ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
নির্বাচন সর্বশেষ
Live Icon ●LIVE

কুয়ালালামপুর বিমানবন্দরে আটকে হাজারো শ্রমিক

মানবেতর জীবনযাপন

বিশেষ প্রতিনিধি

  ২৩ মে ২০২৫, ০০:০০

বৈধভাবে যাওয়ার সুযোগ না পেয়ে প্রতিনিয়ত অবৈধভাবে মালয়েশিয়া যাচ্ছেন হাজার হাজার শ্রমিক। দালাল চক্রের প্রলোভনে পড়ে তারা মালয়েশিয়া গিয়ে মানবেতর জীবন যাপন করছেন। কুয়ালালামপুর থেকে সোমবার ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস ৩১৬ ফ্লাইটে ৪০ জন যাত্রীকে ফেরত পাঠানো হয়। যারা ট্যুরিস্ট ভিসা নিয়ে শ্রমিক হিসেবে মালয়েশিয়া প্রবেশের চেষ্টা করছিল। এই ৪০ জন ব্যক্তি ৩ থেকে ৫ লাখ টাকা পর্যন্ত ব্যয় করে ট্যুরিস্ট ভিসায় মালয়েশিয়ায় গিয়েছিলেন। মালয়েশিয়ার ইমিগ্রেশন পুলিশ তাদের ফেরত পাঠিয়েছে। তাদের মতো আরও ১ হাজার শ্রমিক মালয়েশিয়ার বিমানবন্দরে আটকা থেকে মানবেতর জীবন যাপন করছেন। এ ছাড়া অভিবাসী ক্যাম্পে আটকে পড়ে আছে অবৈধভাবে যাওয়া কয়েক হাজার শ্রমিক। কুয়ালালামপুরের বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা শ্রমিক আটক থাকার বিষয়টি স্বীকার করলেও তাদের প্রকৃত সংখ্যা জানাতে পারেননি।

পরিবর্তন অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

ফেরত আসা শ্রমিকদের একজন মুন্সীগঞ্জের হেলেনা বেগম। উড়োজাহাজে বসে আলাপকালে কালবেলাকে জানান, সুদে সাড়ে তিন লাখ টাকা নিয়ে স্থানীয় একজন দালালের মাধ্যমে গত ১৬ মে সকালে মালয়েশিয়া যান। তাকে ২২ দিনের ট্যুরিস্ট ভিসা দেওয়া হয়। কথা ছিল এয়ারপোর্ট কন্ট্রাক্ট করে তাদের নিয়ে যাবে। কিন্তু মালয়েশিয়ান ইমিগ্রেশন পুলিশের সন্দেহ হলে তাদের আটক করা হয়। তিন দিন পর ফিরতি বিমানে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। হেলেনা বেগম বলেন, স্বামী মারা যাওয়ার পর দুই সন্তান নিয়ে কষ্টে দিন কাটছে। তাই দালালের প্রলোভনে পড়ে সুদে সমিতি থেকে টাকা এনে মালয়েশিয়া যান। তিনি জানান, বিমানবন্দরে তার মতো আর প্রায় ১ হাজার লোক আটক আছে। তাদের অনেকে বাংলায় কথা বলেন। সেখান থেকে তার ধারণা, এরা সবাই বাংলাদেশি।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের একই ফ্লাইটে কুয়ালালামপুর থেকে ঢাকায় আসেন শরীয়তপুরের বাসিন্দা ইলিয়াস হোসেন। তিনি বলেন, ‘গত ১৬ মে সকাল ৮টা ২৫ মিনিটে ঢাকা থেকে কুয়ালালামপুরে পৌঁছান। বিমানবন্দরে নেমে দালালকে ১ লাখ টাকা দিয়েছেন। দালাল কিছুক্ষণ পরপর বলে, এক ঘণ্টা পর বের করব, আর দুই ঘণ্টা থাকেন। এভাবে দালাল দুদিন শুধু ঘুরিয়েছে। খাবার নেই, পানি নেই। ১৮ মে আমাদের বলে ইমিগ্রেশনে গিয়ে ধরা খা। তোদের বাংলাদেশে নিয়ে আসতেছি। ইমিগ্রেশন আমাদের আটক করে একদিন জেলে রাখে। পরে ১২০ রিঙ্গিত জরিমানা করে। জরিমানার টাকা পরিশোধ করার পর ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটে তুলে দেয়।’ ইলিয়াস বলেন, আমার মতো এরকম প্রায় আরও ১ হাজারের বেশি মানুষ বিমানবন্দরে আটকা আছে। একই তথ্য জানালেন যশোরের পাইকগাছার রবিউল হোসেন।

