
রাজধানীর কাকরাইল মোড়ে অবস্থিত মিনার্ভা হসপিটাল লিমিটেডের সাথে সেগুনবাগিচার মানসিক রোগীদের একটি বিশেষায়িত হাসপাতাল ‘ইনসাইট সাইকো-সোস্যাল কেয়ার অ্যান্ড রিসার্চ’র মধ্যে কর্পোরেট চুক্তি সম্পাদিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে ‘ইনসাইট সাইকো-সোস্যাল কেয়ার অ্যান্ড রিসার্চ’র কনফারেন্স রুমে উভয় প্রতিষ্ঠানের ব্যবস্থা পরিচালকদের উপস্থিতিতে এ চুক্তি স্বাক্ষরিত হয়। এতে করে ‘ইনসাইট সাইকো-সোস্যাল কেয়ার অ্যান্ড রিসার্চ’র কর্মকর্তা-কর্মচারী ও ভর্তি রোগীরা মিনার্ভা হসপিটাল থেকে বিশেষ কর্পোরেট সুবিধা পাবেন।
অনুষ্ঠানে মিনার্ভা হসপিটালের পক্ষে স্বাক্ষর করেন হসপিটালের ম্যানেজিং ডিরেক্টর ডা. নাজনীন সুলতানা, সিইও মো. আব্দুল কাদের এবং বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার নাজমুল হুদা।
ইনসাইট সাইকো-সোস্যাল কেয়ার অ্যান্ড রিসার্চ’র পক্ষে স্বাক্ষর করেন হসপিটালের ম্যানেজিং ডিরেক্টর আরফা ইসলাম ও হেড অব এডমিন মুহাম্মদ উসমান আলী।
মানসিক রোগীদের নিবিড় পরিচার্যার পাশাপাশি উন্নত পরীক্ষা-নিরিক্ষার মাধ্যমে সাঠিক চিকিৎসার জন্য গুণগত মানসম্পন্ন রিপোর্টের প্রয়োজনীয়তা এবং সার্বিক সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন ‘ইনসাইট সাইকো-সোস্যাল কেয়ার অ্যান্ড রিসার্চ’ এর ম্যানেজিং ডিরেক্টর আরফা ইসলাম।
আলোচনার শেষ পর্যায়ে মিনার্ভা হসপিটালের ম্যানেজিং ডিরেক্টর ডা. নাজনীন সুলতানা মিনার্ভা হসপিটালের লক্ষ্য ও উদ্দেশকে একটি মানসিক প্রশান্তি ও সুখের ঠিকানা হিসেবে উল্লেখ করেন। গুণগত মান বজায় রেখে উন্নত চিকিৎসা সেবা দিতে তার প্রতিষ্ঠান বদ্ধপরিকর বলে জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মিনার্ভা হসপিটালের এজিএম আহসান হাবীব রিংকু, সিনিয়র এক্সিকিউটিভ শরীফুল ইসলাম, ইমরান হোসাইন, সোহাগ মিয়া, বাবলু চন্দ্র রায় প্রমুখ।




