
ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় সন্ধ্যা ৭টার মধ্যে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ তার ফেসবুকে এ তথ্য জানান।
রোববার (১০ মে) দুপুরে দেওয়া পোস্টে তিনি লিখেছেন—ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় দুপুর ১টার পর থেকে সন্ধ্যা ৭টার মধ্যে বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হতে পারে। বিশেষ করে নিম্নলিখিত জেলাগুলোর ওপরে বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে-
ঢাকা বিভাগের মধ্যে রাজবাড়ী, টাঙ্গাইল, মানিকগঞ্জ, গাজিপুর, কিশোরগঞ্জ, নরসিংদী, ঢাকা, নারায়নগঞ্জ জেলায় বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এ ছাড়া চট্টগ্রাম বিভাগের ব্রাক্ষণবাড়িয়া, কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ি; রংপুর বিভাগের গাইবান্ধা, কুড়িগ্রাম ও লালমনিরহাট; ময়মনসিংহ বিভাগের শেরপুর ও নেত্রকোনা; সিলেট বিভাগের হবিগঞ্জ ও মৌলভীবাজার; রাজশাহী বিভাগের পাবনা, সিরাজগঞ্জ ও নাটোর; খুলনা বিভাগের কুষ্টিয়া ও মেহেরপুর এবং বরিশাল বিভাগের জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম বলে জানিয়েছেন মোস্তফা কামাল পলাশ।




