চিকিৎসক সংকটে ৩ মাস অস্ত্রোপচার বন্ধ
তিন মাসের বেশি সময় ধরে অস্ত্রোপচার বন্ধ রাজবাড়ীর কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। ১৭ জন চিকিৎসকের বিপরীতে মাত্র ৪ জন চিকিৎসক দিয়ে হাসপাতালের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। চিকিৎসক সংকটের কারণে তিন মাস ধরে বন্ধ রয়েছে অস্ত্রোপচার (অপারেশন) কার্যক্রম। এতে ঝুঁকিপূর্ণ রোগীদের বাধ্য হয়েই ছুটতে হচ্ছে জেলা সদর হাসপাতালে অথবা কোনো বেসরকারি ক্লিনিকে।
রাজবাড়ীর কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কার্যালয় সূত্রে জানা যায়, স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যা বিশিষ্ট হলেও চিকিৎসাসামগ্রী সুবিধা পায় ৩০ শয্যা হাসপাতালের। হাসপাতালটিতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ ১ জন আবাসিক মেডিকেল অফিসার, ৪ জন জুনিয়র কনসালটেন্ট, ৩ জন মেডিকেল অফিসার, ৭ জন সহকারী সার্জন ও একজন ডেন্টাল সার্জনসহ মোট ১৭টি