ঢাকা শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
নির্বাচন সর্বশেষ
Live Icon ●LIVE

ক্রীড়া প্রতিবেদক

  ২৩ মে ২০২৫, ০০:০০

অধিনায়কের দায়িত্বটা আনুষ্ঠানিকভাবে পাওয়ার পর এমন কিছু দেখতে হবে—হয়তো চিন্তাও করেননি লিটন দাস। প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত বলেই সেরকম কোনো চিন্তা মাথায় আসারও কথা ছিল না তার; কিন্তু বাস্তবতা ভিন্ন। শক্তি, সামর্থ্য কিংবা পরিসংখ্যানের হিসেব ভুলে মুদ্রার উল্টো পিঠ দেখাল আমিরাত। দুই ম্যাচের সিরিজ তিন ম্যাচে যেতেই বাংলাদেশকে ২-১ ব্যবধানে হারিয়ে দিল তারা। দেশের মাটিতে সম্প্রতি সময়ে আমিরাত যে কতটা ভয়ংকর, সেটা টের পেলেন লিটনরা। ম্যাচের পর পুরস্কার বিতরণীতে বাংলাদেশ অধিনায়ক হতাশাচ্ছন্ন কণ্ঠে বললেন, সিরিজ হার ‘জীবনের অংশ’।

পরিবর্তন অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

টি-টোয়েন্টিতে কখনোই ভারসাম্যপূর্ণ দল ছিল না বাংলাদেশ। কিন্তু এতটাও খারাপ পারফরম্যান্স প্রত্যাশিত ছিল না। সিরিজের দ্বিতীয় ম্যাচে ২০৫ রান করেও হেরেছিল তারা। তৃতীয় ম্যাচে ৮৪ রানেই ফেরেন আট ব্যাটার। শেষ পর্যন্ত টেলের ব্যাটারদের চেষ্টায় মোটামুটি লড়াইয়ের পুঁজি মেলে তাদের। কিন্তু বোলারদের পক্ষে শারজাহর উইকেটে ১৬২ রান নিয়ে জয় নিশ্চিত করা আর সম্ভব হয়নি। টি-টোয়েন্টির র‌্যাঙ্কিংয়ের ১৫তম দলের কাছে এমন হার! লিটন বললেন অপ্রত্যাশিত, ‘অবশ্যই প্রত্যাশিত নয়। যখন এখানে এসেছি, সব সময় ম্যাচ জেতার কথাই ভেবেছি। এটা (সিরিজ হেরে যাওয়া) জীবনের অংশ।’ প্রতিপক্ষকে কোনোভাবে ছোট করে দেখতে চান না লিটন। ২-১ ব্যবধানে সিরিজ হেরে তাদের সম্মান দেওয়ার কথা বললেন তিনি, ‘যখন আপনি ক্রিকেট খেলবেন, প্রতিপক্ষ ভালো খেলবে—তাদের কৃতিত্ব দিতে হবে।’

সিরিজে বাংলাদেশের চিন্তার জায়গায় ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং। তিন বিভাগেই অস্বস্তির ছবি দেখা গেছে। ক্যাচ ছেড়ে ছক্কা দেওয়া, আলগা বলে উইকেট উপহার দেওয়া কিংবা প্রতিপক্ষের ব্যাটারদের দুর্বলতা অনুযায়ী বোলিং করতে না পারা। সবকিছুই যেন এক সিরিজে ফুটে উঠল। যদিও লিটন ব্যাটারদের ভুলগুলোই সামনে আনলেন, ‘আজ আমরা ব্যাটিংয়ে

কিছু ভুল করেছি। আমার মনে হয় এমন কিছু আমরা

এই উইকেট, কন্ডিশনে করতে চাইনি। তিন ম্যাচেই আমরা পরে ব্যাট করেছি, শিশিরই মেইন ফ্যাক্টর ছিল।’ শিশিরকে দোষ দিলেও প্রতিপক্ষ যে বাংলাদেশের চেয়ে ঢের এগিয়ে ছিল, তা মাঠেই দেখা গেছে। ক্যালকুলেটিভ ক্রিকেট খেলেছে আমিরাত। বাংলাদেশের ব্যাটার ও বোলারদের দুর্বলতাগুলো নিখুঁতভাবে খুঁজে নিতে পেরেছিল তারা। সেজন্য মোহাম্মদ ওয়াসিমদের প্রশংসায়ও ভাসালেন লিটন, ‘তারা সত্যিই ভালো খেলেছে। আজকে প্রথম ভাগে তারা ভালো খেলেছে। ভালো বোলিং করেছে তারা, এজন্য বেশি রান করতে পারিনি আমরা।’

