ঢাকা শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
নির্বাচন সর্বশেষ
Live Icon ●LIVE

ক্রীড়া প্রতিবেদক

  ২৩ মে ২০২৫, ০০:০০

হামজা চৌধুরী ও সামিত সোমের সঙ্গে আসছেন ফাহমিদুল ইসলামও। তিন প্রবাসী ফুটবলারকে নিয়েই সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচের পরিকল্পনা সাজাচ্ছে লাল-সবুজরা। কানাডিয়ান প্রিমিয়ার লিগে ফোর্জ এফসির বিপক্ষে ম্যাচের পর বাংলাদেশে আসার কথা সামিত সোমের। ক্যাভালরি এফসির হয়ে খেলা এ ফুটবলারের ৩ জুন ঢাকায় আসার বিমান ধরতে চান। তার আগেই সান্ডারল্যান্ডের বিপক্ষে ২৫ মে চ্যাম্পিয়নশিপ কোয়ালিফিকেশনের ফাইনাল খেলবেন হামজা চৌধুরী। ইতালিয়ান ক্লাব ওলবিয়া ক্যালাসিওর খেলা না থাকায় ফাহমিদুল ইসলাম অবশ্য নির্ভার। প্রবাসী তিন ফুটবলারের ফ্লাইট শিডিউল অবশ্য এখনো চূড়ান্ত করতে পারেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

পরিবর্তন অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

১০ জুন এএফসি এশিয়ান কাপের বাছাইয়ে ‘সি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। সিঙ্গাপুর দ্বৈরথের আগে ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। সে ম্যাচে সামিত সোমের খেলার সম্ভাবনা নেই—জানালেন বাফুফে সহসভাপতি ফাহাদ করিম। তার কথায়, ‘এটা আগে থেকেই ঠিক করা ছিল সামিত সোম প্রীতি ম্যাচ খেলবে না।’ কানাডাপ্রবাসী এ ফুটবলারের ঢাকায় আসার বিষয়ে ফাহাদ করিম বলছিলেন, ‘১ জুন কানাডা লিগে ম্যাচ রয়েছে সামিত সোমের। সে চাচ্ছে ৪ জুন ঢাকায় আসতে। কিন্তু আমরা আরও আগে তাকে ঢাকায় আনতে চাই। এখনো ফ্লাইট শিডিউল চূড়ান্ত হয়নি। রোববারের মধ্যে এটা চূড়ান্ত করে ফেলতে পারব।’ হামজা চৌধুরী ও ফাহমিদুল ইসলামের ঢাকায় আসা নিয়ে এখনো সুস্পষ্টভাবে কিছু জানাতে পারেনি বাফুফে। ফাহাদ করিম জানিয়েছেন, হামজা ও ফাহমিদুলের বিষয়টা আমি দেখছি না। বাফুফে থেকে এখনো তাদের দেশে আসার বিষয়ে কিছু জানাতে পারেনি। বাফুফের হেড অব মিডিয়া সাদমান সাকিব বলছিলেন, ‘হামজা চৌধুরী ও ফাহমিদুল ইসলামদের মানিতে নেওয়ার সুযোগ করে দিতেই প্রীতি ম্যাচের আয়োজন করা হয়েছে। ভুটানের বিপক্ষে তাদের খেলার কথা।’

