ঢাকা শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
নির্বাচন সর্বশেষ
Live Icon ●LIVE

টাইমের প্রতিবেদন

ট্রাম্পের হরমুজ অবরোধ যেভাবে চীনের জন্য আশীর্বাদ হতে পারে

এশিয়া পোস্ট ডেস্ক

  ১৭ এপ্রিল ২০২৬, ১৮:১৪
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট ‍শি জিনিপিং। ছবি: সংগৃহীত

পাতিস্তানে অনুষ্ঠিত শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর হরমুজ প্রণালিতে ইরানি জাহাজ ও বন্দরগুলোর ওপর শুরু করেছে যুক্তরাষ্ট্র। এই অবরোধ শুক্রবার (১৭ এপ্রিল) চতুর্থ দিনে পদার্পন করায় অর্থনৈতিক চাপ বাড়ছে তেহরানে।

পরিবর্তন অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

তবে যুক্তকরাষ্ট্রভিত্তিক ম্যাগাজিন টাইম দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রের এই অবরোধ চীনের চন্য আশীর্বাদ হতে যাচ্ছে বলে উল্লেখ করেছে। সাময়িকীটির প্রতিবেদনে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্পের হরমুজ অবরোধকে বেইজিংয়ের জন্য ‘উপহার’ হয়ে উঠতে পারে। বিশেষ করে তাইওয়ান প্রণালির ওপর চীনের সার্বভৌমত্ব ধরে রাখার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের এই অবরোধ একটি শক্তিশালী উদাহরণ হিসেবে কাজ করবে।

ইরানের আয়ের প্রধান উৎস তেল রপ্তানি। গত বছর দেশটি তেল রপ্তানির মাধ্যমে প্রায় ৪৫ বিলিয়ন ডলার আয় করেছে, যা জিডিপির প্রায় ১৩ শতাংশ। তবে এই অবরোধ ইরানি তেলের ক্রেতাদেরও চাপে ফেলেছে, বিশেষ করে চীনকে।

সম্প্রতি ইরানের প্রায় ৯০ শতাংশ সমুদ্রজাত অপরিশোধিত তেল কিনেছে চীন। শুধু গত বছরই ৫০ কোটিরও বেশি ব্যারেল তেল ইরান থেকে আমদানি করেছে চীন। মঙ্গলবার (১৪ এপ্রিল) বেইজিংয়ে আবুধাবির ক্রাউন প্রিন্স খালেদ বিন মোহামেদের সঙ্গে আলাপকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সতর্ক করে বলেছেন, ‘বিশ্বকে পুনরায় জঙ্গলের আইন বা জোর যার মুলুক তার—এমন পরিস্থিতিতে ফিরে যেতে দেওয়া ঠিক হবে না।’

টাইমের প্রতিবেদনে বলা হয়েছে, চীনের জন্য জ্বালানির এই ঘাটতি সমস্যার কারণ হলেও ওয়াশিংটনের সামুদ্রিক আইনের যথেচ্ছা লঙ্ঘন বেইজিংয়ের জন্য অন্যান্য দিক থেকে সুবিধাজনক হতে পারে। কারণ, চীনও চায় তাইওয়ানের ওপর নিজেদের কর্তৃত্ব ধরে রাখতে। আর তা সম্ভব সমুদ্রে আইন লঙ্ঘন কারা এবং জাতীয় নিরাপত্তার দোহাই দেওয়ার মাধ্যমে।

ট্রাম্প ইরানি বন্দরে এবং হরমুজ প্রণালিতে ইরানের দবি করা টোল প্রদানকারী জাহাজগুলোকে একতরফাভাবে বাধা দিচ্ছেন, তা সম্পূর্ণ আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল। এখানে প্রতিষ্ঠিত আইনের চেয়ে ট্রাম্প জাতীয় নিরাপত্তাকে বেশি গুরুত্ব দিচ্ছেন।

এর প্রেক্ষিতে ধারণা করা হচ্ছে, জ্বালানি সংকটের চেয়েও বড় উদ্বেগের বিষয় হয়ে উঠেছে আন্তর্জাতিক সামুদ্রিক আইন ইউনাইটেড নেশনস কনভেনশন অন দ্য ল অব দ্য সি (ইউএনসিএলওএস)। ১৯৯৪ সালে প্রবর্তিত এই আইন ৩৮ নম্বর ধারা অনুযায়ী, যুদ্ধের সময়ও হরমুজ প্রণালির মতো আন্তর্জাতিক জলপথগুলোতে জাহাজ চলাচলে কোনো ধরনের বাধা দেওয়া যাবে না। যুক্তরাষ্ট্র এ আইন বাস্তবায়নে স্বাক্ষর না করলেও তা আন্তর্জাতিক আইন হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। অন্যদিকে চীন স্বাক্ষর করেছে, তবে নিজস্ব সুবিধামতো কিছু ব্যাখ্যা যুক্ত করেছে।