সিরিজজুড়ে ব্যাটারদের ব্যর্থতার মধ্যেও ছোট ছোট কয়েকটি ইনিংস খেলেন পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, জাকের আলি অনিকরা। ইমন প্রথম ম্যাচে সেঞ্চুরি করলেও শেষ ম্যাচে ফেরেন গোল্ডেন ডাকে। তার পরও অধিনায়কের কণ্ঠে প্রশংসিত হন, ‘যারা ব্যাট করেছে, তাদেরও কৃতিত্ব দিতে হবে। তারা অস্থির হয়নি। যেভাবে পারভেজ ইমন, তানজিদ তামিম, হৃদয় ব্যাট করেছে—জাকের সত্যিই ভালো ব্যাট করেছে। দু-একজন ভালো বোলিংও করেছে। তবে আমাদের আরও শিখতে হবে এবং প্রয়োগ করতে হবে ম্যাচে।’ এখনো শেখার তাগিদ বাংলাদেশ অধিনায়কের কণ্ঠে। এই সংস্করণে যুগের বেশি সময় কাটিয়েও যেন শেখাই হচ্ছে না তাদের! কবে হবে—সে উত্তর এখনো অজানা।

মদরিচের হৃদয় নিংড়ানো বার্তা
যে মুহূর্তে আমি কখনো আসতে চাইনি, সেটা চলে এসেছে। জীবনে সবকিছুর শুরু এবং শেষ আছে। সেটা ফুটবলেও রয়েছে। শনিবার আমি সান্তিয়াগো বার্নাব্যুতে শেষ ম্যাচ খেলব। পৃথিবীর সেরা দলের জার্সি পরার ইচ্ছা আর বড় কিছু করার প্রতিজ্ঞা নিয়ে ২০১২ সালে এসেছিলাম। পরবর্তী সময়ে কী হবে, তা কল্পনাও করতে পারিনি। রিয়াল মাদ্রিদের হয়ে খেলার বিষয়টি আমার জীবনকে বদলে দিয়েছে—সেটা ফুটবলার এবং মানুষ হিসেবে। ইতিহাসের সেরা ক্লাবের অন্যতম সফল যুগের অংশ হতে পেরে আমি গর্বিত। ক্লাবকে আমার হৃদয়ের অন্তঃস্তল থেকে ধন্যবাদ জানাতে চাই। বিশেষ করে প্রেসিডেন্ট ফ্লোরেনটিনো পেরেজ, সতীর্থ, কোচ এবং যারা আমাকে এত সময়ে সাহায্য করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা। দীর্ঘ সময়জুড়ে অবিশ্বাস্য মুহূর্ত কাটিয়েছি। এ পর্যায়ে এসে ফাইনাল, উদযাপন এবং বার্নাব্যুতে জাদুকরী রাতগুলো অনুভব করেছি। আমরা সবকিছু জিতেছি এবং আমি খুব খুশি ছিলাম। খুব… খুব… খুশি! শিরোনাম এবং বিজয়ের বাইরে আমার হৃদয়ে সমস্ত মাদ্রিদ ভক্তের ভালোবাসা বহন করি। আমি সত্যিই জানি না, কীভাবে আপনাদের সঙ্গে আমার বিশেষ সংযোগ তৈরি হয়েছে। আমি সবসময় সমর্থন, সম্মান এবং ভালোবাসা অনুভব করেছি, এখনো