ব্রাজিলের কোপাকাবানা বিচে ২ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে শাকিরার ওয়ার্ল্ড ট্যুর কনসার্ট। এর আগেই বড় দুঃসংবাদ পেলেন কলম্বিয়ান সংগীত তারকা শাকিরা। ব্রাজিলের লাখো সংগীতপ্রেমী অধীর হয়ে অপেক্ষায় আছেন পপ তারকা শাকিরার হিন্দোল দেখার। তবে কনসার্টের আগেই অনুষ্ঠানস্থলে ঘটেছে এক মর্মান্তিক দুর্ঘটনা। এতে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
রোববার মঞ্চের কাঠামো একত্রিত করার সময় এ দুর্ঘটনা ঘটে। ক্রেন দিয়ে একটি বড় অবকাঠামো সরানোর সময় সেটি ভেঙে পড়ে ওই শ্রমিকের ওপর। এতে চাপা পড়ে গুরুতর আহত হন। উদ্ধারকারী দল পৌঁছার আগেই তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শাকিরার পারফরম্যান্সের আগে এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় আয়োজক এবং কর্মকর্তাদের মধ্যে ব্যাপক উদ্বেগের জন্ম দিয়েছে। কনসার্টের আয়োজকরা ইনস্টাগ্রামে শেয়ার করা একটি বিবৃতিতে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং উল্লেখ করেছেন যে, ওই কর্মী অনুষ্ঠানস্থল প্রস্তুতকারী দলের একজন সদস্য ছিলেন। সূত্র: প্রেস জার্নাল
আয়োজকরা আরও জানান, প্রাথমিক উদ্ধারকারীরা দ্রুত পদক্ষেপ নেন এবং আহত শ্রমিককে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে, তাকে বাঁচানো সম্ভব হয়নি।
প্রস্তুতিকালে ওই শ্রমিকের করুণ মৃত্যুর ঘটনায় বিমর্ষ হয়ে পড়েছেন শাকিরা। তিনি শোক জ্ঞাপন করে বলেন, ‘নিহতের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন এবং তার পরিবারকে সব ধরনের সমর্থন, সান্ত্বনা এবং সংহতি জানাচ্ছি।’



-1778389301-16579_1778389350.webp)