দালাল শাহ আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বারিধারার হিউম্যান রিসোর্স লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের হয়ে তিনি কাজ করেন। ওই দেশে আফিয়া ওভারসিজের আলতাব খানের লোকজন শ্রমিকদের রিসিভ করে নিয়ে যাওয়ার কথা। ফেরত আসা শ্রমিক ইলিয়াস হোসেন বলেন, মালয়েশিয়ান ইমিগ্রেশন অফিসের কারাগারে আমাদের দেশের ১ হাজারের বেশি শ্রমিক আছেন। এ দেশের মধ্যে যাদের ফিরতি টিকিট আছে, তাদের ফেরত পাঠানো হচ্ছে আর যাদের ফিরতি টিকিট নেই এবং জরিমানার টাকা দিতে পারছে না, তাদের কারাগারে পাঠানো হচ্ছে।

এদিকে গত সোমবার মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থার (একেপিএস) এক বিবৃতিতে জানানো হয়েছে, বিমানবন্দরে অবতরণের ছয় ঘণ্টার বেশি সময় পরও ইমিগ্রেশন কাউন্টারে উপস্থিত না হওয়ায় ১১২ জনকে ফেরত পাঠানো হয়েছে। একেপিএসের মনিটরিং ইউনিটের নিয়মিত নজরদারি অভিযানের সময় বিভিন্ন দেশের প্রায় ৩০০ ব্যক্তিকে পরীক্ষা করে ওই ১১২ জনকে শনাক্ত করা হয়। এর মধ্যে কতজন বাংলাদেশি ছিলেন, সেটা জানায়নি একেপিএস।

বিবৃতিতে একেপিএসে উল্লেখ করা হয়েছে, ‘যারা দীর্ঘক্ষণ ধরে বিমানবন্দরে অবস্থান করছিলেন, তাদের অনেকেই ইচ্ছাকৃতভাবে ইমিগ্রেশন কাউন্টারে যাননি। বিদেশি নাগরিকদের এই ধরনের আচরণ মালয়েশিয়ায় প্রবেশের উদ্দেশ্য সম্পর্কে সন্দেহ তৈরি হয়। ফলে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে বাংলাদেশি ছাড়াও ভারত ও পাকিস্তানের নাগরিক ছিল। একেপিএস জানায়, আটককৃতরা মূলত পর্যটক হিসেবে প্রবেশের দাবি করলেও তারা ইমিগ্রেশন কাউন্টারের দিকে আগাননি। বরং বিমানবন্দরের বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছিলেন এবং বিশেষ কারও জন্য অপেক্ষা করছিলেন বলে সন্দেহ করা হয়। আটকদের আরও তদন্ত ও পরিদর্শনের জন্য বিমানবন্দরের একেপিএস মনিটরিং ইউনিট অফিসে নিয়ে যাওয়া হয়। তাদের বিরুদ্ধে প্রবেশ প্রত্যাখ্যানের আনুষ্ঠানিক সিদ্ধান্ত জারি করা হয়।

মালয়েশিয়ান দূতাবাসের কাউন্সিলর (রাজনৈতিক) প্রণব কুমার ভট্টাচার্য্য কালবেলাকে আলাপকালে বলেন, প্রায় প্রতিনিয়ত ট্যুরিস্ট ভিসা নিয়ে শ্রমিকরা অবৈধভাবে মালয়েশিয়া প্রবেশের চেষ্টা করেন। এক শ্রেণির ট্রাভেল এজেন্সির মালিক এই চক্রে জড়িত। তারা শ্রমিকদের নানা প্রলোভন দেখিয়ে মালয়েশিয়া নিয়ে যায়। শ্রমিকরা ইমিগ্রেশন পুলিশের হাতে আটক হয়ে অভিবাসী ক্যাম্পে মানবেতর জীবন যাপন করেন।

বাংলাদেশ থেকে বৈধভাবে জনশক্তি রপ্তানি সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ‘জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রার বহিষ্কৃত নেতা ফকরুল ইসলাম অনেক দিন থেকেই অবৈধভাবে বা ট্যুরিস্ট ভিসায় শ্রমিক পাঠানোর কারবার করছেন। তিনি এখান থেকে শ্রমিক পাঠালে ওই শ্রমিকদের রিসিভ করেন আফিয়া ওভারসিজের আলতাব খান নামে এক ব্যবসায়ী। তিনি কুয়ালালামপুর বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের সঙ্গে কন্ট্রাক্ট করে শ্রমিকদের বের করে নেন। এই অবৈধ শ্রমিকরা কাজ না পেয়ে মানবেতর জীবন যাপন করেন। তাদের দিনের পর দিন এমনকি বছরের পর বছর পালিয়ে বেড়াতে হয়। পুলিশের হাতে ধরা পড়লে তাদের ফেরত পাঠানো হয়।