কিন্তু জাতীয় নিরাপত্তার অজুহাতে যেভাবে যুক্তরাষ্ট্র একতরফাভাবে এই পথ অবরোধ করছে, তা সমুদ্রের উন্মুক্ত বাণিজ্যের নীতিকে হুমকির মুখে ফেলেছে। এতে করে ধারণা করা হচ্ছে, চীনও দক্ষিণ চীন সাগর এবং তাইওয়ান প্রণালিতে তাদের কর্তৃত্ব ধরে রাখতে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে উদাহরণ হিসেবে দাঁড় করাতে পারে।

অস্ট্রেলিয়ার ডিফেন্স ফোর্স একাডেমির ইমেরিটাস অধ্যাপক কার্লাইল থায়ের টাইমকে জানান, যুক্তরাষ্ট্রের বর্তমান আচরণ চীনকে যুক্তি দেওয়ার সুযোগ করে দেবে। তারা তাইওয়ান প্রণালিকে কোনো আন্তর্জাতিক জলপথ নয়, বরং চীনের নিজস্ব এলাকা হিসেবে দাবি করতেই পারে।

দীর্ঘদিন ধরে চীন দাবি করে আসছে, তাইওয়ান প্রণালি তাদের জলসীমা। বেইজিং এই প্রণালিতে নিজেদের অবরোধ প্রতিনিয়ত বৃদ্ধি করছে। গত ২৯ ডিসেম্বর তারা তাইওয়ানের চারপাশে ২০০টিরও বেশি বিমান এবং অসংখ্য নৌযান নিয়ে বড় ধরনের সামরিক মহড়া চালিয়েছে। ৩৭০টিরও বেশি যুদ্ধজাহাজ নিয়ে বিশ্বের বৃহত্তম নৌবাহিনী ছাড়াও চীনের প্রায় ২ লাখ মাছ ধরার নৌকার একটি ছায়া নৌবাহিনী রয়েছে।

এখন বিপদ হলো, যুক্তরাষ্ট্র যদি ইরান সংকটের ওপর ভিত্তি করে হরমুজের মতো গুরুত্বপূর্ণ জলপথ নিয়ন্ত্রণের দাবি করে, তবে চীনও তাইওয়ান প্রণালিতে একই অধিকার দাবি করতে পারে। পরাশক্তিগুলো যদি জাতিসংঘের ম্যান্ডেট ছাড়াই প্রণালি অবরোধের নতুন ‘প্রথা’ তৈরি করে, তবে চীনও তাইওয়ানের বিরুদ্ধে এটিকে বৈধ অস্ত্র হিসেবে ব্যবহার করবে।

বিশেষজ্ঞদের মতে, ট্রাম্পের নীতি মূলত আন্তর্জাতিক মহলে যুক্তরাষ্ট্রের নৈতিক অবস্থানকে দুর্বল করছে। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির অধ্যাপক ওরিয়ানা স্কাইলার মাস্ত্রো বলেন, ‘যখন আপনার কোনো বৈধ যুক্তি থাকে না, তখন আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা পাওয়া কঠিন হয়ে পড়ে।’ সম্প্রতি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিযানে ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি না দেওয়া এর একটি বড় প্রমাণ।

গত এক বছরে ট্রাম্প ভেনেজুয়েলা, কিউবা এবং এখন ইরানের বিরুদ্ধে একতরফাভাবে অবরোধের নির্দেশ দিয়েছেন। মাস্ত্রোর মতে, ট্রাম্পের এসব পদক্ষেপের কারণে মূলত যুক্তরাষ্ট্রের গ্রহণযোগ্যতা দুর্বল হচ্ছে। যদিও যুক্তরাষ্ট্রের দিক থেকে এই অবরোধ সফল বলে ধরে নেওয়া হচ্ছে।