২৫ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছে হামজা চৌধুরীর। দেশের মাটিতে তার অভিষেক হওয়ার কথা ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ দিয়ে। ইতালি প্রবাসী ফাহমিদুল ইসলাম সৌদি আরবের কন্ডিশনিং ক্যাম্পে সবার দৃষ্টি কাড়লেও জাতীয় দলের সিন্ডিকেটের দৌরাত্ম্যে ছিটকে যান। মেজাজ হারানো এ ফরোয়ার্ডকে সৌদি আরব থেকে ইতালি পাঠিয়ে দেওয়া হয়। জাতীয় দল কমিটি তরুণ এ ফরোয়ার্ডকে দলে রাখতে প্রধান কোচ হাভিয়ের ক্যাবরেরাকে পরামর্শ দিয়েছে। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ দিয়ে জাতীয় দলে অভিষেক হতে পারে ফাহমিদুল ইসলামের। লাল-সবুজ জার্সিতে হামজার অভিষেকের পর বাংলাদেশকে নিয়ে আগ্রহী হন সামিত সোম। এ ফুটবলারও বাংলাদেশ জাতীয় দলে অভিষেকের প্রতীক্ষায় আছেন। ১০ জুন ম্যাচ সামনে রেখে বাংলাদেশের ফুটবলামোদীদের আগ্রহের কেন্দ্রে আছেন তিন প্রবাসী ফুটবলার।

মদরিচের হৃদয় নিংড়ানো বার্তা
যে মুহূর্তে আমি কখনো আসতে চাইনি, সেটা চলে এসেছে। জীবনে সবকিছুর শুরু এবং শেষ আছে। সেটা ফুটবলেও রয়েছে। শনিবার আমি সান্তিয়াগো বার্নাব্যুতে শেষ ম্যাচ খেলব। পৃথিবীর সেরা দলের জার্সি পরার ইচ্ছা আর বড় কিছু করার প্রতিজ্ঞা নিয়ে ২০১২ সালে এসেছিলাম। পরবর্তী সময়ে কী হবে, তা কল্পনাও করতে পারিনি। রিয়াল মাদ্রিদের হয়ে খেলার বিষয়টি আমার জীবনকে বদলে দিয়েছে—সেটা ফুটবলার এবং মানুষ হিসেবে। ইতিহাসের সেরা ক্লাবের অন্যতম সফল যুগের অংশ হতে পেরে আমি গর্বিত। ক্লাবকে আমার হৃদয়ের অন্তঃস্তল থেকে ধন্যবাদ জানাতে চাই। বিশেষ করে প্রেসিডেন্ট ফ্লোরেনটিনো পেরেজ, সতীর্থ, কোচ এবং যারা আমাকে এত সময়ে সাহায্য করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা। দীর্ঘ সময়জুড়ে অবিশ্বাস্য মুহূর্ত কাটিয়েছি। এ পর্যায়ে এসে ফাইনাল, উদযাপন এবং বার্নাব্যুতে জাদুকরী রাতগুলো অনুভব করেছি। আমরা সবকিছু জিতেছি এবং আমি খুব খুশি ছিলাম। খুব… খুব… খুশি! শিরোনাম এবং বিজয়ের বাইরে আমার হৃদয়ে সমস্ত মাদ্রিদ ভক্তের ভালোবাসা বহন করি। আমি সত্যিই জানি না, কীভাবে আপনাদের