ঢাকা শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
নির্বাচন সর্বশেষ
Live Icon ●LIVE

বিশ্ববেলা ডেস্ক

  ২২ মে ২০২৫, ০০:০০

তিন মাস ধরে ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় ইসরায়েলের অবরোধ চলছে। এ সময়ে অঞ্চলটিতে ন্যূনতম প্রয়োজনীয় খাবার, ওষুধসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য প্রবেশ করতে পারেনি। আর এ মাশুল চুকিয়েছে গাজাবাসী তাদের প্রাণ দিয়ে। গাজার জনসংযোগ বিভাগ জানিয়েছে, ইসরায়েলি অবরোধের কারণে এ সময় ৩৩০ জনের মৃত্যু হয়েছে অনাহারে। একই সময়ে প্রয়োজনীয় খাদ্য, চিকিৎসা ও অন্যান্য সুবিধার অভাবে ৩ শতাধিক নারীর গর্ভপাত হয়েছে।

পরিবর্তন অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি গাজার জনসংযোগ বিভাগের বরাত দিয়ে মঙ্গলবার জানিয়েছে, ইসরায়েলের ৮০ দিনের অবরোধে অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রায় ৩৩০ জনের মৃত্যু হয়েছে এবং ৩০০টিরও বেশি গর্ভপাত ঘটেছে। তাদের অভিযোগ, ইসরায়েল অঞ্চলটিতে সব ধরনের সহায়তা বন্ধ করে গণহত্যা চালাচ্ছে।

গাজার জনসংযোগ বিভাগ এ পরিস্থিতিকে ‘গণহত্যার শামিল একটি সম্পূর্ণ অপরাধ’ বলে অভিহিত করেছে। একই সঙ্গে ২৪ লাখের বেশি ফিলিস্তিনিদের জীবন হুমকির মুখে বলে সতর্ক করেছে। জনসংযোগ বিভাগ নিশ্চিত করেছে, গত ২ মার্চ থেকে ইসরায়েল মানবিক সাহায্য, চিকিৎসাসামগ্রী এবং জ্বালানি প্রবেশ সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে।

এ পরিস্থিতিতে বিশ্ব সম্প্রদায়ের চাপে গত সোমবার সীমিত পরিমাণে ত্রাণ প্রবেশের সুযোগ দিলেও মঙ্গলবার পর্যন্ত গাজাবাসীর কাছে, তা পৌঁছায়নি।

তুরস্কে অভ্যুত্থানে জড়িত অভিযোগে গ্রেপ্তার ৬৩
তুরস্কে ২০১৬ সালের সেনা অভ্যুত্থান চেষ্টায় জড়িত এমন একটি গোষ্ঠীর সঙ্গে সংযুক্ত থাকার অভিযোগে ৬৩ জন সক্রিয় সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। সংবাদমাধ্যম সাবাহর এক প্রতিবেদনে জানানো হয়, তুরস্কের ৩৬টি প্রদেশে বিশেষ অভিযান চালিয়ে ৫৬ জন সেনা কর্মকর্তাসহ মোট ৬৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়াত ধর্মপ্রচারক এবং প্রেসিডেন্ট এরদোয়ানের প্রতিদ্বন্দ্বী ফেতুল্লাহ গুলেনের সংগঠনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। দেশটির প্রধান পাবলিক প্রসিকিউটরের অফিস জানিয়েছে, অভিযুক্তদের মধ্যে চারজন কর্নেল রয়েছেন। তারা সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনীর সদস্য। ২০১৬ সালের জুলাই মাসে বিদ্রোহী সামরিক ইউনিট আঙ্কারা ও ইস্তাম্বুলে সড়কে নেমে সরকারের বিরুদ্ধে অভ্যুত্থানের চেষ্টা চালায়। এ ঘটনায় প্রায় ২৯০ জন নিহত হয়। সে সময় যুদ্ধবিমান থেকে পার্লামেন্ট ভবন ও প্রেসিডেন্সিয়াল প্যালেসে বোমাবর্ষণ করা হয়। তবে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ছুটিতে থাকায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান। এ ঘটনার পর তুরস্কে ব্যাপক অভিযানের অংশ হিসেবে সেনাবাহিনী, পুলিশ, বিচার বিভাগ ও অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে হাজার হাজার ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। ২০১৬ সালের ১৫ জুলাই প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে সামরিক অভ্যুত্থানের চেষ্টা করা হয়।

