ঢাকা শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
নির্বাচন সর্বশেষ
Live Icon ●LIVE
বাংলাদেশ খেলাফত মজলিস
সাক্ষাৎকারে মুফতি মুহাম্মদুল্লাহ / সরকারি দলের প্রার্থী ও সমর্থকরা প্রতিটি কাজে আমাদের বাধা দিচ্ছে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-২ আসন (ফুলপুর-তারাকান্দা) থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুফতি মুহাম্মদুল্লাহ। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে বিজয়ী এই সংসদ সদস্য এশিয়া পোস্টের সঙ্গে সাক্ষাৎকারে কথা বলেছেন তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে। আলোচনায় উঠে এসেছে ইসলামী রাজনৈতিক দলগুলোর রাজনৈতিক সমীকরণ, কওমি সনদধারীদের সরকারি চাকরিতে সুযোগ তৈরি, নারী শিক্ষার উন্নয়ন ও কর্মসংস্থান, সংখ্যালঘুদের নিরাপত্তাসহ নানা বিষয়। সাক্ষাৎকার নিয়েছেন রায়হান রাশেদ  এশিয়া পোস্ট: প্রথমবার জাতীয় নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এশিয়া পোস্টের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন। কওমি মাদ্রাসার যে চারজন আলেম এবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তাদের মধ্যে আপনিও একজন। অনুভূতি কী?  মুফতি
walton