এদিকে পাকিস্তানে প্রথম দফার শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর গত মঙ্গলবার ট্রাম্প আবারও ইরানের সঙ্গে আলোচনার ইঙ্গিত দিয়েছেন। এ আলোচনা সফল হলেও এ যুদ্ধের ক্ষয়ক্ষতি নিয়ে যুক্তরাষ্ট্র এবং তার মিত্রকে দীর্ঘমেয়াদি মাশুল দিতে হতে পারে।

থায়ের বলেন, ট্রাম্প যে পদক্ষেপগুলো নিচ্ছেন তার সবই সেই অর্থে চীনকে সহায়তা করছে। এখন পর্যন্ত এই অঞ্চলে চীনের একগুঁয়েমি এবং আগ্রাসনই ছিল আলোচনার মূল কেন্দ্রবিন্দু। এখন চীন উল্টো ঘুরে দাঁড়িয়ে বলতে পারবে, ‘আমরা আন্তর্জাতিক শৃঙ্খলা বজায় রাখছি, তবে আমরা দাদাগিরির বিরুদ্ধে।’

বিরল প্রজাতির সাপের সন্ধান
চীনের কুয়াংসি হুয়াপিং ন্যাশনাল নেচার রিজার্ভে বিজ্ঞানীরা অত্যন্ত বিরল প্রজাতির একটি ক্ষুদ্রাকার সাপের সন্ধান পেয়েছেন। নতুন এই প্রজাতিটি অদ্ভুত আত্মরক্ষার কৌশলের কারণে স্থানীয়ভাবে ‘দুই মাথা’ বিশিষ্ট সাপ হিসেবে পরিচিতি। সম্প্রতি আন্তর্জাতিক শ্রেণিবিন্যাস বিদ্যাসংক্রান্ত জার্নাল ‘জুসিস্টেমেটিকস অ্যান্ড ইভোলিউশন’-এ এই আবিষ্কারের তথ্য প্রকাশ করা হয়। কুয়াংসি ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের একদল গবেষক সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭৬০ মিটার উচ্চতায় একটি বনাঞ্চলে মাঠ পর্যায়ে জরিপ চালানোর সময় সাপটির দেখা পান। পরবর্তীতে শারীরিক গঠন পর্যবেক্ষণ এবং ডিএনএ বিশ্লেষণের মাধ্যমে নতুন এ প্রজাতিটি সম্পর্কে নিশ্চিত হন গবেষকরা। গবেষণায় দেখা গেছে, নতুন আবিষ্কৃত এই সাপটি লম্বায় মাত্র ২২ সেন্টিমিটার ও এটি বিষহীন। বাদামি রঙের পিঠের ওপর সাতটি কালো ডোরাকাটা দাগ এবং আঁশের প্রান্তগুলো গাঢ় হওয়ার কারণে শরীরে একটি জালিকা সদৃশ নকশা তৈরি হয়েছে। এটি মাটির নিচে বা পাতার স্তূপের নিচে থাকতে পছন্দ করে। মূলত কেঁচো ও পোকামাকড়ের লার্ভা খেয়ে এরা জীবনধারণ করে। সাপটি অত্যন্ত শান্ত প্রকৃতির, ধীরগতিসম্পন্ন এবং প্রধানত নিশাচর। সাপটির একটি অদ্ভুত আত্মরক্ষার কৌশল রয়েছে। কোনো শিকারি প্রাণী বা বাহ্যিক বিপদের আভাস পেলে এটি নিজের শরীরকে ইংরেজি ‘আট’ সংখ্যার মতো পেঁচিয়ে ফেলে এবং তার ভোঁতা লেজটিকে মাথার মতো উঁচিয়ে ধরে। এই কৌশলের ফলে শিকারি প্রাণী বিভ্রান্ত হয়ে লেজটিকে মাথা মনে করে আক্রমণ করে, আর এই সুযোগে সাপটি রক্ষা পায়। এই আচরণের কারণেই একে ডাকনামে ‘দুই মাথা’ বিশিষ্ট সাপ বলা হচ্ছে। হুয়াপিং রিজার্ভে চলতি বছরে এটি দ্বিতীয় নতুন কোনো প্রজাতির সন্ধান। এর আগে এখান থেকে ‘হুয়াপিং লিফ লিটার টোড’ নামক এক প্রকার ব্যাঙ আবিষ্কৃত হয়েছিল, যা ছিল বিশ্বের ৯ হাজারতম নথিভুক্ত উভচর প্রজাতি। তথ্য: সিনহুয়া
বিরল প্রজাতির সাপের সন্ধান
চীনে বৈধ উদ্ভাবন পেটেন্ট ৬৩ লাখ ছাড়াল
২০২৫ সালের শেষ নাগাদ চীনে মোট ৬৩ লাখ ১৮ হাজার বৈধ উদ্ভাবন পেটেন্ট নিবন্ধিত হয়েছে, যা আগের বছরের তুলনায় ১১ দশমিক ১ শতাংশ বেশি। বৃহস্পতিবার (৭ মে) প্রকাশিত ‘চীনের মেধাস্বত্ত্ব সুরক্ষা ২০২৫’ শীর্ষক শ্বেতপত্রে এ তথ্য জানিয়েছে দেশটির জাতীয় মেধাস্বত্ত্ব প্রশাসন। প্রতিবেদন অনুযায়ী, বুদ্ধিবৃত্তিক সম্পদ সুরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে দ্রুত এগিয়েছে চীন। বিচারিক ও প্রশাসনিক প্রয়োগ জোরদার হওয়ায় আইপি সুরক্ষায় জনসন্তুষ্টির হারও সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে, যা এখন দাঁড়িয়েছে ৮২ দশমিক ৮১ পয়েন্টে। এদিকে, বিদেশে আইপি বিরোধ মোকাবিলায় সহায়তা দেওয়ার জন্য গড়ে তোলা বিশেষ প্ল্যাটফর্মও উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। গত বছরে এই প্ল্যাটফর্মের সহায়তায় চীনা প্রতিষ্ঠানগুলো প্রায় ২৭৫ কোটি ইউয়ান ক্ষতি পুনরুদ্ধার করতে পেরেছে। তথ্য: সিসিটিভি
চীনে বৈধ উদ্ভাবন পেটেন্ট ৬৩ লাখ ছাড়াল
ভারতের রাফায়েল ভূপাতিতে সহযোগিতার কথা স্বীকার করল চীন
