বিএনপি ক্ষমতায় এলে জুলাই শহীদ-আহতদের দায়িত্ব রাষ্ট্র নেবে : রিজভী
বিএনপি ক্ষমতায় এলে জুলাই-আগস্টে শহীদ এবং আহতদের সবার পরিবারের দায়িত্ব রাষ্ট্র নেবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শুক্রবার (২৩ মে) দুপুরে নরসিংদীর সদর উপজেলার মেহেরপারা ইউনিয়নের চৌয়া এলাকার চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ আরমানের পরিবারের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা জানান।
রুহুল কবির রিজভী, আজকে যারা জুলাই আন্দোলনের সুফল পাচ্ছেন, যারা উপদেষ্টাসহ বড় বড় পদ পাচ্ছেন এমনকি রাজনৈতিক দল গড়ে তুলছেন তারা শহীদদের পরিবারের আরও বেশি খোঁজখবর নেওয়া উচিত। যারা এত এত কাজের ফিরিস্তি তুলে ধরছেন! যাদের রক্তের উপর এই অন্তর্বর্তী সরকার- শহীদদের লিস্ট তাদের কাছে নেই কেন? যাদের রক্তের উপর আজকের সরকার এবং আমরা রাজনীতি করার সুযোগ পেয়েছি। বিএনপি ক্ষমতায় এলে