ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
নির্বাচন সর্বশেষ
Live Icon ●LIVE

আমি গুরুতর অসুস্থতায় ভুগছি: নুসরাত ফারিয়া

বিনোদন প্রতিবেদক

  ২৩ মে ২০২৫, ১৩:৩৪
চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। ছবি: সংগৃহীত

চিত্রনায়িকা নুসরাত ফারিয়া গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মঙ্গলবার (২০ মে) সাড়ে ৩টার দিকে কাশিমপুরের মহিলা কারাগার থেকে মুক্তি পান। কারামুক্ত হয়েই সকলকে ধন্যবাদ জানান তিনি। এবার ফারিয়া এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানালেন তার বর্তমান অবস্থার কথা।

পরিবর্তন অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

ফারিয়া বিজ্ঞপ্তিতে শুরুতেই তার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে বলেন, ‘আমি জানি, আপনারা অনেকেই আমার খোঁজখবর, সাক্ষাৎকার নেওয়ার জন্য বারবার চেষ্টা করছেন। আপনাদের ভালোবাসা ও উদ্বেগ আমাকে সত্যিই ছুঁয়ে যাচ্ছে। তবে অত্যন্ত দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে, বর্তমানে আমি গুরুতর অসুস্থতায় ভুগছি এবং বিশেষজ্ঞ চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে আছি। চিকিৎসার অংশ হিসেবে এখন কিছু সময়ের জন্য বাইরের সঙ্গে সকল ধরনের যোগাযোগ বন্ধ রাখা হয়েছে—ফোন ব্যবহারের ওপরও রয়েছে কড়াকড়ি নিষেধাজ্ঞা।’

এসময় গণমাধ্যমে কথা বলতে না পারা নিয়েও দুঃখ প্রকাশ করেন এই নায়িকা। তিনি আরও বলেন, ‘এই পরিস্থিতিতে কারও সঙ্গে কথা বলতে না পারার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আশা করি, আপনারা বিষয়টি বুঝবেন। আমি বিশ্বাস করি, এই কঠিন সময়টা দ্রুতই পেরিয়ে আবার সুস্থভাবে আপনাদের মাঝে ফিরে আসতে পারব।’

এরপর কয়েকদিন তার মানসিক ও শারীরিক অবস্থার কথা তুলে ধরে ফরিয়া বলেন, ‘গত কয়েকদিন ছিল আমার জীবনের সবচেয়ে দুঃসহ ও সংবেদনশীল সময়। মানসিক ও শারীরিকভাবে অনেকটাই ভেঙে পড়েছিলাম। কিন্তু আপনাদের ভালোবাসা, সমর্থন ও সাহচর্য আমাকে এগিয়ে চলার শক্তি দিয়েছে। আপনাদের সকলের প্রতি—আপামর জনসাধারণ, প্রতি আমি হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞ।’

সবশেষ তিনি বলেন, ‘বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই সাংবাদিক ও গণমাধ্যমের বন্ধুদের, যাদের মানবিকতা ও ইতিবাচক ভূমিকাটি এই সময়ে আমার জন্য ছিল অত্যন্ত প্রয়োজনীয় ও অনুপ্রেরণাদায়ক। আপনারা পাশে না থাকলে হয়তো এত দ্রুত নিজের ভেতরের সাহস খুঁজে পেতাম না। আমি আজীবন মনে রাখব এই ভালোবাসা ও নিরন্তর সহমর্মিতার কথা। সবার প্রতি রইল আন্তরিক ভালোবাসা ও কৃতজ্ঞতা। খুব শিগগিরই আবার দেখা হবে।’

এর আগে, রোববার (১৮ মে) থাইল্যান্ড যাওয়ার সময় নুসরাত ফারিয়াকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়। ওইদিন দুপুরে ইমিগ্রেশন চেকপোস্টে আটকের পর তাকে ভাটারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে ছাত্র আন্দোলনে ভাটারা থানায় দায়ের করা এনামুল হক হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