করছি। আপনাদের দেওয়া প্রতিটি আহ্বান এবং স্নেহের অঙ্গভঙ্গি আমি কখনো ভুলব না। বুক ফুলিয়ে চলে যাচ্ছি। গর্ব, কৃতজ্ঞতা এবং অবিস্মরণীয় স্মৃতি ভরা প্রস্থান। যদিও ক্লাব বিশ্বকাপের পর আমি আর এই জার্সি মাঠে পরব না, তবু আমি মাদ্রিদ ফ্যানই থাকব। আবার দেখা হবে। রিয়াল মাদ্রিদ সারা জীবনের জন্য আমার বাড়ি হয়ে থাকবে। হালা মাদ্রিদ এবং অন্য কিছু নয় লুকা মদরিচ…
মদরিচের হৃদয় নিংড়ানো বার্তা
রিয়ালের নতুন কোচের নাম বললেন আনচেলত্তির
কার্লো আনচেলত্তি যাচ্ছেন, আসবেন জাবি আলোনসো। রিয়াল মাদ্রিদের পরবর্তী কোচ ইস্যুটা চূড়ান্ত হয়েই আছে। কিন্তু কেউ মুখফুটে কিছু বলছেন না। না বলা কথাটা বলে দিলেন কার্লো আনচেলত্তি। রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে আজ চলতি লা লিগার শেষ ম্যাচ খেলতে নামবে রিয়াল মাদ্রিদ। এ ম্যাচ দিয়েই রিয়াল অধ্যায়ের সমাপ্তি টানছেন আনচেলত্তি। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কোচ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে বর্ষীয়ান ইতালিয়ান কোচ জানিয়ে দিয়েছেন, জাবি আলোনসো হতে যাচ্ছে রিয়াল মাদ্রিদের পরবর্তী কোচ। আনচেলত্তি বলছিলেন, ‘আমি উপদেশ দিতে চাই না। সবার নিজস্ব দর্শন থাকে। আশা করব আমার পরে যারা আসবেন, তারা রিয়াল মাদ্রিদের কাজটা উপভোগ করবেন। জাবি আলোনসো হতে যাচ্ছেন প্রথম। তার জন্য শুভকামনা থাকবে। রিয়ালকে কোচিং করানোর সামর্থ্য তার রয়েছে।’ রিয়াল মাদ্রিদে ঈর্ষণীয় সাফল্যের অধ্যায় শেষ করে ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নিতে যাচ্ছেন কার্লো আনচেলত্তি। বর্ষীয়ান এ কোচের বিদায়ের পর দ্রুতই নতুন কোচের নাম ঘোষণা করার কথা রিয়াল মাদ্রিদের। আনচেলত্তি মনোযোগ দেবেন ব্রাজিলকে পরবর্তী বিশ্বকাপে নিয়ে যাওয়ার দিকে। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের সময়টা ভালো যাচ্ছে না। সেলেসাওদের সে অবস্থা থেকে টেনে তোলার কাজে পারফেক্ট মনে করা হচ্ছে ‘বুড়ো’ আনচেলত্তিকে।