সঙ্গে আমার বিশেষ সংযোগ তৈরি হয়েছে। আমি সবসময় সমর্থন, সম্মান এবং ভালোবাসা অনুভব করেছি, এখনো করছি। আপনাদের দেওয়া প্রতিটি আহ্বান এবং স্নেহের অঙ্গভঙ্গি আমি কখনো ভুলব না। বুক ফুলিয়ে চলে যাচ্ছি। গর্ব, কৃতজ্ঞতা এবং অবিস্মরণীয় স্মৃতি ভরা প্রস্থান। যদিও ক্লাব বিশ্বকাপের পর আমি আর এই জার্সি মাঠে পরব না, তবু আমি মাদ্রিদ ফ্যানই থাকব। আবার দেখা হবে। রিয়াল মাদ্রিদ সারা জীবনের জন্য আমার বাড়ি হয়ে থাকবে। হালা মাদ্রিদ এবং অন্য কিছু নয় লুকা মদরিচ…
মদরিচের হৃদয় নিংড়ানো বার্তা
রিয়ালের নতুন কোচের নাম বললেন আনচেলত্তির
কার্লো আনচেলত্তি যাচ্ছেন, আসবেন জাবি আলোনসো। রিয়াল মাদ্রিদের পরবর্তী কোচ ইস্যুটা চূড়ান্ত হয়েই আছে। কিন্তু কেউ মুখফুটে কিছু বলছেন না। না বলা কথাটা বলে দিলেন কার্লো আনচেলত্তি। রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে আজ চলতি লা লিগার শেষ ম্যাচ খেলতে নামবে রিয়াল মাদ্রিদ। এ ম্যাচ দিয়েই রিয়াল অধ্যায়ের সমাপ্তি টানছেন আনচেলত্তি। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কোচ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে বর্ষীয়ান ইতালিয়ান কোচ জানিয়ে দিয়েছেন, জাবি আলোনসো হতে যাচ্ছে রিয়াল মাদ্রিদের পরবর্তী কোচ। আনচেলত্তি বলছিলেন, ‘আমি উপদেশ দিতে চাই না। সবার নিজস্ব দর্শন থাকে। আশা করব আমার পরে যারা আসবেন, তারা রিয়াল মাদ্রিদের কাজটা উপভোগ করবেন। জাবি আলোনসো হতে যাচ্ছেন প্রথম। তার জন্য শুভকামনা থাকবে। রিয়ালকে কোচিং করানোর সামর্থ্য তার রয়েছে।’ রিয়াল মাদ্রিদে ঈর্ষণীয় সাফল্যের অধ্যায় শেষ করে ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নিতে যাচ্ছেন কার্লো আনচেলত্তি। বর্ষীয়ান এ কোচের বিদায়ের পর দ্রুতই নতুন কোচের নাম ঘোষণা করার কথা রিয়াল মাদ্রিদের। আনচেলত্তি মনোযোগ দেবেন ব্রাজিলকে পরবর্তী বিশ্বকাপে নিয়ে যাওয়ার দিকে। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের সময়টা ভালো যাচ্ছে না। সেলেসাওদের সে অবস্থা থেকে টেনে তোলার কাজে পারফেক্ট মনে করা হচ্ছে ‘বুড়ো’ আনচেলত্তিকে।

