ঢাকা শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
নির্বাচন সর্বশেষ
Live Icon ●LIVE

কবে হবে বিয়ে এই শীর্ষ পাকিস্তানি তারকাদের

মাজেদ হোসেন টুটুল

  ১০ মার্চ ২০২৬, ১১:৩৭
মেহবিশ হায়াত, আহাদ রাজা মীর ও সজল আলী। ছবি: সংগৃহীত

পাকিস্তানের সিনেমা-নাটকের জনপ্রিয়তা এখন প্রতিবেশী দেশগুলো তো বটেই, বিশ্বের নানা প্রান্তে বাড়ছে হুহু করে। পাকিস্তানি এসব নাটক-সিরিজের অভিনেতা-অভিনেত্রীদের ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের আগ্রহ প্রবল। তাদের পারিবারিক-সামাজিক বিষয়াদিতেও অনেকের জিজ্ঞাসা রয়ে যায়। সাফল্যের চূড়ায় থাকলেও পাকিস্তানি অনেক তারকাই এখনো বিয়ের পিঁড়িতে বসেননি। অনেকে আবার বিচ্ছেদের পর আবারও ‘ব্যাচেলর’। অনেকের মনে প্রশ্ন, ত্রিশ পেরিয়ে গেলেও কেন তারা বিয়ে করেননি? বিয়ে করা বা অবিবাহিত থাকা খুবই ব্যক্তিগত পছন্দ-অপছন্দের বিষয়। তারপরও দর্শক-ভক্তরা প্রিয় তারকার বিয়ের সানাই শোনার অপেক্ষায় থাকেন। ত্রিশ বছরের বেশি এরকম প্রিয় তারকাদের নিয়েই এবারের আয়োজন।

পরিবর্তন অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মেহবিশ হায়াত

মেহবিশ হায়াত
একজন শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করা মেহবিশ হায়াত এখন পাকিস্তানি গ্ল্যামার ভুবনে জনপ্রিয়তার শীর্ষে। পরবর্তী সময় তিনি নাটক-সিনেমায় নিজেকে আলোকিত করেন। সাবলীল অভিনয় ও গ্ল্যামার দিয়ে মেহবিশ চলচ্চিত্র অঙ্গনে নিজেকে আলাদা করে তোলেন। ৪৩ বছর বয়সী মেহবিশ হায়াত এখনও অবিবাহিত। মাঝে দাউদ ইব্রাহিমের সঙ্গে তার নাম জড়ায়। মেহবিশ বিয়ে প্রসঙ্গে বলেন, তার ক্যারিয়ার ও নিজের কাজের প্রতি আবেগকে সম্মান করতে পারবে এমন পুরুষ খুঁজে পেলেই তিনি বিয়ে করবেন। মেহবিশ এমন একজন মানুষ, যিনি কখনও তার ব্যক্তিগত জীবন ভাগ করে নেন না। ‘জওয়ানি ফির নাহি আনি’ তারকার বিয়ে দেখতে ভক্তরা উন্মুখ।

সাবা কামার

সাবা কামার
সাবা কামার পাকিস্তানি আবেদনময়ী তারকার অন্যতম। ছোট ও বড় পর্দায় সমান সাফল্যের পাশাপাশি বলিউডের ‘হিন্দি মিডিয়াম’-এ অভিনয় করে তিনি প্রশংসা কুড়ান। কিছুদিন ধরে শোবিজ অঙ্গনে গুঞ্জন—বিয়ে করতে যাচ্ছেন ৪১ বছরের রাজকুমারী সাবা কামার। সম্প্রতি এই তারকা ইঙ্গিত দিয়েছেন যে, তিনি তার জীবনের ভালোবাসা খুঁজে পেয়েছেন এবং খুব শিগগির বিয়ে করতে যাচ্ছেন। তবে এর বেশি কিছু শেয়ার করেননি। এখনও অবিবাহিত এই ড্রিমগার্লের ভক্তরা তাকে তাদের প্রিয় কনে হিসেবে দেখতে আগ্রহী।