২০২৫ সালে পেহেলগাম হত্যাকাণ্ড ঘিরে সংঘাতে জড়িয়ে পড়ে পাকিস্তান ও ভারত। স্বল্পমেয়াদি ওই যুদ্ধে ভারতের বিমানবাহিনীর বহরে থাকা অত্যাধুনিক রাফায়েল যুদ্ধবিমান ভূপাতিতের দাবি করেছিল ইসলামাবাদ। যুদ্ধকালীন সময় ফ্রান্সের তৈরি রাফায়েল যুদ্ধবিমান ভূপাতিত করতে পাকিস্তানকে কারিগরি সহায়তা করার কথা অবশেষে স্বীকার করেছে চীন। বৃহস্পতিবার (৭ মে) চীনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা স্বীকার করেন এভিয়েশন ইন্ডাস্ট্রি করপোরেশন অব চায়নার (এভিআইসি) চেংডু এয়ারক্রাফট ডিজাইন অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের প্রকৌশলী ঝাং হেং। এই প্রকৌশলী পাকিস্তানকে প্রযুক্তিগত সহায়তা প্রদানকারীদের মধ্যে অন্যতম ছিলেন। চেংডু এয়ারক্রাফট চীনের উন্নত যুদ্ধবিমান ও ড্রোনের নকশার অন্যতম প্রধান নির্মাতা। সাক্ষাৎকারে ঝাং হেং বলেন, ‘সহায়ক ঘাঁটিতে আমরা প্রায়ই যুদ্ধবিমানের উড্ডয়নের গর্জন ও বিমান হামলার সাইরেনের একটানা আর্তনাদ শুনতাম। মে মাসের বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই তাপমাত্রা প্রায় ৫০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে যেত। এটা আমাদের জন্য মানসিক ও শারীরিকভাবে এক চরম অগ্নিপরীক্ষা ছিল।’ রাফায়েল যুদ্ধবিমান ভূপাতিতে চীনের তৈরি জে-১০সিই যুদ্ধবিমান ব্যবহার করেছিল পাকিস্তানের বিমানবাহিনী। ঝাং হেং জানান, তার দল মূলত এই লক্ষ্য থেকেই কাজ করছে যে, ঘটনাস্থলে সহায়তা আরও কার্যকরভাবে দেওয়া যায় এবং তাদের সরঞ্জাম যেন পুরো যুদ্ধক্ষমতা অনুযায়ী সঠিকভাবে কাজ করতে পারে। তিনি বলেন, রাফায়েল ভূপাতিত করা শুধু জে-১০সিই-এর সক্ষমতার স্বীকৃতিই ছিল না; বরং রাতদিন একসেঙ্গ কাজ করার মাধ্যমে আমাদের মধ্যে যে গভীর বন্ধন তৈরি হয়েছে, এটি তারও একটি প্রমাণ। চেংডু এয়ারক্রাফটের আরেক কর্মকর্তা জু দা জে-১০সিই যুদ্ধবিমানকে ‘সন্তানের’ সঙ্গে তুলনা করেছেন। তিনি বলেন, আমরা যুদ্ধবিমানটি সন্তানের মতো লালনপালন করেছি, যত্ন নিয়েছি। অবশেষে ব্যবহারকারীর হাতে তুলে দিয়েছি। আর এটি বড় পরীক্ষার সম্মুখীন হয়েছিল। জে-১০সিই যে অসাধারণ ফলাফল অর্জন করেছে, তাতে আমরা খুব একটা অবাক হইনি। সাউথ চায়না মর্নিং পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে জু দা আরও বলেন, আসলে, এই ফলাফল অবশ্যম্ভাবী বলেই মনে হয়েছিল। বিমানটির শুধু সঠিক সুযোগের প্রয়োজন ছিল। আর যখন সেই মুহূর্তটি এলো, এটি ঠিক তেমনই ফল দিয়েছে যেমনটা আমরা আশা করতাম। প্রতিবেদন অনুযায়ী, চীন প্রথমবারের মতো নিশ্চিত করেছে যে, গত বছর ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধের সময় তারা ঘটনাস্থলে কারিগরি সহায়তা প্রদান করেছিল। নয়াদিল্লিতে এই যুদ্ধটি ‘অপারেশন সিঁদুর’ নামে পরিচিত। ইসলামাবাদে পরিচিত ‘অপারেশন বুনিয়ান-উন-মারসুস’ নামে। গত বছর ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়। ওই ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করে থাকে ভারত। এর জবাবে ভারত ‘অপারেশন সিঁদুর’ পরিচালনা করে, যার লক্ষ্য ছিল পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে অবস্থিত ‘সন্ত্রাসী’ নয়টি স্থান। ভারতের এই পদক্ষেপের ফলে জইশ-ই-মোহাম্মদ, লস্কর-ই-তৈবা এবং হিজবুল মুজাহিদিনসহ বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে যুক্ত ১০০ জনেরও বেশি ‘সন্ত্রাসী’ নিহত হয়। চীনের সামরিক ‘পরীক্ষাগার’ পাকিস্তান জে-১০সি ৪.৫ প্রজন্মের যুদ্ধবিমানের রপ্তানি সংস্করণ জে-১০সিই-কে জে-১০ সিরিজের সবচেয় উন্নত মডেল হিসেবে বিবেচনা করা হয়। চীনের বাইরে জে-১০সি-এর একমাত্র ব্যবহারকারী দেশ হলো পাকিস্তান। ২০২০ সালে বেইজিংয়ের কাছে এই যুদ্ধবিমান ৩৬টি এবং ২৫০টি পিএল-১৫ ক্ষেপণাস্ত্রের অর্ডার দিয়েছিল ইসলামাবাদ। ২০২৫ সালের জুলাই মাসে ভারতীয় সেনাবাহিনী জানায়, পাকিস্তানের সামরিক সরঞ্জামের ৮১ শতাংশই চীনে উৎপাদিত। আর চীন তার সামরিক প্রযুক্তি পরীক্ষার জন্য পাকিস্তানকে ‘জীবন্ত পরীক্ষাগার’ হিসেবে ব্যবহার করছে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের (এসআইপিআরআই) মতে, চীন ২০১৫ সাল থেকে পাকিস্তানের কাছে ৮ দশমিক ২ বিলিয়ন ডলার মূল্যের অস্ত্র বিক্রি করেছে। ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে চীন বিশ্বের চতুর্থ বৃহত্তম অস্ত্র রপ্তানিকারক দেশ হিসেবে স্থান করে নেয়। এই রপ্তানির প্রায় দুই-তৃতীয়াংশ বা ৬৩ শতাংশ পাকিস্তানে গেছে, যা ইসলামাবাদকে চীনের সবচেয়ে বড় অস্ত্র ক্রেতায় পরিণত করেছে।

