
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ফাইন্যান্স পিএলসি। রিলেশনশিপ ম্যানেজার পদে জনবল নেবে প্রতিষ্ঠানটি। অনলাইনে আবেদন নেওয়া শুরু হয়েছে ২৯ এপ্রিল থেকে। আবেদন শেষ হবে ২৮ মে।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ ফাইন্যান্স পিএলসি।
চাকরির ধরন: বেসরকারি।
পদসংখ্যা: ১টি।
লোকবল: নির্ধারিত নয়।
পদের নাম: রিলেশনশিপ ম্যানেজার।
আবেদনের যোগ্যতা: ফিন্যান্স/অ্যাকাউন্টিং/মার্কেটিংয়ে বিবিএ পাস হতে হবে। এনবিএফআই, ব্যাংক, লিজিং সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে। এক থেকে তিন বছরের অভিজ্ঞতা লাগবে। নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। বয়সসীমা উল্লেখ নেই। কর্মক্ষেত্র অফিস। কর্মস্থল ঢাকা (গুলশান, উত্তরা), চট্টগ্রাম, গাজীপুর, হবিগঞ্জ, যশোর, সিলেট।
বেতন ও অন্যান্য সুবিধা: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়া প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, সাপ্তাহিক ২ দিন ছুটি, বিমা, বার্ষিক বেতন পর্যালোচনা, বছরে দুটি উৎসব বোনাস, আকর্ষণীয় বিক্রয় প্রণোদনা, গ্রুপ জীবন বিমা, চিকিৎসা ভাতা, বৈশাখী ভাতা ও ছুটি নগদায়ন উপার্জন।
আগ্রহীরা বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন এখানে।




