নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ ইলেকট্রিকস অ্যান্ড ইলেকট্রনিক্স লিমিটেড। অপারেশন (কিচেন হুড অ্যান্ড গিজার) বিভাগে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার পদে জনবল নেবে ব্যাংকটি। আবেদন নেওয়া শুরু হয়েছে ২৩ এপ্রিল থেকে। অনলাইনে আবেদন করা যাবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত।
প্রতিষ্ঠানের নাম: আকিজ ইলেকট্রিকস অ্যান্ড ইলেকট্রনিক্স লিমিটেড।
চাকরির ধরন: বেসরকারি।
পদসংখ্যা: ১টি।
লোকবল: নির্ধারিত নয়।
বিভাগ: অপারেশন (কিচেন হুড অ্যান্ড গিজার)।
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার।
আবেদনের যোগ্যতা: বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন/ইঞ্জিনিয়ারিং বা প্রাসঙ্গিক বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। কিচেন হুড এবং গিজার সম্পর্কে গভীর জ্ঞান থাকতে হবে। কমপক্ষে ছয় বছরের অভিজ্ঞতা লাগবে। নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। আবেদনকারীর বয়স সর্বনিম্ন ২৮ বছর হতে হবে। কর্মক্ষেত্র অফিস। কর্মস্থল ঢাকা।
বেতন ও অন্যান্য সুবিধা: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়া মোবাইল বিল, গ্র্যাচুইটি, বিমা, সাপ্তাহিক দুই দিন ছুটি, প্রভিডেন্ট ফান্ড, বার্ষিক বেতন পর্যালোচনা, বছরে দুটি উৎসব বোনাস এবং কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা পাওয়া যাবে।
আগ্রহীরা বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন এখানে।