চীনের তৈরি যন্ত্রাংশেই সারানো হচ্ছে ফাস্ট টেলিস্কোপ
আধুনিক চীনের বিস্ময় বিশ্বের বৃহত্তম একক ডিশ রেডিও টেলিস্কোপে (ফাস্ট) প্রথমবারের মতো একটি গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ প্রতিস্থাপন করা হচ্ছে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি দিয়ে। চীনা বিজ্ঞান একাডেমির জাতীয় জ্যোতির্বিজ্ঞান পর্যবেক্ষণাগার জানিয়েছে, টেলিস্কোপটিতে ব্যবহৃত ছয়টি বিশাল ইস্পাতের ক্যাবল বদলে নতুন দেশীয় ক্যাবল বসানো হচ্ছে। এসব ক্যাবলের দৈর্ঘ্য প্রায় ৪ হাজার মিটার এবং প্রতিটির ওজন ৬ টনেরও বেশি। জুনের শেষ পর্যন্ত এই প্রতিস্থাপন কাজ চলবে। ক্যাবলগুলো ফাস্ট টেলিস্কোপের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ‘ফিড কেবিন’কে ধরে রাখে এবং নিয়ন্ত্রণ করে। প্রায় ৩০ টন ওজনের কেবিনটি ছয়টি ক্যাবলের মাধ্যমে ঝুলে থাকে। প্রয়োজন অনুযায়ী সংকুচিত ও ঘুরে টেলিস্কোপের প্রতিফলক পৃষ্ঠের ওপর নির্ভুলভাবে অবস্থান নির্ধারণ করতে পারে এগুলো। ১৪০ মিটার উচ্চতায় ও প্রায় ২০৬ মিটার বিস্তৃত এলাকায় ফিড কেবিনটি চলাচল করে। প্রতিদিন ক্যাবলগুলোকে শত শতবার বাঁক নেওয়া ও চাপ সহ্য করতে হয়, তাই এগুলোকে বেশ টেকসই হতে হয়। প্রকৌশলীদের মতে, কার্যকর পরিচালনার জন্য ক্যাবলগুলোকে অন্তত পাঁচ বছর টিকে থাকতে হবে। ২০১৬ সালে ফাস্ট চালু হওয়ার পর স্টিল ক্যাবলগুলো আমদানি করা হতো। সর্বশেষ প্রতিস্থাপন করা হয়েছিল ২০২১ সালে। দেশীয় ক্যাবল ব্যবহারের আগে গবেষকরা ব্যাপক পরীক্ষা চালান। এর মধ্যে ছিল ৬২ হাজারবার পুলি অপারেশন এবং ২ লাখবার পালস ফ্যাটিগ টেস্ট। ২০২৫ সালের আগস্টে নতুন দেশীয় ক্যাবল তিন দফা পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়। সূত্র: সিজিটিএন