পরমাণু আলোচনায় আস্থা নেই ইরানের
পারমাণবিক ইস্যুতে অনিশ্চয়তার মধ্যেই পঞ্চম দফার মতো আলোচনায় বসেছে ইরান ও যুক্তরাষ্ট্র। গতকাল ইতালির রোমে বৈঠক করছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত উইটকফ। তবে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মার্কিন দাবিকে অতিরিক্ত এবং আপত্তিকর বলে অভিহিত করেছেন। পঞ্চম দফার আলোচনা থেকে কাঙ্ক্ষিত ফল আসার সম্ভাবনা ক্ষীণ বলেও দাবি করেছেন। এবারও ওমান মধ্যস্থতাকারী দেশের ভূমিকা পালন করেছে। চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা শিথিল করার পাশাপাশি ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখার বিষয়ে আলোচনা হয়। ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে যুক্তরাষ্ট্রের শঙ্কা বাড়ছে। জানা গেছে, তেহরান এ পর্যন্ত ৬০ শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে। এক্ষেত্রে কোনো দেশের কাছে ইউরেনিয়ামের ৯০ শতাংশ মজুদ থাকলে তারা পারমাণবিক অস্ত্র তৈরিতে সক্ষমতা অর্জন করে। মূলত এ তথ্যই যুক্তরাষ্ট্রকে ভাবিয়ে তুলছে। তবে তেহরান বরাবরই জানিয়ে আসছে, তারা ইউরেনিয়াম বেসামরিক উদ্দেশ্যে ব্যবহার করবে। তবে তেহরানের এই দাবি ওয়াশিংটনকে আশ্বস্ত করতে পারেনি।
পরমাণু আলোচনায় আস্থা নেই ইরানের
দ. আফ্রিকায় স্বর্ণখনি ধসে আটকা ২৮৯ শ্রমিক
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে স্বর্ণখনি ধসে ২৮৯ শ্রমিক আটকা পড়েছেন। দেশটির মাইনিং এবং ধাতু প্রস্তুতকারক প্রতিষ্ঠান সিবানইয়ে স্টিলওয়াটার গতকাল শুক্রবার জানিয়েছে, আটকে পড়া শ্রমিকরা সুস্থ রয়েছেন এবং তাদের উদ্ধারে অভিযান চলমান আছে। বিবৃতিতে বলা হয়, জোহানেসবার্গের ৬০ কিলোমিটার পশ্চিমে ক্লুফ স্বর্ণখনিতে গত বৃহস্পতিবার এ দুর্ঘটনা ঘটে। আটকে পড়া ব্যক্তিরা নিরাপদে আছেন এবং ভূগর্ভস্থ একটি নির্দিষ্ট স্থানে একত্রিত হয়েছেন। তাদের উদ্ধারকর্মীরা খাবার সরবরাহ করেছেন। দক্ষিণ আফ্রিকার শ্রমিক ইউনিয়নের এক মুখপাত্র জানিয়েছেন, মাইনের সাত নং শ্যাফটে এ দুর্ঘটনা ঘটে। সব কর্মী নিরাপদে আছেন বলে তারা নিশ্চিত হয়েছেন। আটক শ্রমিকদের আপাতত খাবার সরবরাহ করেছে কর্তৃপক্ষ। তবে বিবৃতিতে দুর্ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি। শ্যাফটের দুর্ঘটনা-পরবর্তী অবস্থা যাচাই করে নিয়ম অনুযায়ী উদ্ধার অভিযান চালানো হবে বলে জানিয়েছেন ওই মুখপাত্র। দক্ষিণ আফ্রিকায় বিশ্বের সবচেয়ে পুরোনো এবং গভীরতম স্বর্ণখনি রয়েছে। দেশটিতে প্রায়ই খনিতে দুর্ঘটনা ঘটে থাকে।

ইইউ পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র
ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোর পণ্যের ওপর আগামী মাস থেকেই ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল শুক্রবার এমন সতর্কতা দিয়ে তিনি বলেছেন, ইইউর সঙ্গে বাণিজ্য আলোচনা ‘কোনোভাবেই এগোচ্ছে না’। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘তাদের বাণিজ্য বাধা, ভ্যাট-ট্যাক্স, হাস্যকর করপোরেট জরিমানা, অ-আর্থিক বাণিজ্য বাধা, আর্থিক কারসাজি, আমেরিকান কোম্পানিগুলোর বিরুদ্ধে অন্যায্য এবং অযৌক্তিক মামলা এবং আরও অনেক কিছুর কারণে ইইউর সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের বছরে ২৫০ মিলিয়ন ডলারের বেশি বাণিজ্য ঘাটতি দেখা দিয়েছে, যা সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য।’ তিনি আরও লিখেছেন, ‘তাদের সঙ্গে কোনো আলোচনা ফলপ্রসূ হচ্ছে না! অতএব আমি ১ জুন, ২০২৫ থেকে ইউরোপীয় ইউনিয়নের ওপর সরাসরি ৫০ শতাংশ শুল্ক আরোপের সুপারিশ করছি।’ এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ইউরোপীয় ইউনিয়ন।

ইমরান খান / পাকিস্তানে জঙ্গলের আইন চলছে
পাকিস্তানের ইতিহাসে দ্বিতীয় ব্যক্তি হিসেবে ফিল্ড মার্শাল র‌্যাংক পেয়েছেন দেশটির সেনাপ্রধান আসিম মুনির। ভারতের হামলার জবাবে পাকিস্তানের সাম্প্রতিক অপারেশন বুনইয়া-নুম-মারসুসে নেতৃত্বের জন্য দেশটির মন্ত্রিপরিষদ গত মঙ্গলবার তাকে এ স্বীকৃতি দিয়েছে। তবে সেনাপ্রধান আসিম মুনিরকে ফিল্ড মার্শাল করার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেন, ভালো হতো ফিল্ড মার্শাল না করে বরং তাকে ‘রাজা’ ঘোষণা করা উচিত ছিল। কারণ এখন দেশে জঙ্গলের আইন চলছে, আর জঙ্গলের আইনে তো রাজাই থাকে। আদিয়ালা জেলে প্রতিষ্ঠিত ট্রায়াল কোর্টে আইনজীবী, পরিবারের সদস্য এবং সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় গত বৃহস্পতিবার ইমরান খান এমন মন্তব্য করেন।
পাকিস্তানে জঙ্গলের আইন চলছে