জনশক্তি রপ্তানি সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানান, বারিধারার হিউম্যান রিসোর্স লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের মালিক বায়রার বহিষ্কৃত নেতা ফকরুল ইসলাম। তিনি দীর্ঘদিন থেকে অবৈধপথে শ্রমিক পাঠানোর কারবারে জড়িত। তিনি চান না মালয়েশিয়ায় বৈধভাবে শ্রমিক যাক। তাই যখনই সরকার মালয়েশিয়ার শ্রমবাজার খোলার উদ্যোগ নেয়, তখনই বৈধ অভিবাসনের বিরুদ্ধে কথা বলতে শুরু করেন। গত সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে তিনি সংবাদ সম্মেলন করতে গিয়ে সাধারণ সদস্যদের রোষানলে পড়েন।

অন্য এজেন্সি আফিয়া ওভারসিজের মালিক আলতাব খান অবৈধ মানব পাচারের অভিযোগে মালয়েশিয়ায় আটক হয়েছেন। তার বিরুদ্ধে মালয়েশিয়ান সরকার এরই মধ্যে মামলা করেছে। তার পাসপোর্ট জব্দ করে রাখা হয়েছে। তিনি জামিনে বেরিয়ে ফের অবৈধভাবে শ্রমিক নেওয়ার কাজ করেন। এ ছাড়া টেকনাফ, কক্সবাজার ও পটুয়াখালী থেকে ট্রলারে নৌপথে যে মানব পাচার হয়, এই চক্রের সঙ্গে ফকরুল-আলতাফ খানদের জড়িত থাকার অভিযোগ রয়েছে।

বায়রার এক নেতা জানান, যখনই সরকার মালয়েশিয়ার শ্রমবাজার খোলার উদ্যোগে নেয়, তখনই বায়রার বিপথগামী একটি গ্রুপ প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়। বাজার খুলতে বাধা দেয়। এই গ্রুপটি মূলত অবৈধভাবে শ্রমিক পাঠানোর চক্রে জড়িত। তারা চায় না বৈধভাবে শ্রমিক যাক। কারণ, বৈধভাবে শ্রমিক গেলে তাদের অবৈধ শ্রমিক পাঠানোর ব্যবসা হুমকির মুখে পড়ে। তারা আরও জানান, অবৈভাবে শ্রমিক মালয়েশিয়ায় গেলে দেশটিতে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। আমাদের দেশ থেকে শ্রমিক নিতে অনীহা প্রকাশ করে। আবার অন্যদিকে মালয়েশিয়াও আন্তর্জাতিকভাবে ভাবমূর্তি সংকটে পড়ে। তাদের পণ্য রপ্তানি বাধাগ্রস্ত হয়। তাই অবৈধপথে শ্রমিক পাঠানো বন্ধ করা জরুরি।

জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিসের (বায়রা) মহাসচিব আলী হায়দার চৌধুরী বলেন, ‘শ্রমিকরা যে কোনো উপায়ে কর্মসংস্থানের সুযোগ চায়। বৈধভাবে শ্রমিকরা যেতে না পারলে অবৈধভাবে যেতে চায়। তাই বৈধভাবে শ্রমবাজার উন্মুক্ত করা জরুরি। অবৈধভাবে যারা ট্যুরিস্ট ভিসায় শ্রমিক পাঠায়, তাদের বিরুদ্ধে সরকারের উচিত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া।’

