ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
নির্বাচন সর্বশেষ
Live Icon ●LIVE

আলিয়ার কানে আত্মপ্রকাশ, এয়ারপোর্টেই বাজিমাত

অনলাইন ডেস্ক
  ২৩ মে ২০২৫, ১২:১৯
আলিয়া ভাট । ছবি: সংগৃহীত

বলিউডের গাঙ্গু বাই খ্যাত অভিনেত্রী আলিয়া ভাট কান চলচ্চিত্র উৎসব ২০২৫-এ তার প্রথম উপস্থিতির জন্য প্রস্তুত। আর তাকে ঘিরে ভক্তদের উত্তেজনার পারদ চড়ছে আকাশছোঁয়ায়। তবে শুধু কানেই নয়, রেড কার্পেটে পা রাখার আগেই তিনি ফ্যাশনের বাজিমাত করেছেন এয়ারপোর্টেই। এর আগে ভারত-পাকিস্তান যুদ্ধের কারণে কান উৎসবে যেতে চাননি এই সুন্দরী। তবে পরিস্থিতি স্থিতিশীল হওয়ায় ফের তিনি ছুটছেন কানে।

পরিবর্তন অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, এয়ারপোর্টে তাকে একদম পলিসড এবংতীক্ষ্ণ রূপে দেখা যায়। যেন কোনও আন্তর্জাতিক ম্যাগাজিনের কভারে উঠে আসার জন্য তৈরি আলিয়া । তিনি পরেছিলেন একটি গুচ্চির সাদা ট্যাঙ্ক টপ, যার স্কুপড নেকলাইন আর আইকনিক সবুজ-লাল স্ট্রাইপ ট্রিম ডিজাইন ছিল চোখ ধাঁধানো। এই হাই-ফ্যাশন টপটির দাম প্রায় ৫৯,৪৫২ রুপি।

এই চিজি টপের সঙ্গে অভিনেত্রী বেছে নেন একটি রিল্যাক্সড ব্লু ব্যাগি জিন্স। টপটির উপরেই আলিয়া পরেন একটি ট্যান শেডের ডাবল-ব্রেস্টেড ব্লেজার। বড় ল্যাপেল, বক্সি শোল্ডারসব মিলিয়ে একদম পারফেক্ট প্যারিসিয়ান সফিস্টিকেশন। দেখে মনে হচ্ছিল যেন এয়ারপোর্ট নয়, কোনও ফ্যাশন উইকের র‍্যাম্পে হাঁটছেন তিনি।
অ্যাকসেসরিজে আলিয়া ভাট রেখেছেন মিনিমাল অথচ ইনপ্যাক্টফুল এক ছোঁয়া। সোনালি হুপ কানের দুল, গুচ্চির ব্র্যান্ডেড সরু ফ্রেমের রেট্রো সানগ্লাস, আর সঙ্গে ছিল অলিভ রঙের ম্যাক্সি সাইজ গুচ্চি শোল্ডার ব্যাগ, যার দাম শুনলে মাথা ঘুরে যেতে পারে। প্রায় ৩,০০,০০০ রুপি।

আর অভিনেত্রী এই লুককে সিল করে দেন একজোড়া নিখুঁত সাদা স্নিকার্স দিয়ে, যেগুলো টপের সঙ্গে ছিল একেবারে ম্যাচিং।

মেকআপে তিনি বেছে নেন ক্লিন এবং মিনিমাল লুক এবং ছোট চুলগুলো সাইড-সুইপ করে স্টাইল করা।
রয়েলটি থেকে রেডিক্যাল, ক্যাজুয়াল থেকে ক্যাটওয়াক, আলিয়া ভাট প্রমাণ করে দিলেন, তিনি শুধু অভিনেত্রী নন, তিনি ফ্যাশন সচেতন এক ব্যক্তিত্ব।

