
দেশের আবাসন শিল্পের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান জ্যামস গ্রুপ ১৮ বছর পেরিয়ে ১৯ বছরে পদার্পণ করেছে। দীর্ঘ এই পথচলা ও সাফল্যের ধারাবাহিকতাকে উদযাপন করতে রাজধানীর জলসিঁড়ি সেন্ট্রাল গলফ ক্লাবে আয়োজন করা হয় এক জমকালো অনুষ্ঠানের।
শনিবার সন্ধ্যায় আয়োজিত এ অনুষ্ঠানে রিয়েল এস্টেট খাতের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ, ব্যবসায়ী নেতা এবং দেশের বিভিন্ন স্বনামধন্য ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি দেশের আবাসন খাতের এক মিলনমেলায় পরিণত হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন ব্যাংকের পক্ষ থেকে জ্যামস গ্রুপকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে অতিথিদের সঙ্গে নিয়ে কেক কাটেন জ্যামস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মাদ শাহাদাত হোসাইন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্যাট্রন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ খন্দকার।
অনুষ্ঠানে মোহাম্মাদ শাহাদাত হোসাইন গ্রাহক ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘১৮ বছরের এই দীর্ঘ যাত্রায় মানুষের আস্থা ও ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় শক্তি। ভবিষ্যতেও আমরা আধুনিক ও মানসম্মত আবাসন উপহার দিতে বদ্ধপরিকর।’
এ সময় জ্যামস গ্রুপ ও প্যাট্রন গ্রুপের যৌথ উদ্যোগে একটি মেগা প্রকল্পের ঘোষণাও দেওয়া হয়। সংশ্লিষ্টরা জানান, এই জয়েন্ট ভেঞ্চার প্রকল্প দেশের আবাসন শিল্পে নতুন মাত্রা যোগ করবে বলে তারা আশাবাদী।
অনুষ্ঠানের শেষ পর্বে ছিল নৈশভোজ ও সাংস্কৃতিক আয়োজন। বর্ণাঢ্য এই আয়োজনে অংশ নেন আমন্ত্রিত অতিথিরা।