গাজীপুরের মোগর খাল খনন ও পুনরুদ্ধার কার্যক্রম শুরু
নগরবাসীর জলাবদ্ধতার দুর্ভোগ লাঘবের লক্ষ্যে গাজীপুরের দীর্ঘতম ও প্রাচীন মোগর খাল পুনরুদ্ধারের কাজ শুরু করেছে গাজীপুর সিটি করপোরেশন। সেনাবাহিনীর সহায়তায় খালটির সীমানা নির্ধারণ, অবৈধ দখল উচ্ছেদ, খনন ও পরিষ্কার কাজ বাস্তবায়ন করা হচ্ছে। গতকাল শুক্রবার সকাল থেকে খালটির উৎসমুখ মহানগরীর ভোগড়া বাইপাস এলাকা থেকে এ কার্যক্রম শুরু করা হয়। এ সময় গাজীপুর সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (মেকানিক্যাল) সুদীপ বসাক, নির্বাহী প্রকৌশলী মো. রাসেলসহ সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। জানা গেছে, গাজীপুর মহানগরীর ভোগড়া এলাকা থেকে শুরু হয়ে মোগর খালটি পূর্ব চান্দনা, খাইলকুর, হায়দারাবাদসহ বেশ কিছু এলাকা অতিক্রম করে হায়দারাবাদ খালে মিলিত হয়। পরে এটি নিমতলী খাল হয়ে টঙ্গী নদীতে পতিত হয়। ম্যাপে এটি গাছা খাল হিসেবে উল্লেখ পাওয়া যায়। মহানগরীর বিভিন্ন এলাকার জলাবদ্ধতা নিরসনে এ খালটির রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। বর্তমানে এটি সবচেয়ে বেশি অবৈধ দখল ও দূষণের শিকার। এ কারণে স্থানীয় এবং ঢাকার বিভিন্ন পরিবেশবাদী সংগঠন, খালপাড়ের মানুষ এ খালটির সীমানা নির্ধারণ, অবৈধ দখল উচ্ছেদ ও খননের দাবি জানিয়ে আসছিল। দাবির পরিপ্রেক্ষিতে সিটি করপোরেশন বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খালটির সীমানা নির্ধারণ করে অবৈধ দখল উচ্ছেদ খনন ও ময়লা অপসারণের কাজ শুরু করেছে। খালের অপসারিত মাটি ও অন্যান্য বর্জ্য খালের পাশে না ফেলে ট্রাক দিয়ে সরাসরি ডাম্পিং পয়েন্টে নিয়ে ফেলা হচ্ছে। সিটি করপোরেশনের প্রশাসক ও ঢাকা বিভাগীয় কমিশনার সরফুদ্দিন আহমেদ চৌধুরী বলেন, নাগরিক সুবিধার জন্য জলাবদ্ধতামুক্ত ও পরিবেশ রক্ষায় খালটির সীমানা নির্ধারণ করে অবৈধ দখল উচ্ছেদ, খনন ও পরিষ্কারের কাজ শুরু করেছি। আশা করা যায়, এ কাজটি সম্পন্ন হলে এই খালের আশপাশের মানুষের দীর্ঘদিনের জলাবদ্ধতা ও নানা রকম দূষণের কারণে দুর্ভোগ লাঘব হবে। এজন্য তিনি সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন। বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মনির হোসেন বলেন, মোগর খালটি সিটি এলাকার পানি নিষ্কাশনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিল। কিন্তু বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের রাসায়নিক বর্জ্য, অবৈধ দখল ইত্যাদি কারণে খালটি মৃতপ্রায়। এসব কারণে বেলা, রিভার ফাউন্ডেশন, বাংলাদেশ নদী পরিব্রাজক দলসহ বিভিন্ন পরিবেশবাদী সংগঠন সীমানা নির্ধারণ করে খনন এবং পুনরুদ্ধারের জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিল।
গাজীপুরের মোগর খাল খনন ও পুনরুদ্ধার কার্যক্রম শুরু
মামলার আসামি দুদকের সাবেক ৩ চেয়ারম্যান
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলা করে হয়রানির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক তিন চেয়ারম্যান ও এক মহাপরিচালকের বিরুদ্ধে বগুড়ায় আদালতে মামলা করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে বগুড়া জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলি আদালতে মামলাটি করেন শিবগঞ্জ উপজেলার মোকামতলার চাঁদপুর গ্রামের বুলবুল আহম্মেদের ছেলে আতিকুর রহমান। আদালতের বিচারক মেহেদী হাসান মামলাটি আমলে নিয়ে আগামী ১০ জুলাই তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য বগুড়া সদর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। মামলায় অভিযুক্তরা হলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী, হাবিবুর রহমান, আবুল হাসান মনজুর এবং সাবেক মহাপরিচালক জিয়াউদ্দীন আহম্মেদ। এ ছাড়া মামলায় অজ্ঞাতপরিচয় আরও অনেককে আসামি করা হয়েছে। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল ওহাব বলেন, সরকারি ক্ষমতার অপব্যবহার করে রাজনৈতিক প্রতিপক্ষকে হয়রানি করতে এ মামলা করা হয়, যা আইনবিরুদ্ধ। এটি ছিল সম্পূর্ণ প্রতিহিংসামূলক ও উদ্দেশ্যপ্রণোদিত।