ইয়ুমনা জায়দি

ইয়ুমনা জায়দি
হালের আলোচিত পাকিস্তানি টিভি ধারাবাহিক ‘তেরে বিন’-এ দুর্দান্ত অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন অভিনেত্রী ইয়ুমনা জায়দি। তিনি একজন নতুন প্রজন্মের পাকিস্তানি নারী তারকা। বাণিজ্যিক ও সমালোচক উভয় মহলে প্রশংসিতদের একজন ইয়ুমনা। ছোট-বড় উভয় পর্দায় আর শক্তিশালী উপস্থিতি দর্শকের হৃদয়কে তৃপ্ত করে। প্রতিটি চরিত্রের সঙ্গেই তিনি সাবলীলভাবে মানিয়ে নিতে পারেন। অসাধারণ প্রতিভাবান এই অবিবাহিত অভিনেত্রীর ভক্তরা তার ব্যক্তিগত জীবন সম্পর্কে আরও জানতে চান। তবে ক্যারিয়ারের সোনালি গগনে থাকা ইয়ুমনা জানান, তার বিয়ে এমন একটি বিষয়, যার জন্য ভক্তদের অধীর আগ্রহে অপেক্ষা করতে হবে।

বিলাল আব্বাস খান

বিলাল আব্বাস খান
বিলাল আব্বাস খান উর্দু নাটক-সিরিজকে বৈশ্বিকতায় পৌঁছে দিচ্ছেন। বৈচিত্র্যময় চরিত্রে অভিনয়ের জন্য সুপরিচিত। চরিত্রের প্রয়োজনে বারবার নিজেকে ভেঙে আবার গড়তে পছন্দ করেন। এ মুহূর্তে বিলাল আব্বাস খান পাকিস্তানের সবচেয়ে প্রিয় তারকাদের মধ্যে একজন। হানিয়া আমিরের সঙ্গে সাড়া জাগানো ‘মেরে জিন্দেগি হ্যায় তু’ নাটকে রোমান্টিক আবহ দেখে ভক্তরা তাকেও বিয়ের পিঁড়িতে দেখতে আগ্রহী। তবে হাজার হাজার তরুণীর হৃদয়কে দোলা দেওয়া বিলাল আব্বাস কবে বিয়ে করবেন, সে ব্যাপারে কখনোই কোনো ধারণা দেননি। তাই ভক্তরা বত্রিশ বছরের এই অভিনেতার বিয়ে নিয়ে কিছুটা দ্বিধান্বিত।

সজল আলি

সজল আলী
পাকিস্তানি টিভি তারকা সজল আলী আবারও বিয়ে করছেন—কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়িয়েছে। হাল আমলের অন্যতম সেরা এই অভিনেত্রী নতুন বছরের শুরুতেই সহশিল্পী হামজা সোহাইলকে বিয়ে করবেন বলে চারদিকে চাউর হয়। তবে বৈচিত্র্যময় এই অভিনেত্রী জানান, ‘জীবনের কোনো খবর থাকলে, যদি বিয়ের খবর হয়, তা সরাসরি আমার কাছ থেকেই আসবে।’ তিনি বলিউডের ‘মম’ ও পাকিস্তানের ‘জিন্দেগি কিতনি হাসিন হ্যায়’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন। এর আগে সহ-অভিনেতা আহাদ রাজা মীরের সঙ্গে বিয়ে হলেও দ্রুতই তাদের মধ্যে বিবাহবিচ্ছেদ ঘটে। তিনি এখন অবিবাহিত, এবং তার ভক্তরা তাকে আবার সুখ খুঁজে পেতে দেখতে চান।

আহাদ রাজা মীর

আহাদ রাজা মীর
পাকিস্তানি অভিনেতা আহাদ রাজা মীর অভিনয়ের পাশপাশি সংগীতশিল্পী এবং লেখক হিসেবেও সুপরিচিত। অবশ্য টেলিভিশন সিরিয়ালের জন্যই তিনি জনপ্রিয়তা অর্জন করেছেন। পাকিস্তানি বিনোদন অঙ্গনে মোস্ট ভ্যালুয়েবল ব্যাচেলর হিসেবেই দেখা হয় তাকে। এর আগে বিয়ে হলেও খুব বেশিদিন সংসার হয়নি। বিবাহবিচ্ছেদের পর অনেক তারকার সঙ্গে নাম যুক্ত হলেও সেগুলো নিয়ে খুব বেশি উচ্চবাচ্য করেননি আহাদ রাজা মীর। এর পরও ভক্তরা তার প্রেমজীবন সম্পর্কে জানতে আগ্রহী। এ মুহূর্তে বত্রিশ বছর বয়সী এ তারকাকে ব্যাচেলরই বলা যায়। ভক্তরা তাকে শিগগির বিয়ে করতে দেখতে চান।

