
দেশের তিন বিভাগে বুধবার (৬ মে) সকাল ৮টার মধ্যে হালকা বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশঙ্কা করছেন আবহাওয়াবিদেরা। মঙ্গলবার মধ্যরাতে নিজের ফেসবুকে এ তথ্য জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ।
ওই পোস্টে তিনি লেখেন, আজ রাত ১ টার পর থেকে আগামীকাল বুধবার সকাল ৮টার মধ্যে শুধুমাত্র রংপুর ও রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলার উপরে হালকা বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে। বিশেষ করে নিম্নলিখিত জেলাগুলোর উপরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
রংপুর বিভাগ: সকল জেলা। সম্ভাব্য সময়: রাত ১টার পর থেকে সকাল ৬টা।
রাজশাহী বিভাগ: জয়পুর হাট, নওগাঁ, বগুড়া জেলা। সম্ভাব্য সময়: রাত ২টার পর থেকে সকাল ৬টা।
ময়মনসিংহ বিভাগ: শেরপুর, নেত্রকোনা, ময়মনসিংহ জেলা। সম্ভাব্য সময়: ভোর ৪টার পর থেকে সকাল ১০টা।
সিলেট বিভাগ: সুনামগঞ্জ, সিলেট জেলা। সম্ভাব্য সময়: ভোর ৪টার পর থেকে সকাল ১০টা।
খুলনা বিভাগ: আজ রাতে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম।
ঢাকা বিভাগ: আজ রাতে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম।
বরিশাল বিভাগ: আজ রাতে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম।
চট্রগ্রাম বিভাগ: আজ রাতে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম।
সিলেট বিভাগ: আজ রাতে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম।
এ ছাড়াও ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য: উত্তর ও দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, কুচবিহার জেলার কোন-কোন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ রাত ১টার পর থেকে ভোর ৫টার মধ্যে।