ফাঁস হচ্ছে একের পর এক ব্যক্তিগত ভিডিও
একটা ক্লিক। একটা ভিডিও। আর তাতেই পাল্টে যাচ্ছে জীবনের গতিপথ। শহরজুড়ে ফাঁস হচ্ছে একের পর এক ব্যক্তিগত ভিডিও; অন্ধকার, আতঙ্ক আর রহস্যের এই সময়ের গল্প নিয়ে এই ঈদে আসছে আরিফিন শুভর সাসপেন্স থ্রিলার সিনেমা ‘নীলচক্র’। ২২ মে রাত ৮টায় সিনেমাটি দুই মিনিট ১৯ সেকেন্ডের যে ট্রেইলার প্রকাশিত হয়েছে তাতে স্পষ্ট, ব্লু ফিল্ম র‍্যাকেটকে ঘিরে তৈরি এই থ্রিলার এবার ঈদে নামছে আলো ছাপিয়ে অন্ধকারে গল্প বলতে। যেখানে ভিডিও ফাঁস হওয়া মানেই শুধু ব্যক্তিগত লজ্জা নয়, বরং একটি সমাজের ভিত নড়বড়ে হয়ে যাওয়া। সম্প্রতি প্রকাশিত ট্রেইলারে দেখা যাচ্ছে, একের পর এক ভিডিও ছড়িয়ে পড়ছে, আর আতঙ্ক ছড়াচ্ছে শহরের অলিগলিতে। সেই আতঙ্কের কেন্দ্রবিন্দুতে এক অদৃশ্য চক্র- যাদের মুখোশ উন্মোচনে নামছে কেউ একজন। ‘নীলচক্র’ শব্দটার ভেতরেই যেন লুকিয়ে আছে এক নীল বিষণ্নতা, এক অজানা নরক। যা নিয়ে সিনেমার পরিচালক মিঠু খান বলেন, ‘আমরা গল্প বলেছি রহস্য আর অন্ধকারকে সঙ্গী করে। একদিকে সাসপেন্স, অন্যদিকে বাস্তব সমাজে ঘটে চলা এক নিষিদ্ধ অথচ অস্বীকারযোগ্য নয় এমন এক বিপজ্জনক বাস্তবতা। বাংলা সিনেমায় এমন বিষয়বস্তু নিয়ে এর আগে কাজ হয়েছে বলে আমার মনে হয় না। ব্লু ফিল্ম র‍্যাকেট- যেটা আমাদের সমাজে আড়ালে ঘটে চলা এক অপরাধজগত, তার ছায়া পড়েছে এবার বড় পর্দায়। রিলেটিভলি নতুন এই প্লট একদিকে যেমন সাহসী, তেমনি সময়োপযোগীও।’ চিত্রনায়ক আরিফিন শুভ ‘নীলচক্র’ সিনেমার ট্রেইলার  নিজের ফেসবুকে শেয়ায় করে ক্যাপশনে লিখেছেন, ‘একটা ভিডিও বদলে দিচ্ছে জীবনের গতিপথ…।’ এই ঈদে মুক্তি পেতে যাওয়া ‘নীলচক্র’ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। তার সঙ্গে আরও আছেন মন্দিরা চক্রবর্তী, ফজলুর রহমান বাবু, শিরীন আলম, খালেদা আক্তার কল্পনা, শাহেদ আলী, প্রিয়ন্তী ঊর্বী, মাসুম রেজওয়ান প্রমুখ। মিঠু খানের সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য করেছেন নাজিম উদ দৌলা।  
ফাঁস হচ্ছে একের পর এক ব্যক্তিগত ভিডিও
শুধু হৃদয় ভাঙা নই, আমি ক্ষুব্ধ, লজ্জিত: বাঁধন
দেশ নিয়ে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্নেই নিজের অবস্থান থেকে লড়াই করেছেন। তবে আজ গভীর হতাশা আর ক্ষোভে কণ্ঠস্বর নরম নয়, বরং জ্বলন্ত। অভিনেত্রী আজমেরী হক বাঁধন বলছেন `আমি শুধু হৃদয় ভাঙা নই, আমি ক্ষুব্ধ, লজ্জিত।’ এক সময়ের লাক্স-তারকা থেকে শুরু করে বলিউডের পর্দা, এই দীর্ঘ পথচলায় বাঁধনের স্বপ্ন ছিল একটি সুন্দর, ন্যায়ভিত্তিক বাংলাদেশ। সেই আশাতেই অংশ নিয়েছিলেন গত বছরের জুলাই মাসের গণআন্দোলনে। তবে এক বছর না যেতেই সেই স্বপ্নভঙ্গের বেদনাই তাকে কাবু করে ফেলেছে। এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বাঁধন জানান, আন্দোলনের সময় তার মনে ছিল প্রবল উত্তেজনা, একটা বিশ্বাস, এবার সত্যিই পরিবর্তন আসবে। এদিকে পরিবর্তন তো আসেনি, বরং পুরনো পচন ধরেছে আরও গভীরে। বাঁধনের ভাষ্য `একই দুর্নীতিগ্রস্ত, পচে যাওয়া ব্যবস্থা এখনো রয়ে গেছে, যা প্রকৃত পরিবর্তনের সব আশা দমন করে ফেলছে।’ এই হতাশা শুধু রাষ্ট্রীয় কাঠামো নিয়ে নয়, প্রভাব ফেলেছে বাঁধনের ব্যক্তিগত জীবনেও। মানসিক স্বাস্থ্য নিয়ে আগে থেকেই খোলামেলা কথা বলেন তিনি। এবার জানিয়েছেন, তীব্র বিষণ্নতায় ভুগছেন, ওজন বেড়েছে, সবকিছুতেই জড়িয়ে গেছে একধরনের ক্লান্তি। তবে এ অবস্থার মাঝেও থেমে থাকেননি। আসছে ঈদে মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত নতুন চলচ্চিত্র ‘এশা মার্ডার: কর্মফল’। ২০০৯ সালে আজিমপুরে ঘটে যাওয়া চাঞ্চল্যকর এক খুনের সত্য ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে এই সিনেমা। সেখানে বাঁধনকে দেখা যাবে এক পুলিশ তদন্ত কর্মকর্তার ভূমিকায়।