মায়া আলী

মায়া আলী
৩৬ বছর বয়সী মায়া আলী পাকিস্তানি সুন্দরী তারকাদের অন্যতম। এখনও তিনি অবিবাহিত। ক্যারিয়ারে দুর্দান্ত কিছু কাজ করে জনপ্রিয়তার চূড়ায় পৌঁছান তিনি। নাটক ও চলচ্চিত্র উভয় ক্ষেত্রেই দীপ্ত পদচারণা মায়া আলীর। ২০২৪ সালে আলী ওয়াহাজ আলী ও হাসিব হাসানের সঙ্গে রোমান্টিক নাটক ‘সুন্ন মেরে দিল’-এ অনবদ্য অভিনয় করেন। মায়া আলী একটি অত্যন্ত সফল ব্র্যান্ডের গর্বিত মালিক। ক্যারিয়ারে খ্যাতির শীর্ষে গেলেও এখনও অবিবাহিত হাজারো পুরুষের হৃদয় কাড়া এই অভিনেত্রী। ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষায় আছেন প্রিয় অভিনেত্রীর বিয়ে দেখার জন্য। কার ভাগ্যে জুটবে সেই মালা, এ নিয়ে আলোচনার কমতি নেই।

বোল্ড লুকে মোহনীয় হানিয়া আমির
পাকিস্তানি শীর্ষস্থানীয় অভিনেত্রী ও মডেল হানিয়া আমির। আবারও প্রমাণ করলেন, কেন তিনি শীর্ষ স্টাইল আইকনদের একজন। ‘দিলরুবা’, ‘জানান’, ‘মেরে হামসফর’ তারকা এবার তার অবকাশ যাপনের নতুন কিছু ছবি দিয়ে সোশ্যাল মিডিয়া মাতিয়ে দিয়েছেন। রীতিমতো বোল্ডরূপে হাজির হয়েছেন ক্যামেরার সামনে। সহজ-সরল আকর্ষণীয় এবং প্রাণবন্ত ব্যক্তিত্বের জন্য পরিচিত হানিয়া এ মৌসুমে নান্দনিকতা ভরপুর কিছু ছবি তার সামাজিকমাধ্যমে শেয়ার করেছেন। যেসব ছবিতে ভ্রমণকারীর স্বচ্ছন্দ মেজাজের সঙ্গে হাই-ফ্যাশনের নিখুঁত মিশ্রণ ঘটেছে। সূত্র: ডেইলি পাকিস্তান মিনিমালিস্ট লাক্সারির জগতে পা রাখলেও হানিয়া আমির তার নিজস্ব প্রাণবন্ত ভাবটিও অক্ষুণ্ণ রেখেছেন। এই লুকের কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি চমৎকার স্ট্র্যাপলেস কালো টিউব ড্রেস। পোশাকটিতে বোল্ড হয়ে ধরা দিলেও চিরন্তন মার্জিতই দেখা যায় অভিনেত্রীকে। কালো লেদার বুটের সঙ্গে পোশাকটিকে একটি কুল ডাউনটাউন লুক দিয়েছে। সাদামাটা সাজে অভিনেত্রী একটি ছোট স্বর্ণের লকেটসহ সূক্ষ্ম কালো কর্ডের নেকলেস পরেছিলেন। হানিয়া আমির তার রূপচর্চায় বরাবরই ‘ক্লিন গার্ল’ ইমেজ রাখেন। নান্দনিকতার ছোঁয়ায় উজ্জ্বল ছবিতে ফুটে উঠেছিল স্বতঃস্ফূর্ত মুহূর্ত। ছবিগুলো অনলাইনে ভক্তদের মনে ব্যাপক সাড়া ফেলে। বেগুনি দেয়ালের সামনে সোনালি মুহূর্তের আরেকটি শট তার আত্মবিশ্বাস ও ক্যারিশমা তুলে ধরেছিল। জমকালো ফ্যাশন এবং দৈনন্দিন পরিবেশের এই বৈপরীত্য সত্যিই নান্দনিকতা তৈরি করেছিল।  
