প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থাটির সুরক্ষা প্রজেক্ট লিড বিভাগ প্রোগ্র্যাম স্পেশালিস্ট পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ২৮ এপ্রিল থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে, যা চলবে আগামী ০৫ মে পর্যন্ত।
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও সংস্থার নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ
পদের নাম: প্রোগ্র্যাম স্পেশালিস্ট
বিভাগ: সুরক্ষা প্রজেক্ট লিড
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: এনজিও সংস্থায় কাজের দক্ষতা
অভিজ্ঞতা: কমপক্ষে ৬ বছর
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: কক্সবাজার
বেতন: ১,৪৭,১০৬ থেকে ১,৬৫,৪৯৯ টাকা (মাসিক)
অন্যান্য সুবিধা: স্বামী/স্ত্রী এবং সন্তানদের জন্য হাসপাতালে ভর্তির সুবিধা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, ছুটি, গ্রুপ ইন্স্যুরেন্স, কর্মচারীর জন্য বার্ষিক মেডিকেল চেক-আপ, মোবাইল ভাতা এবং ডে কেয়ার সুবিধা।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত তথ্য দেখতে এখানে ক্লিক করুন।




