হঠাৎ করেই বিনোদন মাধ্যমগুলোতে কিছু ভিডিও বা সংলাপ ভাইরাল হয়ে যায়। চারদিকে শুরু হয় ট্রেন্ডিং। এই ট্রেন্ডিংয়ের মেলায় এবার যোগ হলো ব্ল্যাকপিঙ্ক তারকা জেনির নাম। সম্প্রতি টিকটকে জেনির অস্ট্রেলিয়ান টেম ইম্পালার ‘ড্রাকুলা’ রিমিক্স নিয়ে চলছে ট্রেন্ড।
টেম ইম্পালার ‘ড্রাকুলা’ গানের রিমিক্সে যোগ দিয়ে জেনি চারদিকে শোরগোল ফেলে দিলেন। টিকটকের পর্দায় গানটি নিয়ে দেখা দিয়েছে উন্মাদনা। বিভিন্ন অঙ্গনের মানুষও ঠোঁট মিলিয়ে ড্রাকুলা ভঙ্গিতে ক্যামেরার দিকে হেঁটে আসছেন।
ব্ল্যাকপিঙ্ক তারকা জেনি গানটির কয়েকটি স্তবক এবং কোরাসে নিজের কণ্ঠ দিয়েছেন এবং একঝাঁক নতুন লিরিক নিয়ে সেখানে যোগ দেন। ‘ড্রাকুলা’র এই নতুন সংস্করণটি প্রথম দর্শনে যতটা ভৌতিক মনে হয়, তার চেয়েও বেশি অর্থবহ।
অস্ট্রেলিয়ান সাইকেডেলিক সংগীতের নামি দল টেম ইম্পালার ফ্রন্টম্যান কেভিন পার্কার কোরিয়ান গায়িকা জেনির খুবই ঘনিষ্ঠ। ‘ড্রাকুলা’ রিমিক্স কে-পপ সুপারস্টার জেনির প্রথম একক রিলিজ, তার ডেবিউ অ্যালবাম ‘রুবি’ প্রকাশের পর থেকেই চলছে টিকটক ট্রেন্ড।
টিকটক ট্রেন্ডটি বিলবোর্ড হট ১০০ চার্টে ‘ড্রাকুলা’-কে উপরের দিকে তুলে এনেছে। গত সপ্তাহে এটি ১৮ নম্বরে অবস্থান করলেও সামনের চার্টে নিশ্চিত এগিয়ে যাবে।
জেনি নিজেও এই ভাইরাল ট্রেন্ডে যোগ দিয়ে গানটির জনপ্রিয়তা বাড়াতে সাহায্য করেছেন। ‘ড্রাকুলা’ ট্র্যাকটির রিমিক্স যৌথভাবে লিখেছেন জেনি, কেভিন পার্কার, সারাহ অ্যারনস এবং কার্লি গিবার্ট।



-1778389301-16579_1778389350.webp)