বোল্ড লুকে মোহনীয় হানিয়া আমির
বিশ্বকাপে ঝড় তুলবেন ব্ল্যাকপিঙ্কের লিসা
আর মাত্র কয়েকটি দিন। আগামী মাসে বিশ্ব মাতবে ফুটবল উন্মাদনায়। আর সেই উন্মাদনার পারদ আরও উঁচুতে তুলতে ফিফা বিশ্বকাপের উদ্বোধন অনুষ্ঠানের লাইনআপে যোগ দিলেন ব্ল্যাকপিঙ্কের লিসা। আমেরিকা, কানাডা ও মেক্সিকোর যৌথভাবে এবারের ফিফা বিশ্বকাপ ২০২৬ আয়োজন করতে যাচ্ছে। এবারের আয়োজনে উত্তর, মধ্য ও ক্যারিবিয়ান ফুটবল কনফেডারেশন (কনকাকাফ) ব্ল্যাকপিঙ্কের লিসার পারফর্ম করার কথা ঘোষণা করেছে। আগেই জানানো হয়েছিল, বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে একজন কে-পপ শিল্পী পারফর্ম করবেন। আর সেই একজন হবেন নারী কে-পপ শিল্পী। জল্পনার অবসান ঘটিয়ে এবারের বিশ্বকাপের উদ্বোধন অনুষ্ঠানের মঞ্চে উঠবেন লিসা। এর আগে বিটিএসের জাংকুক ২০২২ কাতার বিশ্বকাপের উদ্বোধন অনুষ্ঠানে অফিসিয়াল সাউন্ডট্র্যাক ‘ড্রিমার্স’ পরিবেশন করেছিলেন। দ্য নিউইয়র্ক টাইমসের সহযোগী ও ক্রীড়া সংবাদমাধ্যম ‘দ্য অ্যাথলেটিক’-এর তথ্য অনুযায়ী, লিসা আন্তর্জাতিক ফুটবল ফেডারেশনের সঙ্গে একটি পারফরম্যান্স চুক্তি স্বাক্ষর করেছেন। যেহেতু এবারের বিশ্বকাপ কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকো—এই তিনটি দেশ আয়োজন করবে, তাই উদ্বোধন অনুষ্ঠানকেও তিনটি ভাগে উপস্থাপন করা হবে। যুক্তরাষ্ট্র ও প্যারাগুয়ের মধ্যকার ম্যাচের আগে ব্ল্যাকপিঙ্ক তারকা লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়াম মাতাবেন। লিসার পাশাপাশি সেই অনুষ্ঠানে কেটি পেরি, ফিউচার এবং ডিজে স্নেকের মতো শিল্পীরাও পারফর্ম করবেন। কানাডার টরন্টোর অনুষ্ঠানে পারফর্ম করবেন মাইকেল বুলে, অ্যালানিস মরিসেট এবং অ্যালেসিয়া কারা। আর মেক্সিকোর এস্তাদিও আজতেকা স্টেডিয়ামের অনুষ্ঠানে থাকবেন রক ব্যান্ড মানা, আলেহান্দ্রো ফার্নান্দেজ, বেলিন্ডা এবং তাইলা। যুক্তরাষ্ট্র ও কানাডার প্রতিটি মঞ্চের জন্য ১৩ মিনিটের পরিকল্পনা করা হয়েছে, যেখানে মেক্সিকোর মঞ্চটি চলবে ১৬ মিনিট ৩০ সেকেন্ড।

আমাকে জড়িয়ে ধরেন আর চোখের পানি ফেলেন: ইরফান সাজ্জাদ 
বিশ্ব মা দিবসে ভালোবাসা, কৃতজ্ঞতা আর স্মৃতিচারণে ভরে উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যম। সাধারণ মানুষের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকারাও মাকে নিয়ে প্রকাশ করেছেন নিজেদের না বলা অনুভূতি।  ছোট পর্দার অভিনেতা মায়ের সঙ্গে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ছবিতে আমার বুকে ঝাঁপিয়ে পড়া মানুষটা আমার আম্মা...প্রত্যেকবার যখন বাড়িতে যায় আর বাড়ি থেকে চলে আসি ঠিক এভাবেই আমাকে জড়িয়ে ধরেন আর চোখের পানি ফেলেন।  তিনি আরও লেখেন, মা একটা অদ্ভুত জিনিস! পৃথিবীর সব প্রাণী একদিকে আর সব মায়েরা অন্যদিকে। 

ছোট পোশাক পরায় অভিনেত্রীকে লজ্জা দিলেন ফিজা আলী
পাকিস্তানি বিনোদন জগতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ফিজা আলী। শুধু অভিনয়ই নয়, মডেলিং, উপস্থাপনা, গীতিকার ও গায়িকা হিসেবেও তিনি সুবিদিত। অবশ্য বিনোদন অঙ্গনের বিভিন্ন বিষয়ে তার সাহসী মতামতের জন্য টেলিভিশন ও সোশ্যাল মিডিয়ায় সব সময় ট্রেন্ডিংয়ে থাকেন। সম্প্রতি এক পডকাস্টে ফিজা আলী ডিজিটাল ক্রিয়েটর, প্রাক্তন অভিনেত্রী ও মডেল সুজাইন খানের সাক্ষাৎকার নিয়েছেন। ওই পডকাস্টে ফিজা আলী মুসলমান ও পাকিস্তানি ভাবধারার সঙ্গে মিল রেখে শালীন পোশাক পরতে অতিথি সুজাইন খান ও শীর্ষস্থানীয় পাকিস্তানি অভিনেত্রীদের পরামর্শ দিয়েছেন। এ সময় ছোট পোশাক পরায় টিকটক তারকা সুজাইন খানকে লজ্জায় ফেলেন ফিজা আলী। পডকাস্টে ফিজা আলী বলেন, ‘আমি অভিনেত্রীদের সীমা বজায় রাখার পরামর্শ দেব। আমাদের সংস্কৃতি অনুসরণ করা উচিত। ইসলামী রাষ্ট্রের জন্য খোলামেলা পোশাক একটু বাড়াবাড়ি। এখানকার মানুষ অভিনেত্রীদের এমন পোশাক পছন্দ করে না।’ উপস্থাপিকা এরপর সুজাইন খানের পুরোনো খোলামেলা সোশ্যাল মিডিয়া ভিডিওগুলো খুঁজে বের করেন এবং ক্যামেরার সামনে তাকে লজ্জিত করেন। তিনি এও প্রশ্ন তোলেন যে, সুজাইন খান কেন তার ভাইরাল হওয়া খোলামেলা ভিডিওগুলো মুছে ফেলেননি। ফিজা আলীর ব্যক্তিগত জীবন নিয়েও রয়েছে নানা গুঞ্জন। সম্প্রতি এজাজ খানকে বিয়ে করার আগেও তিনি দুবার বিয়ে করেন। ফিজা ভক্তদের সঙ্গে তৃতীয় বিয়ে ও তার জীবনের নানা আপডেট শেয়ার করেছেন অনুষ্ঠানে।  

তরুণীর বাড়াবাড়িতে মঞ্চ ছাড়লেন আতিফ
বিনোদন ভুবনের তারকাদের নিয়ে বরাবরই ভক্তদের মধ্যে উন্মাদনা দেখা দেয়। প্রিয় তারকাকে এক পলক দেখার জন্য বা একটা সেলফি তুলতে উন্মুখ থাকেন সবাই। মাঝেমধ্যে ভক্ত-অনুরাগীদের পাগলামো বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। শুক্রবার ঠিক এমনি এক পরিস্থিতির শিকার হয়েছেন পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলাম। সম্প্রতি সামাজিকমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা যায়, করাচিতে লাইভ পারফরম্যান্সের মাঝখানে এক তরুণী ভক্ত মঞ্চে উঠে আতিফের সঙ্গে সেলফি তোলার চেষ্টা করেন। শুরুতে খুশিমনে গান গাইতে গাইতে পোজ দিয়ে সেলফিও তোলেন আতিফ। কিন্তু ভক্তের লাগাতার অসংলগ্ন আচরণে এক পর্যায়ে বিরক্ত হয়ে যান। উপস্থিত নিরাপত্তারক্ষীদের টিম দ্রুত মঞ্চে আসে তরুণীকে সরানোর জন্য। তরুণীও নাছোড়বান্দা। স্টেজ থেকে নেমে যাওয়ার বদলে আবারও এগিয়ে যান আতিফের কাছে। বারবার সেলফি তোলার চেষ্টা করায় এবং গান থামিয়ে দেওয়ায় ক্ষুব্ধ হয়ে একপর্যায়ে স্টেজ ছাড়তে বাধ্য হন এ গায়ক। পরে নিরাপত্তা কর্মীরা এসে ওই তরুণীকে মঞ্চ থেকে সরিয়ে দেন। দর্শকরা প্রথমে বিষয়টি উপভোগ করলেও গান থামতেই পরিস্থিতি গম্ভীর হয়ে যায়। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হলে সময় লাগেনি। বিরক্ত হলেও শান্ত মাথায় অবস্থা সামলানোর জন্য আতিফের প্রশংসাও করেন নেটিজেনরা।  