দক্ষিণ চীন সাগরে ফিলিপাইনকে উসকানি বন্ধের আহ্বান চীনের
দক্ষিণ চীন সাগরে চীনের সামুদ্রিক বৈজ্ঞানিক গবেষণায় ম্যানিলার বিঘ্ন ঘটানোর প্রতিক্রিয়ায় দেশটিকে অবিলম্বে অবৈধ হয়রানি, অপপ্রচার ও উসকানিমূলক কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানিয়েছে চীন। বৃহস্পতিবার (৭ মে) চীনের কোস্টগার্ড (সিসিজি) এই কড়া বার্তা দেয়। সিসিজির মুখপাত্র চিয়াং লুয়ে জানান, বুধবার ফিলিপাইন কোস্টগার্ডের একটি ‘আইল্যান্ডার’ বিমান উদ্দেশ্যপ্রণোদিতভাবে চীনের বৈজ্ঞানিক গবেষণা জাহাজ ‘সিয়াংইয়াংহং ৩৩’-এর খুব কাছে চলে আসে এবং কাজে বাধা দেওয়ার চেষ্টা করে। সেই সময় জাহাজটি চীনের হউথেং চিয়াও-সংলগ্ন জলসীমায় একটি বৈধ সামুদ্রিক পরিবেশগত জরিপ পরিচালনা করছিল।  মুখপাত্র আরও জানান, চীনা কোস্টগার্ড আইন ও বিধি অনুযায়ী পরিস্থিতি মোকাবিলা করেছে এবং চীনা জাহাজের নিরাপদ কার্যক্রম নিশ্চিত করতে ওই বিমানের গতিবিধি পর্যবেক্ষণ করেছে। তিনি আরও বলেন, চীন তার সার্বভৌমত্ব রক্ষায় এবং দক্ষিণ চীন সাগরে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ অব্যাহত রাখবে। সূত্র: সিনহুয়া, সিসিটিভি