
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় আয়োজিত ৯ম এগ্রো বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো ২০২৬-এ অংশগ্রহণের মাধ্যমে দেশের শীর্ষ শিল্পপ্রতিষ্ঠান দেশবন্ধু গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড তাদের পণ্য ও সক্ষমতা বিশ্বদরবারে তুলে ধরছে।
দেশের কৃষি, খাদ্য ও পানীয় খাতের অন্যতম গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক আয়োজন ইতোমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে। এতে দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের অংশগ্রহণ মেলাকে আরও সমৃদ্ধ করেছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটির ব্র্যান্ড ভ্যালু ও বাজার গ্রহণযোগ্যতাও বেড়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
মেলায় দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের বহুল জনপ্রিয় ও মানসম্মত বিভিন্ন পণ্য প্রদর্শন করা হচ্ছে। এর মধ্যে রয়েছে গুরু এনার্জি ড্রিংক, ফ্রেন্ডস আপ, ফ্রেন্ডস কোলা, দেশবন্ধু ম্যাংগো ড্রিংক, লিচু ড্রিংক, পাইনঅ্যাপেল ড্রিংক, দেশবন্ধু ড্রিংকিং ওয়াটার, ড্রাই কেক এবং প্লেইন টোস্ট।
আকর্ষণীয় উপস্থাপনা ও মানসম্মত পণ্যের কারণে দেশি-বিদেশি দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। প্রতিদিন বিপুল সংখ্যক দর্শনার্থী দেশবন্ধু গ্রুপের স্টলে ভিড় করছেন। তারা পণ্যের গুণগত মান সম্পর্কে সরাসরি ধারণা নিচ্ছেন এবং বিভিন্ন পণ্যের স্বাদ গ্রহণ করে সন্তুষ্টি প্রকাশ করছেন।
বিশেষ করে বিদেশি ক্রেতা ও ব্যবসায়ীদের আগ্রহ প্রতিষ্ঠানটির আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের সম্ভাবনাকে আরও জোরালো করছে।
সংশ্লিষ্টরা জানান, দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের উৎপাদিত বিভিন্ন পণ্য ইতোমধ্যেই বিশ্বের বিভিন্ন দেশে সফলভাবে রপ্তানি হচ্ছে। এই মেলায় অংশগ্রহণের মাধ্যমে নতুন আন্তর্জাতিক বাজার সৃষ্টি ও বাণিজ্যিক সম্পর্ক জোরদারের সুযোগ তৈরি হচ্ছে, যা দেশের রপ্তানি খাতের জন্য অত্যন্ত ইতিবাচক।
দেশবন্ধু গ্রুপ ভবিষ্যতেও দেশীয় শিল্পের উন্নয়ন এবং আন্তর্জাতিক মানসম্পন্ন পণ্য উৎপাদনের মাধ্যমে বাংলাদেশের সুনাম বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।




