
বিজেপির নেতা শুভেন্দু অধিকারী বলেছেন, যা ভেবেছিলাম তার থেকে তিনগুণ বেশি ভোট পেয়েছি। ভেবেছিলাম ১১০০ পাব, পেয়েছি তিন হাজার।
সোমবার (৪ মে) নন্দীগ্রাম ও ভবানীপুর আসনে দ্বিতীয় রাউন্ডের গণনা শেষে সাংবাদিকদের এ কথা বলেছেন শুভেন্দু।
তার মতে, এখন পর্যন্ত ভোটের যে প্রবণতা দেখা যাচ্ছে তাতে হিন্দুদের ইভিএম বক্স বিজেপির হাতে। আর মুসলিমদের ইভিএম তৃণমূলের। তবে এবারের নির্বাচনে একচেটিয়া মুসলিম ভোট তৃণমূল পায়নি। মালদহ, মুর্শিদাবাদে বহু জায়গায় মুসলিম ভোট কংগ্রেসে গিয়েছে।
শুভেন্দু জানান, নন্দীগ্রামে ১৮ রাউন্ড ভোট গণনা হবে। এখন পর্যন্ত ১৬৫ আসনে বিজেপি এগিয়ে। ভবানীপুরে প্রথম রাউন্ড ছিল মুসলিম এলাকায়। তিনি বলেন, আমি প্রায় ২০০০ ভোটে পিছিয়ে ছিলাম।
প্রথম রাউন্ড পর্যন্ত ৩৬৬৬ ভোট পান মমতা। পিছিয়ে থাকেন শুভেন্দু। প্রায় ২০০০-এর কিছু বেশি ভোটে লিড পাচ্ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু দ্বিতীয় রাউন্ড শেষে ভবানীপুরেও এগিয়ে যান শুভেন্দু, ১৫৫৮ ভোটে এগিয়ে ছিলেন তিনি।
তবে পঞ্চম রাউন্ডের ফলাফলে দেখা গেছে, তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা পেয়েছেন ২৫ হাজার ৯৪২ ভোট। আর শুভেন্দু অধিকারী পেয়েছেন ৯ হাজার ২৩৬ ভোট। এ ফলাফলে মমতা বন্দ্যোপাধ্যায় ১৬ হাজার ৭৯৬ ভোটে এগিয়ে রয়েছেন
প্রথম রাউন্ডের ভোট গণনা শেষে শুভেন্দু দাবি করেন, বিজেপি ১৩৫ আসনে, তৃণমূল ১০০ আসনে জিতবে।
ভোট গণনার মাঝে অনিয়মের অভিযোগ এনে মমতা এজেন্ট ও প্রার্থীদের উদ্দেশে এক ভিডওে বার্তা দিয়েছেন। যেখানে তিনি তার দলীয় নেতা ও এজেন্টদের নিজেদের এলাকায় শক্ত অবস্থানে থাকার আহ্বান জানিয়েছেন। বিজেপি নিজেদের আসনে জেতার জন্য কেন্দ্রীয় বাহিনী ও নির্বাচনকে কেমিশনকে দিয়ে তৃণমূলের নেতাদের ওপর চাপ সৃষ্টি করেছে বলে অভিযোগ করেছেন তিনি।



