ঢাকা শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
নির্বাচন সর্বশেষ
Live Icon ●LIVE

চার বছর আগের পরিকল্পনা থেকে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’

এশিয়া পোস্ট স্পোর্টস

  ০২ মে ২০২৬, ২১:৪২
ছবি : সংগৃহীত

সিলেটে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সিলেট জেলা স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে খুদে ক্রীড়াবিদদের সামনে তিনি জানান, এই আয়োজনের ভাবনা এসেছিল প্রায় চার থেকে সাড়ে চার বছর আগে, লন্ডনের এক আলাপচারিতায়।

পরিবর্তন অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, ‘এটা প্রায় চার, সাড়ে চার বছর আগের কথা। আজকের এই যে আমাদের স্পোর্টস মিনিস্টার আমিনুল, এই আমিনুল গিয়েছিল লন্ডনে আমার সঙ্গে দেখা করতে। তখন আমি লন্ডনে থাকতাম।’

তিনি জানান, আমিনুলের সঙ্গে দেখা হওয়ার পর তারা একটি রেস্টুরেন্টে যান। সেখানে বাংলাদেশের নানা বিষয় নিয়ে আলোচনার একপর্যায়ে খেলাধুলা নিয়ে কথা শুরু হয়।

তারেক রহমান বলেন, ‘যেহেতু আমিনুল স্পোর্টসের মানুষ, আমি ওর সঙ্গে স্পোর্টস নিয়ে আলাপ শুরু করলাম। যে স্পোর্টস নিয়ে আমরা কী কী করব, বিভিন্ন বিষয় আলাপ করলাম। আলাপ করতে করতে এক পর্যায়ে আমরা খাবার টেবিলে বসে ঠিক করলাম যে, আমরা নতুন কুঁড়ি স্পোর্টস চালু করব বাংলাদেশে।’

অনুষ্ঠানে উপস্থিত শিশু-কিশোরদেরই দিনের প্রধান অতিথি হিসেবে উল্লেখ করেন তিনি। গ্যালারিতে থাকা খুদে ক্রীড়াবিদদের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘আজকের এই নতুন কুঁড়ি স্পোর্টস অনুষ্ঠানের চিফ গেস্ট কারা? এই যে গ্যালারিতে ছোট বন্ধুরা বসে আছো, তোমরা হচ্ছে আজকের অনুষ্ঠানের চিফ গেস্ট।’

শিশুদের নিজেদের স্বপ্ন অনুযায়ী গড়ে ওঠার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘তোমরা যত সুন্দরভাবে নিজেদেরকে তৈরি করতে পারবে, তোমরা যত শক্তিশালীভাবে নিজেদেরকে তৈরি করতে পারবে, যে খেলোয়াড় হতে চাও তাকে খেলোয়াড় হতে হবে, যে গায়ক হতে চাও তাকে গায়ক হতে হবে, যে মিউজিশিয়ান হতে চাও তাকে মিউজিশিয়ান হতে হবে, যে আর্কিটেক্ট হতে চাও তাকে আর্কিটেক্ট হতে হবে, যে ইঞ্জিনিয়ার হতে চাও তাকে ইঞ্জিনিয়ার হতে হবে, যে ডাক্তার হতে চাও তাকে ডাক্তার হতে হবে।’

শিশু-কিশোরদের উন্নতির সঙ্গে বাংলাদেশের ভবিষ্যৎকে যুক্ত করে তিনি বলেন, ‘প্রত্যেককে তোমাদের গড়ে উঠতে হবে, তাহলেই এই বাংলাদেশ গড়ে উঠবে।’

পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সৃজনশীল চর্চার ওপরও গুরুত্ব দেন তারেক রহমান। তিনি বলেন, ‘পড়তে হবে, নিজেকে রেডি করতে হবে। আর খেলতে হবে। একই সঙ্গে যে গান শিখতে চায় সে গান শিখবে, সেই ব্যবস্থা আমরা করব। যে মিউজিশিয়ান হতে চায় সে মিউজিশিয়ান হবে, সেই ব্যবস্থা ইনশাআল্লাহ আমরা করব। যে খেলতে চায় সে খেলোয়াড় হবে, সেই ব্যবস্থা আমরা ইনশাআল্লাহ করব।’

শেষে শিশুদের উদ্দেশে তিনি বলেন, ‘তোমাদের সকলকে বাংলাদেশের অ্যাম্বাসেডর হতে হবে।’

বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
ব্যস্ত জীবনে সব খেলা দেখা সম্ভব হয় না। তাই সময় ও পছন্দ অনুযায়ী বেছে নিতে হয়। লাইভ খেলা দেখতেই সবার আগ্রহ বেশি। রোববার (১০ মে) টিভিতে কোথায় কী খেলা আছে দেখে নিন একনজরে। ক্রিকেট মিরপুর টেস্ট-৩য় দিন বাংলাদেশ-পাকিস্তান সকাল ১০টা, টি স্পোর্টস, নাগরিক টিভি আইপিএল চেন্নাই-লক্ষ্ণৌ বিকেল ৪টা, স্টার স্পোর্টস ১ ও ২ বেঙ্গালুরু-মুম্বাই রাত ৮টা, স্টার স্পোর্টস ১ ও ২ ফুটবল ইংলিশ প্রিমিয়ার লিগ ওয়েস্ট হ্যাম-আর্সেনাল রাত ৯-৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট এইচডি ১ লা লিগা বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ রাত ১টা, ফ্যানকোড
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
ব্যস্ত জীবনে সব খেলা দেখা সম্ভব হয় না। তাই সময় ও পছন্দ অনুযায়ী বেছে নিতে হয়। লাইভ খেলা দেখতেই সবার আগ্রহ বেশি। শুক্রবার (৮ মে) টিভিতে কোথায় কী খেলা আছে দেখে নিন একনজরে। ক্রিকেট মিরপুর টেস্ট-১ম দিন বাংলাদেশ-পাকিস্তান সকাল ১০টা, টি স্পোর্টস আইপিএল দিল্লি-কলকাতা রাত ৮টা, স্টার স্পোর্টস ১ ও ২ ফুটবল বাংলাদেশ ফুটবল লিগ পিডব্লিউডি-আবাহনী বেলা ৩টা ৪৫ মিনিট, ইউটিউব/বিএফএফ টিভি কিংস-পুলিশ বেলা ৩টা ৪৫ মিনিট, ইউটিউব/বিএফএফ টিভি ফকিরেরপুল-ফর্টিস বেলা ৩টা ৪৫ মিনিট, ইউটিউব/বিএফএফ টিভি বুন্দেসলিগা ডর্টমুন্ড-ফ্রাঙ্কফুর্ট রাত ১২টা ৩০ মিনিট, সনি স্পোর্টস ২
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
শুরু হলো ক্লাব নটরডেমিয়ান্স পুল অ্যান্ড স্নুকার র‍্যাংকিং টুর্নামেন্ট
উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ক্লাব নটরডেমিয়ান্স বাংলাদেশ লিমিটেড (সিএনবিএল) আয়োজিত ‘পুল অ্যান্ড স্নুকার র‍্যাংকিং টুর্নামেন্ট ২০২৬’। ১ মে টুর্নামেন্ট শুরু হয়। চলবে ২১ মে পর্যন্ত। প্রয়োজনে সময় আরও বাড়তে পারে বলে এশিয়া পোস্টকে জানায় আয়োজক কমিটি। বর্ণাঢ্য ও প্রাণবন্ত আয়োজনের মধ্য দিয়ে ক্লাবের নিজস্ব স্পোর্টস জোনে ১ মে এর উদ্বোধন করা হয়। প্রধান অতিথি ছিলেন ক্লাবের প্রেসিডেন্ট সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ। উপস্থিত ছিলেন কার্যনির্বাহী সদস্য (স্পোর্টস) আবু সালেহ মো. সায়েমসহ ক্লাবের অন্যান্য সদস্যরা।  আয়োজকরা জানান, দুই সপ্তাহব্যাপী এই টুর্নামেন্টে ক্লাবের দক্ষ খেলোয়াড়রা শীর্ষ র‍্যাংকিংয়ের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন। প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হচ্ছে কিউ স্পোর্টসের দুটি জনপ্রিয় ফরম্যাটে—৯-বল পুল এবং ১০-রেড বল স্নুকার। এতে অংশগ্রহণকারী খেলোয়াড়দের গতি, কৌশল ও নিখুঁত নিশানার দক্ষতা পরীক্ষিত হবে। নটর ডেম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সহযোগিতায় টুর্নামেন্টটি আরও প্রাণবন্ত হয়ে উঠেছে বলে জানায় আয়োজক কমিটি।  টুর্নামেন্ট আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, এই উদ্যোগ কিউ স্পোর্টসের প্রসারের পাশাপাশি খেলোয়াড়সুলভ মনোভাব, পারস্পরিক বন্ধন এবং প্রতিযোগিতামূলক উৎকর্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।   ক্লাব নটরডেমিয়ান্স বাংলাদেশ লিমিটেড নটর ডেম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের একটি প্ল্যাটফর্ম—যা ক্রীড়া ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে সদস্যদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করতে কাজ করছে।