ঈদে আসছে নিরবের ‘শিরোনাম’
ঈদুল আজহা উপলক্ষে মুক্তির অপেক্ষায় একঝাঁক নতুন সিনেমা। তারই ধারাবাহিকতায় অভিনেতা নিরব হোসেন ঘোষণা দিলেন তার নতুন চলচ্চিত্র ‘শিরোনাম’ এর মুক্তির কথা। বুধবার (২২ মে) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সিনেমাটির প্রথম পোস্টার প্রকাশ করে ঈদে মুক্তির কথা জানান এই চিত্রনায়ক। নিরব বলেন, ‘নতুন গল্প নিয়ে আসছি। এখনো অনেক চমক বাকি আছে। সময় হলে সব জানানো হবে শিরোনামের টিম থেকে।’ চলচ্চিত্রটি নির্মাণ করছেন অনিক বিশ্বাস। তিনি জানান, ঈদেই মুক্তি পাচ্ছে ‘শিরোনাম’ এবং সে অনুযায়ী দ্রুতগতিতে কাজ এগিয়ে চলেছে। ‘দুই-এক দিনের মধ্যেই বিস্তারিত জানানো হবে,’ বলেন নির্মাতা। তবে গল্পের বিষয়ে মুখ খুলতে রাজি হননি তিনি। শুধু বলেন, ‘এটা আমাদের গল্প। দর্শক যেমন গল্প দেখতে চায়, তেমনই একটি গল্প নিয়ে তৈরি হয়েছে “শিরোনাম”।’ নায়ক নিরব ছাড়াও সিনেমাটিতে জনপ্রিয় একঝাঁক শিল্পী অভিনয় করেছেন বলে জানিয়েছেন পরিচালক, যদিও এখনই বিস্তারিত প্রকাশ করতে চাননি। চলচ্চিত্রটির চিত্রগ্রহণে ছিলেন বাংলাদেশের সাইফুল শাহীন ও ভারতের ভেঙ্কটেশ গঙ্গাধারী। বিশেষ আকর্ষণ হিসেবে দীর্ঘদিন পর এই সিনেমার মাধ্যমে প্লেব্যাকে ফিরছেন জনপ্রিয় সংগীতশিল্পী আরফিন রুমি। সবকিছু ঠিক থাকলে আসন্ন ঈদেই বড় পর্দায় দেখা যাবে ‘শিরোনাম’। এখন শুধু অপেক্ষা আরও চমক ও ট্রেলার প্রকাশের।
ঈদে আসছে নিরবের ‘শিরোনাম’
নুসরাত ফারিয়ার গ্রেপ্তার ও কারামুক্তি নিয়ে ক্ষোভ ঝাড়লেন বাপ্পারাজ
সম্প্রতি জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার গ্রেপ্তার ও পরবর্তীতে জামিনে মুক্তির ঘটনায় গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন প্রখ্যাত অভিনেতা বাপ্পারাজ। তিনি ফারিয়ার গ্রেপ্তারের যৌক্তিকতা এবং দুই দিনের মধ্যে তার জামিনে মুক্তি নিয়ে প্রশ্ন তুলেছেন। পাশাপাশি, শিল্পীদের রাজনীতির সঙ্গে জড়িত না হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। বাপ্পারাজ বলেন, ‘নুসরাত ফারিয়াকে কেনই বা গ্রেপ্তার করা হলো? আবার দুই দিন পর জামিনে মুক্তি দেওয়া হলো। কেস থাকলে তাকে ছেড়ে দেওয়া হলো কেন? এটা তো হেনস্থার মতোই হলো। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, তার বিরুদ্ধে প্রপার কেস ছিল। তাহলে দুই দিনের মধ্যে জামিন কেন? এটার মধ্যে কিছু একটা ঠিক নেই। এটা জনগণের কাছে প্রশ্ন তৈরি করে।’ তিনি আরও বলেন, শিল্পীদের রাজনীতির সঙ্গে জড়ানো উচিত নয়। আমি কখনো রাজনীতি করিনি, ভবিষ্যতেও করব না। শিল্পীদেরও রাজনীতি থেকে দূরে থাকা উচিত। যদি কেউ রাজনীতি করতে চায়, তবে তার অভিনয় ক্যারিয়ার শেষ করে নতুন ক্যারিয়ার হিসেবে রাজনীতিতে যাওয়া উচিত। একই সঙ্গে দুটো পেশায় থেকে রাজনীতি করলে সুযোগ নেওয়ার প্রবণতা তৈরি হয়, যা থেকে সমস্যার সৃষ্টি হয়। বাপ্পারাজ শিল্পী সমিতির সাম্প্রতিক কার্যক্রম নিয়েও সমালোচনা করেন। তিনি বলেন, ‘একসময় শিল্পী সমিতি একটি দলের মুখপাত্র হয়ে গিয়েছিল। বাইরের লোকজনকে এনে সমিতির মাধ্যমে তাদের সম্মাননা দেওয়া হতো, ছবি তোলা হতো। এগুলো শিল্পীদের কাজ নয়। আমরা যখন শিল্পী ছিলাম, তখন আমরা সমাজের জন্য কাজ করতাম, যেমন ফুটবল খেলে পুলিশের জন্য তহবিল সংগ্রহ করতাম। কিন্তু এখন শিল্পী সমিতি রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত হচ্ছে। শিল্পীরা তোষামোদ করে সুযোগ নিতে গিয়ে সমস্যায় পড়ছেন।’ বাপ্পারাজ নিজের অভিজ্ঞতা উল্লেখ করে বলেন, ‘আমি আওয়ামী লীগ, বিএনপি- সব দলের অনুষ্ঠানে গিয়েছি, ছবি তুলেছি। কিন্তু আমরা কখনো সুযোগ নিতে চাইনি। আমরা আমাদের পেশাগত কাজ করেছি। যারা সুযোগ নিতে গিয়েছেন, তারাই সমস্যায় পড়েছেন।’ নুসরাত ফারিয়ার গ্রেপ্তার নিয়ে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীও এটিকে ‘বিব্রতকর’ বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, সরকারের নীতি হলো প্রাথমিক তদন্তে সংশ্লিষ্টতা না থাকলে কাউকে গ্রেপ্তার না করা। তবে নুসরাতের গ্রেপ্তারের ঘটনা সেই নীতির ব্যত্যয় ঘটিয়েছে। বাপ্পারাজের এই বক্তব্য শিল্পী সম্প্রদায় ও রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তিনি শিল্পীদের পেশাগত সততা বজায় রাখার ওপর জোর দিয়ে বলেন, ‘আমাদের কাজ হলো শিল্প সৃষ্টি করা, রাজনৈতিক স্বার্থে জড়িয়ে পড়া নয়।’  