জহ্নবী কাপুরের প্রশংসায় পরিচালক
জাহ্নবী কাপুর বলিউড ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন বাবা-মায়ের পরিচয়ে। স্টার কিডের তকমা নিয়ে প্রথম সিনেমায় নাম লেখান ২০১৮ সালে। সেই যে শুরু, এরপর নিজের পরিচয়েই বলিউডের এই নায়িকা এগিয়ে যাচ্ছেন সামনের দিকে। নির্মাতারাও আস্থা রাখছেন তার অভিনয়ে। পাচ্ছেন তাদের কাছ থেকে প্রশংসাও।              জাহ্নবী কাপুরের বাবা বলিউডের প্রভাবশালী নির্মাতা বনি কাপুর আর মা প্রয়াত কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবী। তাদের পরিচয়ে খুব বেশি দিন থাকতে হয়নি তাকে। কঠোর পরিশ্রম আর মেধা দিয়ে জাহ্নবী এখন বি-টাউনের অন্যতম জনপ্রিয় নায়িকাদের একজন। তাই তো যে কোনো গল্পেই নির্মাতাদের কাছে তার চাহিদা ওপরের দিকে।     এদিকে ক্যারিয়ারের পিক টাইমে থাকা জাহ্নবী এ বছর প্রথমবারের মতো চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৭৮তম আসরে উপস্থিত হয়েছেন। হেঁটেছেন লালগালিচায়। উৎসবে প্রদর্শিত হয়েছে ‘হোমবাউন্ড’ শিরোনামে তার নতুন ছবিও। এই সিনমোর পরিচালক নীরজ ঘেওয়ান সম্প্রতি ভারতীয় গণমাধ্যম পিংকভিলায় জহ্নবীকে প্রশংসায় ভাসালেন। তিনি বলেন, ‘সমাজমাধ্যমে বিপুল কটাক্ষের শিকার হন জাহ্নবী। তারকাসন্তান হওয়ার জন্য তাকে নিয়ে অনেকেই সমালোচনা করেছেন। কখনও তার চেহারার গড়ন, কখনোবা তার অভিনয়ের জন্য নানা রকম মন্তব্য করা হয়। কিন্তু ‘হোমবাউন্ড’ সিনেমা দেখার পর জাহ্নবীর প্রতি সবার সব ধারণা বদলে দেবে।’       এই সিনেমার জন্য পরিচালকের সঙ্গে ১০ দিনের ওয়ার্কশপ করেছিলেন জাহ্নবী। বর্তমানে তিনি ‘হোমবাউন্ড’-এর প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। এ ছবির গল্পে ফুটে উঠবে উত্তর-পূর্ব ভারতের এক গ্রামের কাহিনি। এ ছবিটি কান চলচ্চিত্রোৎসবের ‘ইউএন সার্টেন রিগার্ড’ বিভাগে প্রদর্শিত হয়েছে।  
জহ্নবী কাপুরের প্রশংসায় পরিচালক
স্ত্রীর কাছে পুলকিতের আবদার
বলিউডে প্রেম আর প্যাশনের গল্প নতুন কিছু নয়, তবে যখন বাস্তব জীবনের প্রেম মিশে যায় রিল লাইফের উত্তেজনায়, তখন তৈরি হয় এক অন্য রকম ম্যাজিক। সম্প্রতি এমনই এক প্রেমময় মুহূর্ত উপহার দিয়েছেন অভিনেতা পুলকিত সম্রাট ও অভিনেত্রী কৃতী খারবান্দা। এই নবদম্পতি যাদের পরস্পরের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা দেখে মুগ্ধ নেটদুনিয়া। এই সপ্তাহে মুক্তি পেয়েছে রানা দাগ্গুবতি অভিনীত জনপ্রিয় নেটফ্লিক্স সিরিজ ‘রানা নাইডু’ সিজন ২-এর টিজার। তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে রানা নন বরং নজর কেড়েছেন কৃতী খারবান্দা। যিনি এই সিজনের মাধ্যমে ওটিটিতে আত্মপ্রকাশ করতে চলেছেন। সাহসী ছোট চুলের লুকে তাকে দেখে যেমন দর্শকরা চমকে গেছেন, তেমনি এক চমৎকার প্রতিক্রিয়া এসেছে তার স্বামী পুলকিত সম্রাটের কাছ থেকেও। টিজার দেখে পুলকিত নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ইনস্টাগ্রামে মিষ্টি এক পোস্টে স্ত্রীর নতুন লুকের প্রশংসা ও আবদার করে লেখেন, আমরা কি আর কিছুদিন ছোট চুল রাখতে পারি? অনেক সুন্দর ও লাস্যময়ী লাগছে।  এই মন্তব্য নিমিষেই ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়, আর অনেকেই একে বলছেন, সবচেয়ে সুন্দর প্রেমিক এমনই হয়। ভক্তদের চোখে এই দম্পতির রসায়ন যেন সিনেমার প্রেম কেও হার মানায়। জানা যায়, কৃতীর চরিত্রটি শুধু সিরিজে একটি নতুন মাত্রা যোগ করবে না, বরং এটি তার ও রানা দাগ্গুবতির দ্বিতীয় অনস্ক্রিন জুটি। এর আগে তারা একসাথে কাজ করেছিলেন ‘জয়া জানকী নায়কা’ ছবিতে। প্রথম সিজনের সাফল্যের পর এবার সিজন ২-এ গল্পটি  আরও গাঢ় ও রহস্যময় হতে চলেছে । আর এ সিজনে কৃতীর উপস্থিতি যেন এক চমকপ্রদ সংযোজন। এদিকে, পুলকিতও নিজস্ব ক্যারিয়ার নিয়ে ব্যস্ত। তিনি শীঘ্রই হাজির হবেন ‘গ্লোরি’, ‘সুস্বাগতম’, খুশমাদিদ’ ও ‘রাহু কেতু’-র মতো প্রজেক্টে।
স্ত্রীর কাছে পুলকিতের আবদার
বলিউডকে বিদায় বললেন সুনীল কন্যা আথিয়া শেঠি
বলিউড ইন্ডাস্ট্রিতে প্রায় এক দশক কাজ করার পর অভিনেত্রী আথিয়া শেঠি রুপালি পর্দা থেকে বিদায় নিলেন। নিজের মেয়ের সঙ্গে আরও বেশি সময় কাটাতেই তার এমন সিদ্ধান্ত। খবর: পিঙ্কভিলা   এই খবরে অভিনেত্রীর বাবা অভিনেতা সুনীল শেঠি বলেন, ‘কিছুদিন আগেই আথিয়া তার বলিউড ছাড়ার বিষয়ে আমার সঙ্গে কথা বলেন। সে সরাসরি জানিয়ে দেয় বি-টাউনে তিনি আর কাজ করতে চান না। এরপর আমি কিছু বলার আগে সে আমার কাছ থেকে চলে যায়। তবে আমি ওর এই সিদ্ধান্তকে সম্মান জানাই। কারণ সে যথেষ্ট বড় হয়েছে। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে তার স্বাধীনতা রয়েছে। বাবার পক্ষ থেকে মেয়ের প্রতি সবসময়ই সমর্থন রয়েছে।’ এ সময় তিনি আরও জানান, আথিয়া এখন নিজের ব্যক্তিগত জীবন এবং মেয়েকে সময় দিতেই বেশি আগ্রহী। অভিনেত্রী আথিয়া শেঠি ২০১৫ সালে সালমান খানের প্রযোজনায় নির্মিত ‘হিরো’ সিনেমার মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন। এরপর তিনি ২০১৭ সালে কমেডির দিকে ঝুঁকেন এবং অভিনয় করেন আনিস বাজমি পরিচালিত ‘মুবারাকান’ ছবিতে। তবে তার সব সবচেয়ে প্রশংসিত কাজের মধ্যে একটি হচ্ছে ২০১৯ সালে মুক্তি পাওয়া ‘মোতিচূর চকনাচূর’ সিনেমাটি। এতে তিনি অভিনয় করেন নওয়াজ উদ্দিনের বিপরীতে। এটাই ছিল এই অভিনেত্রীর শেষ সিনেমা। এরপর আর তাকে অভিনয়ে দেখা যায়নি।

