নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি (এসিআই)। বিজনেস অ্যানালিস্ট বিভাগে ডেপুটি ম্যানেজার পদে জনবল নেবে প্রতিষ্ঠানটি। আবেদন নেওয়া শুরু হয়েছে ১৯ এপ্রিল থেকে। অনলাইনে আবেদন করা যাবে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত।
প্রতিষ্ঠানের নাম: অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি (এসিআই)।
চাকরির ধরন: বেসরকারি।
পদসংখ্যা: ১টি।
লোকবল: নির্ধারিত নয়।
বিভাগ: বিজনেস অ্যানালিস্ট।
পদের নাম: ডেপুটি ম্যানেজার।
আবেদনের যোগ্যতা: এমবিএ/বিবিএ ডিগ্রিধারী হতে হবে। উৎপাদন, পাইকারি, খাদ্য/পানীয়, কৃষিভিত্তিক প্রতিষ্ঠান, ইলেকট্রিক সরঞ্জাম/গৃহস্থালি সরঞ্জাম ও অটোমোবাইল সম্পর্কে জ্ঞান থাকতে হবে। কমপক্ষে আট বছরের অভিজ্ঞতা লাগবে। নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। বয়সসীমা উল্লেখ নেই। কর্মক্ষেত্র অফিস। কর্মস্থল ঢাকা (তেজগাঁও বাণিজ্যিক এলাকা)।
বেতন ও অন্যান্য সুবিধা: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়া প্রভিডেন্ট ফান্ড, মেডিকেল ভাতা, মোবাইল বিল, সাপ্তাহিক দুই দিন ছুটি, পারফরম্যান্স বোনাস, বিমা, লাভের অংশ, গ্র্যাচুইটি, টি/এ, ভ্রমণ ভাতা, দুপুরের খাবার, বার্ষিক বেতন পর্যালোচনা, এলএফএ, হাসপাতালে ভর্তির কভারেজ, মোবাইল হ্যান্ডসেট অ্যালাউন্স ও মোবাইল সিম অ্যালাউন্স।
আগ্রহীরা বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন এখানে।