‘আমি বাজারে বোরকা পরে যাই সেটাও তারা জানে’
ঢালিউডের আলোচিত নায়িকা মিষ্টি জান্নাত। নুসরাত ফারিয়ার গ্রেপ্তারের মধ্যেই মিষ্টিকে একের পর এক হুমকি দেওয়া শুরু হয়। বিষয়টি নিয়ে আতঙ্কিত এই নায়িকা। বিষয়টি নিয়ে কালবেলাকে মিষ্টি জান্নাত বলেন, গত পরশু নুসরাত ফারিয়াকে যখন গ্রেপ্তার করে তখন থেকে মনটা বেশি খারাপ। আমাদের শোবিজ অঙ্গন এমনিতেই পিছিয়ে আছে অন্য দেশের তুলনায়, আর আমরা যারা আর্টিস্ট তাদের তো এটা ছাড়া কোনো উপায় নাই। তিনি আরও বলেন, যেদিন তাকে ধরল সেদিন সন্ধ্যা থেকেই মেসেজ আসতেছিল। ওইদিন একটা ফ্যাশন শো প্রোগ্রাম ছিল। ওই সময়কালেই আমার সহকারীর নম্বরে অজ্ঞাত নম্বরে থেকে মোবাইল ফোনে কল কেউ আমার নম্বর চাচ্ছিল তার কাছে কিন্তু ও সে দেয়নি। পরে আমার সহকর্মী একটু বকাঝকা করে এবং গালি দিয়ে বলে এই ডিস্টার্ব করেন কেন? এরপর তারা বলে তোর ম্যামের সঙ্গে কথা বলা, যদি না বলাতে পারিস তাহলে তোর ম্যামের বিরুদ্ধে মামলা করব। তোর ম্যাম হচ্ছে বিভিন্ন গ্রুপে ছিল, ছাত্রদের পক্ষে ছিল না। এরকম অনেক ফালতু কথাবার্তা বলতে থাকে তারা। তারপর আমার সহকারী বলে, প্রমাণ দেখাও সে যে ছিল প্রমাণ দেখাও। মিষ্টি জান্নাত বলছিলেন, সহকর্মী তখন তাদের জানায়, সে একজন ডাক্তার এবং ফুল টাইম ডাক্তারি করে এবং নিজের বিজনেস করে, সে কেন এই গ্রুপে থাকবে। সে এগুলো কোনো গ্রুপে ছিল না বা পলিটিক্যাল কোনো জায়গায় সে যায় নাই বা যায় না। এমনকি সরকারি কোনো কাজ করে নাই, অনুদান নেয়নি এমনকি সরকারি কোনো প্রোগ্রামে সে পারফর্ম করেনি, সেটা হোক জাতীয় চলচ্চিত্র পুরস্কার বা অন্য কোনো জায়গায়। এরপর তার ওপর তারা আরও ক্ষেপে যায়। তারপর তারা আমার নম্বর ম্যানেজ করে এবং মালয়েশিয়া নম্বর থেকে ফোন দিয়ে আমাকে হুমকি দিতে থাকে। আমাকে দেখে নেবে, পারলে কিছু করো। তারপর আবার বলে যে দুই লাখ টাকা পাঠান। আপনি যদি এগুলো সলভ করতে চান তাহলে দুই লাখ টাকা পাঠান। এর আগে আরও একবার হুমকিধমকি করছিল ৫ আগস্টের পর। এখন আবার তারা শুরু করছে ফারিয়াকে গ্রেপ্তারের পর। এরপর আমি বলি যে আপনি যান, যেখানে যা পারেন করেন, তারপর তারা বলে হ্যাঁ যখন করব তখন নাম জানতে পারবেন। তখন আমি বলি তাহলে নামটা বলেন। পরে আরেকটা নম্বর থেকে হোয়াটসঅ্যাপে ফোন করে ডিরেক্ট ফোন না করে। কিন্তু ফোনটা আমি আর ধরিনি এবং কোনো রিপ্লাই করিনি। কিন্তু তারা পর পর ইউএসএ, কানাডিয়ান নম্বর থেকেও ফোন করতে থাকে। সন্দেহ তো হচ্ছে দু-তিনজনকে। তার মধ্যে আমাদের মিডিয়ারই রয়েছে দু-একজন নায়িকা টাইপের বা নায়িকা। কিছু আছে আমার বাসার আশপাশের লোকজন। যারা চাকরি করতে চায় কিন্তু চাকরি করতে পারে না আমার এখানে। তো থাকে না শত্রু তো অনেক আছে, সন্দেহ করতে হলে সন্দেহ হয় অনেকের ওপর। তারপর তারা আরও হুমকি দেয় গাড়ি বের হলে গাড়ি ভেঙে দেবে গাড়ি ঠিকই চেনে, তারা আমার বিএমডব্লিউ গাড়ির নম্বর বলে এবং আরেকটা গাড়ির নম্বর কী সেটাও জানে। এ ছাড়া আমি বাজারে যাই বোরকা পরে সেটাও তারা বলে এবং ভয় পাই কি না সেটা জিজ্ঞেস করে। এগুলা উল্টাপাল্টা কথা তারা বলতে থাকে। এসব বিষয় নিয়ে আসলে মন খারাপ অনেক। ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে ঢালিউডে আত্মপ্রকাশ করেন মিষ্টি জান্নাত। এরপর ‘লাভ স্টেশন’, ‘তুই আমার রানী’, ‘আমার প্রেম তুমি’, ‘চিনিবিবি’সহ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি।