
শিক্ষার্থীদের আইসিটি প্রতিভা বিকাশে দেশের উচ্চমাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা, পলিটেকনিক্যাল ইনস্টিটিউট ও কলেজ পর্যায়ে শুরু হচ্ছে ‘জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০২৬’। প্রতিযোগিতার আঞ্চলিক প্রোগ্রামিং ও কুইজ পর্ব অনুষ্ঠিত হবে আগামী ১৬ মে।
প্রতিযোগিতার প্রচার ও শিক্ষার্থীদের অংশগ্রহণের বিষয়ে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ নির্দেশনা প্রদান করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিবি) এর আয়োজন করেছে।
মাউশি সূত্রে জানা যায়, জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা নিয়ে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে এর মধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতিযোগিতায় আঞ্চলিক পর্যায়ে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রচার-প্রচারণা ও নিবন্ধন কার্যক্রম শনিবার (২ মে) ১২টার মধ্যে শেষ করতে বলা হয়েছে।
আগ্রহী শিক্ষার্থীদের অনলাইনে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের নির্ধারিত ওয়েবসাইট হলো— (https://nhspc.bcc.gov.bd/)।