আইপিএলের ভেন্যু বদলে বিতর্ক
ভারত-পাকিস্তান উত্তেজনার পর বদলে গেছে আইপিএলের সূচি। এবার বদল এসেছে ভেন্যুতেও। শুরুতে উদ্বোধনীর সঙ্গে ফাইনালও হওয়ার কথা ছিল কলকাতার ইডেন গার্ডেন্সে; কিন্তু আবহাওয়ার অজুহাতে ভেন্যু বদল করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আর এতেই ক্ষেপেছেন পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। তার মতে, পুরো বিষয়টি ষড়যন্ত্র। আইপিএল ফাইনালের ভেন্যু দলের সিদ্ধান্তের সমালোচনা করে অরূপ বিশ্বাস বলেন, ‘বৃষ্টি স্রেফ একটা অজুহাত মাত্র, এর পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে।’ আবহাওয়া অফিসের ঘোষণার আগেই নিজ থেকে বিসিসিআই বৃষ্টির পূর্বাভাস কীভাবে জানল সে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘বিসিসিআই এবং আইপিএলের গভর্নিং কাউন্সিল বলেছে যে বৃষ্টি হতে পারে। সিএবি (ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল) জানতে চেয়েছিল যে আবহাওয়া কেমন থাকতে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, মে মাসের ২০ থেকে ৩০ তারিখ পর্যন্ত বৃষ্টির তেমন কোনো পূর্বাভাস নেই।’ এমন পরিস্থিতিতে বিসিসিআই কীভাবে ভেন্যু বদলে নিল, তাতে ক্ষিপ্ত অরূপ বিশ্বাস, ‘২৬ মে পরবর্তী সময়ের পূর্বাভাস এখনো দেয়নি আবহাওয়া দপ্তর। আমরা জানি না, কখন আইপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্যরা আবহাওয়া দপ্তরের লোক হয়ে গেল। আমাদের এখানে আইপিএলের প্লে-অফ আর ফাইনাল হওয়ার কথা ছিল ইডেন গার্ডেন্সে। রাজনৈতিক কারণেই এটা সরিয়ে নিয়ে যাওয়া হলো, কেন বাংলার ক্রিকেটপ্রেমীদের বঞ্চনা করা হবে?’ ইডেন থেকে ফাইনাল ম্যাচ গুজরাটে নেওয়ার পেছনে রাজনীতি দেখছেন অরূপ বিশ্বাস। কেননা, পশ্চিমবঙ্গের সংসদ সদস্য সুকান্ত মজুমদার বলেছিলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় ম্যাচটি ইডেন থেকে সরিয়ে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে নেওয়া হয়েছে।
আইপিএলের ভেন্যু বদলে বিতর্ক
পাকিস্তান-বাংলাদেশ টি-২০ সিরিজ / নিরাপত্তায় সেনা মোতায়েন
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামীকাল পাকিস্তানের উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ ক্রিকেট দল। তবে সিরিজটিতে নিরাপত্তা ব্যবস্থাকে গুরুত্ব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাতে সায় দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পুরো সিরিজের নিরাপত্তায় থাকবে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা। পাকিস্তান সেনাবাহিনীর একটি ইউনিট নিরাপত্তা ব্যবস্থায় থাকবে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম সামা টিভি। শুধু সেনাবাহিনীই নয়, পুরো সিরিজজুড়ে নিরাপত্তা বলয় জোরদার ও সিরিজটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বেসামরিক সশস্ত্র বাহিনীও মোতায়েন থাকবে। এই সফরে দুদলের মধ্যে প্রথমে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের পরিকল্পনা ছিল। পরে দুবাইয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চেয়ারম্যান ফারুক আহমেদ এবং ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিমের বৈঠকের পর দুটি ম্যাচ কমানো হয়। সম্প্রতি ভারত-পাকিস্তানের যুদ্ধাবস্থার কারণে এ সিরিজ নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা। পরে যুদ্ধবিরতির পর বিসিবিকে পরিবর্তিত সূচি পাঠায় পিসিবি।
নিরাপত্তায় সেনা মোতায়েন
হ্যান্ডবল আনসার ও বিজিবির চারে চার
জাতীয় পুরুষ হ্যান্ডবল প্রতিযোগিতার সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ আনসার ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আনসার টানা চার জয় নিয়ে ‘ক’ গ্রুপের সেরা দল হিসেবে শেষ চারে উঠেছে। বিজিবি ‘খ’ গ্রুপের সেরা দল হিসেবে সেমিফাইনালে নাম লেখাল। আনসারের মতো বিজিবিও চার ম্যাচে জয় পেয়েছে। এদিন আনসার ৪৬-১৪ গোলে হারিয়েছে যশোর জেলাকে। বর্ডার গার্ড বাংলাদেশ ৫৪-১৩ গোলে হারিয়েছে চট্টগ্রাম জেলাকে। ময়মনসিংহ জেলা ৪০-২২ গোলে হারিয়েছে মাদারীপুর জেলাকে। প্রথমার্ধে ময়মনসিংহ ২৩-৮ গোলে এগিয়ে ছিল। ফরিদপুর জেলা ৩২-২১ গোলে হারিয়েছে জয়পুরহাট জেলাকে। জামালপুর জেলা ৩৮-২৫ গোলে হারিয়েছে গাইবান্ধা জেলাকে। পরবর্তী সময়ে জয়পুরহাট জেলা ৩৬-৩০ গোলে হারায় গাইবান্ধা জেলাকে। প্রথমার্ধে ১৬-১৬ গোলে সমতায় ছিল ম্যাচ।