সিনেমা থেকে বাদ দীপিকা পাডুকোন
পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার বহুল প্রতীক্ষিত অ্যাকশন থ্রিলার সিনেমা ‘স্পিরিট’ থেকে এবার বাদ পড়লেন বলিউড তারকা দীপিকা পাডুকোন। সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করার কথা ছিল তার, যা নিয়ে খবরও প্রকাশ হয়। তবে এবার জানা গেল দিনে ছয় ঘণ্টার বেশি শুটিং করতে অনাগ্রহ প্রকাশ করায় দীপিকাকে সিনেমাটি থেকে বাদ দিয়েছেন নির্মাতা নিজে।    ভারতীয় গণমাধ্যম বলিউড হাঙ্গামার বরাতে জানা গেছে, দীপিকার সঙ্গে পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গারের সম্প্রতি একটি মিটিং হয়। যেখানে তিনি দিনে ছয় ঘণ্টার বেশি শুটিং করতে অস্বীকৃতি জানান। শুধু এখানেই শেষ নয়, এই নায়িকা আরও প্রস্তাব রাখেন, সিনেমার শুটিং যদি ১০০ দিনের বেশি গড়ায়, তবে তাকে অতিরিক্ত পারিশ্রমিক দিতে হবে। এই দাবি শুনে পরিচালক স্তম্ভিত হয়ে যান। তিনি বিষয়টি নিয়ে প্রযোজকের সঙ্গে আলোচনাও করেন, এবং দু'পক্ষকে একত্রে কাজ করতে রাজি করানোর অনেক চেষ্টা করা হয়। কিন্তু মিটিংয়ে দীপিকার টিম কোনো ছাড় দিতে রাজি ছিল না। এরপর শেষমেশ সন্দীপ রেড্ডি ভাঙ্গা নিজেই দীপিকাকে ছবিটি থেকে সরে দাঁড়াতে বলেন। এর আগে এই সিনেমার পারিশ্রমিক নিয়েও খবরের শিরোনাম হন দীপিকা। ‘স্পিরিট’ ছবির জন্য ৪০ কোটি রুপি পারিশ্রমিক দাবি করেছিলেন। তার এমন আচরণের পর, পরিচালক এখন নতুন নায়িকা খুঁজছেন। এই সিনমোয় প্রধান চরিত্রে অভিনয় করবেন দক্ষিণের তারকা প্রভাস।
সিনেমা থেকে বাদ দীপিকা পাডুকোন
ঘনিষ্ঠ দৃশ্যে সুস্মিতাকে আপত্তিকর স্পর্শ, অতঃপর
১৯৯৪ সালে মিস ইউনিভার্সের মুকুট জিতে ভারতের নাম উজ্জ্বল করেছিলেন সুস্মিতা সেন। বলিউডে ঝলমলে যাত্রা, একের পর এক সিনেমায় সফল উপস্থিতি, আর ব্যক্তিত্বে তিনি জয় করেছিলেন লক্ষ-কোটি হৃদয়। কিন্তু রূপ-গুণের আভা ঢাকা দিতে পারেনি বাস্তবের এক ভয়ংকর অভিজ্ঞতাকে। অভিনেত্রী এবার নিজেই ফাঁস করলেন, সহঅভিনেতার হাতে যৌন হেনস্থার শিকার হওয়ার বিষয়টি। ভারতীয় এক গণমাধ্যমে অভিনেত্রী জানান, সিনেমায় ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে গিয়ে যৌন হেনস্তার শিকার হয়েছিলেন সুস্মিতা। সেই সহঅভিনেতা নাকি আপত্তিকর ভঙ্গিতে স্পর্শ করেছিলেন তাকে। ২০০৬ সালে একটি ছবির শুটিংয়ে অভিনয় করতে গিয়ে এই অভিজ্ঞতা হয়েছিল সুস্মিতার। সুস্মিতার অভিযোগ, ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে গিয়ে নাকি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন সেই অভিনেতা। তার খেয়াল ছিল না, শুটিং হচ্ছে। সঙ্গে সঙ্গে সেই ঘর থেকে বেরিয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন প্রাক্তন বিশ্বসুন্দরী। অভিনেত্রীর দাবি ছিল, অভিনেতা তাকে আপত্তিকর ভঙ্গিতে স্পর্শ করেছেন। যদিও সেই অভিনেতা জানিয়েছিলেন, তিনি ইচ্ছাকৃত কিছু করেননি। ভুল বোঝাবুঝির কারণে সুস্মিতার এমন মনে হয়েছে। সহঅভিনেতার আচরণের কথা ছবির পরিচালককেও জানিয়েছিলেন সুস্মিতা।  সেসময় পরিচালক সুস্মিতাকে বুঝিয়ে বলেছিলেন, নেহাতই ভুল বোঝাবুঝির কারণ এমন কিছু ঘটেছে। সুস্মিতাও যেন  আর এক বার বিবেচনা করে দেখেন এবং অভিনেতার সঙ্গে সবটা মিটমাট করে নেন। এদিকে এই ছবিতে অন্য এক অভিনেতার সঙ্গে চুম্বনদৃশ্য ছিল সুস্মিতার। ছবির প্রচারের সময়ে সেই অভিনেতা সব জায়গায় গিয়ে বলেছিলেন, এই দৃশ্যের জন্য নাকি ৩৬টি টেক দিতে হয়েছিল তাদের। এর পরে ফের চটে যান সুস্মিতা।