আইপিএলের ভেন্যু বদলে বিতর্ক
ভারত-পাকিস্তান উত্তেজনার পর বদলে গেছে আইপিএলের সূচি। এবার বদল এসেছে ভেন্যুতেও। শুরুতে উদ্বোধনীর সঙ্গে ফাইনালও হওয়ার কথা ছিল কলকাতার ইডেন গার্ডেন্সে; কিন্তু আবহাওয়ার অজুহাতে ভেন্যু বদল করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আর এতেই ক্ষেপেছেন পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। তার মতে, পুরো বিষয়টি ষড়যন্ত্র। আইপিএল ফাইনালের ভেন্যু দলের সিদ্ধান্তের সমালোচনা করে অরূপ বিশ্বাস বলেন, ‘বৃষ্টি স্রেফ একটা অজুহাত মাত্র, এর পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে।’ আবহাওয়া অফিসের ঘোষণার আগেই নিজ থেকে বিসিসিআই বৃষ্টির পূর্বাভাস কীভাবে জানল সে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘বিসিসিআই এবং আইপিএলের গভর্নিং কাউন্সিল বলেছে যে বৃষ্টি হতে পারে। সিএবি (ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল) জানতে চেয়েছিল যে আবহাওয়া কেমন থাকতে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, মে মাসের ২০ থেকে ৩০ তারিখ পর্যন্ত বৃষ্টির তেমন কোনো পূর্বাভাস নেই।’ এমন পরিস্থিতিতে বিসিসিআই কীভাবে ভেন্যু বদলে নিল, তাতে ক্ষিপ্ত অরূপ বিশ্বাস, ‘২৬ মে পরবর্তী সময়ের পূর্বাভাস এখনো দেয়নি আবহাওয়া দপ্তর। আমরা জানি না, কখন আইপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্যরা আবহাওয়া দপ্তরের লোক হয়ে গেল। আমাদের এখানে আইপিএলের প্লে-অফ আর ফাইনাল হওয়ার কথা ছিল ইডেন গার্ডেন্সে। রাজনৈতিক কারণেই এটা সরিয়ে নিয়ে যাওয়া হলো, কেন বাংলার ক্রিকেটপ্রেমীদের বঞ্চনা করা হবে?’ ইডেন থেকে ফাইনাল ম্যাচ গুজরাটে নেওয়ার পেছনে রাজনীতি দেখছেন অরূপ বিশ্বাস। কেননা, পশ্চিমবঙ্গের সংসদ সদস্য সুকান্ত মজুমদার বলেছিলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় ম্যাচটি ইডেন থেকে সরিয়ে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে নেওয়া হয়েছে।
আইপিএলের ভেন্যু বদলে বিতর্ক
পাকিস্তান-বাংলাদেশ টি-২০ সিরিজ / নিরাপত্তায় সেনা মোতায়েন
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামীকাল পাকিস্তানের উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ ক্রিকেট দল। তবে সিরিজটিতে নিরাপত্তা ব্যবস্থাকে গুরুত্ব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাতে সায় দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পুরো সিরিজের নিরাপত্তায় থাকবে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা। পাকিস্তান সেনাবাহিনীর একটি ইউনিট নিরাপত্তা ব্যবস্থায় থাকবে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম সামা টিভি। শুধু সেনাবাহিনীই নয়, পুরো সিরিজজুড়ে নিরাপত্তা বলয় জোরদার ও সিরিজটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বেসামরিক সশস্ত্র বাহিনীও মোতায়েন থাকবে। এই সফরে দুদলের মধ্যে প্রথমে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের পরিকল্পনা ছিল। পরে দুবাইয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চেয়ারম্যান ফারুক আহমেদ এবং ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিমের বৈঠকের পর দুটি ম্যাচ কমানো হয়। সম্প্রতি ভারত-পাকিস্তানের যুদ্ধাবস্থার কারণে এ সিরিজ নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা। পরে যুদ্ধবিরতির পর বিসিবিকে পরিবর্তিত সূচি পাঠায় পিসিবি।
নিরাপত্তায় সেনা মোতায়েন
হ্যান্ডবল আনসার ও বিজিবির চারে চার
জাতীয় পুরুষ হ্যান্ডবল প্রতিযোগিতার সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ আনসার ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আনসার টানা চার জয় নিয়ে ‘ক’ গ্রুপের সেরা দল হিসেবে শেষ চারে উঠেছে। বিজিবি ‘খ’ গ্রুপের সেরা দল হিসেবে সেমিফাইনালে নাম লেখাল। আনসারের মতো বিজিবিও চার ম্যাচে জয় পেয়েছে। এদিন আনসার ৪৬-১৪ গোলে হারিয়েছে যশোর জেলাকে। বর্ডার গার্ড বাংলাদেশ ৫৪-১৩ গোলে হারিয়েছে চট্টগ্রাম জেলাকে। ময়মনসিংহ জেলা ৪০-২২ গোলে হারিয়েছে মাদারীপুর জেলাকে। প্রথমার্ধে ময়মনসিংহ ২৩-৮ গোলে এগিয়ে ছিল। ফরিদপুর জেলা ৩২-২১ গোলে হারিয়েছে জয়পুরহাট জেলাকে। জামালপুর জেলা ৩৮-২৫ গোলে হারিয়েছে গাইবান্ধা জেলাকে। পরবর্তী সময়ে জয়পুরহাট জেলা ৩৬-৩০ গোলে হারায় গাইবান্ধা জেলাকে। প্রথমার্ধে ১৬-১৬ গোলে সমতায় ছিল ম্যাচ।