মামলার আসামি দুদকের সাবেক ৩ চেয়ারম্যান
ছাগলের দৌড় দেখতে ভিড়
ঘোড়দৌড়, ষাঁড়ের লড়াই, মোরগ লড়াই এমনকি মই নিয়ে গরুর দৌড় প্রতিযোগিতার কথা সবাই জানেন। অনেকে দেখেছেনও। তবে ছাগলের দৌড় প্রতিযোগিতার বিষয়টি একেবারেই নতুন। গতকাল শুক্রবার বিকেলে এমন ব্যতিক্রম প্রতিযোগিতার আয়োজন করা হয় যশোরের কেশবপুরে। এলাকাবাসীকে বিনোদন দিতে উপজেলার আটন্ডা যুব সমাজ এ আয়োজন করে। ছাগলের দৌড় দেখার জন্য দুপুরের পরপরই আটন্ডা গ্রামে মাঠের দুই পাশে ভিড় করেন নারী-পুরুষ, শিশুসহ শত শত উৎসুক মানুষ। ওই এলাকায় প্রতিযোগিতা ঘিরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। মাঠ সাজানো হয় বর্ণিল সাজে। প্রতিযোগিতায় অংশ নেয় এলাকার অন্তত ৩০টি পোষা ছাগল। চেনার সুবিধার্থে ছাগলগুলোকে দাঁড় করিয়ে গলায় ঝুলিয়ে দেওয়া হয় সিরিয়াল সংবলিত নম্বর কার্ড। অনুষ্ঠানে ছাগলের মালিকদের উপস্থিতিতে স্বেচ্ছাসেবকদের সহায়তায় পাঁচ ধাপে প্রতিযোগিতা সম্পন্ন হয়। প্রতিযোগিতায় অংশ নিয়ে আটন্ডা গ্রামের মাহফুজ হোসেনের ছাগল প্রথম, শহিদুল ইসলামের ছাগল দ্বিতীয় ও সাইফুল ইসলামের ছাগল তৃতীয় স্থান অধিকার করে। বিজয়ীদের মধ্যে পুরস্কার হিসেবে দেওয়া হয় ঘড়ি, পানির জগ ও মগ। বিজয়ী ছাগলের মালিকদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
ছাগলের দৌড় দেখতে ভিড়
চকরিয়ায় ছুরিকাঘাতে মাছ ব্যবসায়ী খুন
কক্সবাজারের চকরিয়া পৌরসভার বাজার পাড়ায় যৌথ মাছ ব্যবসার আর্থিক লেনদেনের বিরোধের জেরে ছুরিকাঘাতে মনির আহমদ (৪৫) নামে এক মাছ ব্যবসায়ী খুন হয়েছে। গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত মাছ ব্যবসায়ী মনির আহমদ চকরিয়া পৌরসভার বাজারপাড়া এলাকার আবু ছিদ্দিকের ছেলে। গতকাল শুক্রবার হত্যার বিষয়টি নিশ্চিত করেন চকরিয়া থানার ওসি শফিকুল ইসলাম। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। স্থানীয়দের বরাতে তিনি জানায়, যৌথ মাছ ব্যবসায় আর্থিক লেনদেনের বিরোধকে কেন্দ্র করে একই এলাকার গনু মিয়ার ছেলে আজাদ (বাবু) ও মারুফের ছুরির আঘাতে মনির আহমদ নিহত হয়েছেন বলে অভিযোগ। ঘটনার পর থেকে অভিযুক্ত দুজনই পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
চকরিয়ায় ছুরিকাঘাতে মাছ ব্যবসায়ী খুন
বিএমডিএ চেয়ারম্যান মারা গেছেন
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) চেয়ারম্যান ড. এম আসাদুজ্জামান মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৮টায় রাজশাহীর উপশহরের ভাড়া বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭৫ বছর। আসাদুজ্জামানের ব্যক্তিগত সহকারী ও বিএমডিএর নির্বাহী প্রকৌশলী তরিকুল ইসলাম জানান, আসাদুজ্জামান কিডনির সমস্যায় ভুগছিলেন। কয়েকদিন ধরে তার জ্বরও ছিল। বৃহস্পতিবার রাতে তিনি শহরের একটি ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসকের কাছে গিয়েছিলেন। শুক্রবার সকালে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এ সময় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল। তবে তার আগেই তিনি মারা যান। ড. আসাদুজ্জামান স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার দুই সন্তানই আমেরিকায় থাকেন। ছেলে জাতিসংঘের বড় পদে চাকরি করেন। সন্তানরা দেশে ফেরার পর দাফনের ব্যাপারে সিদ্ধান্ত হবে বলেও জানান প্রকৌশলী তরিকুল ইসলাম।