আমার পল্টি দেওয়ার অভ্যাস নেই, বললেন সাকিব
ক্রিকেট ক্যারিয়ার শেষে পুরোদমে রাজনীতি করতে চান সাকিব আল হাসান। তবে সেই পথচলায় দল বদলের কোনো ভাবনা নেই জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্যের। নিজের রাজনৈতিক অবস্থান পরিষ্কার করে সাকিব জানিয়েছেন, আওয়ামী লীগেই থাকতে চান তিনি।   সম্প্রতি বিডিনিউজ টোয়েন্টিফোরকে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব বলেন, ‘আমার এত দল পরিবর্তন করার শখ নেই। আমি যখন ছোট কোনো দলেও খেলেছি, সেই দলের প্রতি অনুগত ছিলাম। আমার পল্টি দেওয়ার অভ্যাস নেই।’   ২০২৪ সালের জানুয়ারিতে মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সাকিব। তবে রাজনৈতিক পটপরিবর্তনের পর তার সংসদীয় মেয়াদ দীর্ঘ হয়নি। এরপর থেকে দেশের বাইরে অবস্থান করছেন তিনি। তবু রাজনৈতিকভাবে নিজের দলীয় অবস্থান বদলানোর কথা ভাবছেন না এই অলরাউন্ডার।   আওয়ামী লীগ বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ অবস্থায় থাকলেও সেই পরিস্থিতি স্থায়ী হবে না বলে বিশ্বাস করেন সাকিব। দলটির রাজনীতি নিষিদ্ধ বা সংকুচিত থাকার প্রসঙ্গে তিনি বলেন, ‘আজীবন কি কেউ কাউকে নিষিদ্ধ করে রাখতে পারে? এটা মানুষের গণতান্ত্রিক অধিকার।’   সাকিব মনে করেন, কোনো রাজনৈতিক দলকে জোর করে দমিয়ে রাখলে তাতে দেশের রাজনীতির উন্নতি হয় না। তার ভাষায়, ‘জোর করে কিছুদিন দমিয়ে রাখা সম্ভব হলেও তাতে দেশের বা রাজনীতির কোনো উন্নতি হয় না।’   রাজনীতিতে প্রতিহিংসার ধারাও বন্ধ হওয়া দরকার বলে মনে করেন সাবেক এই সংসদ সদস্য। তিনি বলেন, ‘যদি আমরা আগে ভুল করে থাকি এবং এখন সেটির পুনরাবৃত্তি হয়, তবে এই খেলা চলতেই থাকবে। কাউকে না কাউকে এই ধারা শেষ করতে হবে।’

টিভিতে আজকের খেলা
ব্যস্ত জীবনে সব খেলা দেখা সম্ভব হয় না। তাই সময় ও পছন্দ অনুযায়ী বেছে নিতে হয়। লাইভ খেলা দেখতেই সবার আগ্রহ বেশি। রোববার (৩ মে) টিভিতে কোথায় কী খেলা আছে দেখে নিন একনজরে। ক্রিকেট আইপিএল হায়দরাবাদ-কলকাতা বিকেল ৪টা, স্টার স্পোর্টস ১ ও ২ গুজরাট-পাঞ্জাব রাত ৮টা, স্টার স্পোর্টস ১ ও ২ পিএসএল: ফাইনাল হায়দরাবাদ-পেশোয়ার রাত ৮টা, টি স্পোর্টস ফুটবল ইংলিশ প্রিমিয়ার লিগ বোর্নমাউথ-প্যালেস সন্ধ্যা ৭টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১ ম্যানচেস্টার ইউনাইটেড-লিভারপুল রাত ৮টা ৩০ মিনিট, স্টার স্পোর্টস সিলেক্ট ১ অ্যাস্টন ভিলা-টটেনহ্যাম রাত ১২টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১ লা লিগা এসপানিওল-রিয়াল মাদ্রিদ রাত ১টা, বিগিন অ্যাপ সিরি ‘আ’ সাসসুয়োলো-এসি মিলান সন্ধ্যা ৭টা, ডিএজেডএন জুভেন্টাস-হেল্লাস রাত ১০টা, ডিএজেডএন ইন্টার মিলান-পার্মা রাত ১২টা ৪৫ মিনিট, ডিএজেডএন