জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল)। প্রতিষ্ঠানটি ১৬ পদে (১২ থেকে ১৬তম গ্রেডে) স্থায়ী ও চুক্তিভিত্তিক ৭১ কর্মী নিয়োগ দেবে। ২১ এপ্রিল এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদন শুরু হবে ২৭ এপ্রিল সকাল ৯টা থেকে, যা চলবে ১৮ মে বিকেল ৫টা পর্যন্ত।
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল)
পদের নাম: ক্যাশিয়ার
পদসংখ্যা: ২টি
বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা (গ্রেড-১২)
পদের নাম: হিসাব সহকারী
পদসংখ্যা: ১টি
বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা (গ্রেড-১২)
পদের নাম: রিসেপশনিস্ট
পদসংখ্যা: ২টি
বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা (গ্রেড-১২)
পদের নাম: মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট (পুরুষ)
পদসংখ্যা: ১টি
বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা (গ্রেড-১২)
পদের নাম: মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট (মহিলা)
পদসংখ্যা: ১টি
বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা (গ্রেড-১২)
পদের নাম: সার্ভেয়ার
পদসংখ্যা: ৪টি
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
পদের নাম: প্ল্যান্ট অপারেটর
পদসংখ্যা: ১৭টি
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
পদের নাম: সিনিয়র টেকনিশিয়ান
পদসংখ্যা: ১টি
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
পদের নাম: ইলেকট্রিশিয়ান
পদসংখ্যা: ১৮টি
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
পদের নাম: ট্রান্সপোর্ট সুপারভাইজার
পদসংখ্যা: ২টি
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
পদের নাম: পিসি অপারেটর (কোরিয়ার)
পদসংখ্যা: ৩টি
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
পদের নাম: টেকনিশিয়ান
পদসংখ্যা: ১০টি
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
পদের নাম: জুনিয়র ট্রান্সপোর্ট সুপারভাইজার
পদসংখ্যা: ৩টি
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
পদের নাম: জুনিয়র টেকনিশিয়ান
পদসংখ্যা: ৩টি
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
পদের নাম: ইমাম
পদসংখ্যা: ২টি
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)
পদের নাম: মুয়াজ্জিন
পদসংখ্যা: ১টি
বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা (গ্রেড-১২)
প্রার্থীর বয়স: সাধারণ প্রার্থীদের ১৮-৩০ বছর (২৭ মে ২০২৬ তারিখে)। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য
আবেদন ফি: টেলিটক প্রি-পেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ পদভেদে ২২৩ থেকে ৩৩৫ টাকা এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে;
আবেদন যেভাবে: আবেদনের যোগ্যতা, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন ও ফরম পূরণ করতে এখানে ক্লিক করুন।