট ছাড়া ভয়েস টাইপিং করা আগে বেশ কঠিন ছিল। কিন্তু প্রযুক্তির অগ্রগতির ফলে এখন তা অনেক সহজ হয়ে গেছে। সম্প্রতি গুগল একটি নতুন ‘এআই ডিকটেশন অ্যাপ’ এনেছে, যার মাধ্যমে অফলাইনেও কথা বলে লেখা তৈরি করা সম্ভব।
‘গুগল এআই এজ এলোকোয়েন্ট’ (Google AI Edge Eloquent) নামের এই অ্যাপটি আপাতত পরীক্ষামূলকভাবে আইওএস (iOS) প্ল্যাটফর্মে চালু হয়েছে। এটি একটি অফলাইন-ফার্স্ট ডিকটেশন অ্যাপ, যা ব্যবহারকারীর কথা তাৎক্ষণিকভাবে লেখায় রূপান্তর করতে পারে।
অ্যাপটি ডাউনলোড করার পর প্রয়োজনীয় ভয়েস মডেল ইনস্টল করতে হয়। এরপর ইন্টারনেট ছাড়াই ভয়েস টাইপিং করা যায়। এতে গুগলের গেমা (Gemma) ভিত্তিক স্পিচ রিকগনিশন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ফলে আপনি কথা বলার সঙ্গে সঙ্গে স্ক্রিনে লাইভ লেখা দেখতে পারবেন।
পরিষ্কার ও গুছানো লেখা : কথা বলার সময় আমরা অনেক সময় উম বা আহ এর মতো শব্দ ব্যবহার করি। অ্যাপটি সেগুলো নিজে থেকেই বাদ দিয়ে লেখাকে আরও পরিষ্কার করে।
লেখার স্টাইল বদলানোর সুবিধা : চাইলেই একই লেখাকে ছোট, বড় বা আরও আনুষ্ঠানিকভাবে সাজানো যায়।
অফলাইন ও ক্লাউড দুই সুবিধাই : ইন্টারনেট চালু থাকলে ক্লাউড প্রসেসিং ব্যবহার করা যায়। আর বন্ধ থাকলে পুরো কাজটি ডিভাইসেই সম্পন্ন হয়, যা গোপনীয়তার দিক থেকে গুরুত্বপূর্ণ।
ব্যক্তিগত ডিকশনারি যুক্ত করার সুবিধা : ব্যবহারকারী তার জিমেইল অ্যাকাউন্ট থেকে নাম বা গুরুত্বপূর্ণ শব্দ যোগ করতে পারেন। এতে বারবার ভুল হওয়ার সম্ভাবনা কমে।
পুরোনো লেখা সংরক্ষণ ও খোঁজার সুবিধা : অ্যাপটি আগের ট্রান্সক্রিপশন সংরক্ষণ করে এবং সহজে খুঁজে পাওয়ার সুযোগ দেয়। পাশাপাশি কত শব্দ বলা হয়েছে বা প্রতি মিনিটে কত শব্দ বলা হয়েছে, সেটাও দেখা যায়।
বর্তমানে এটি শুধু আইওএস-এ সীমাবদ্ধ। তবে ভবিষ্যতে অ্যান্ড্রয়েডে এলে এটি ডিফল্ট কিবোর্ড হিসেবেও ব্যবহার করা যেতে পারে। এতে ভয়েস টাইপিং আরও সহজ হয়ে উঠবে।
সব মিলিয়ে, ইন্টারনেট ছাড়াই ভয়েস টাইপিং এখন আর কল্পনা নয়। নতুন এই প্রযুক্তি দৈনন্দিন কাজকে আরও দ্রুত এবং সহজ করে তুলতে পারে।
সূত্র : টেক ক্রান্চ




