ঢাকা শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
নির্বাচন সর্বশেষ
Live Icon ●LIVE

সুরের সঙ্গে রান্নায়ও জাদু জানতেন সুরসম্রাজ্ঞী

এশিয়া পোস্ট বিনোদন

  ১৩ এপ্রিল ২০২৬, ১০:৩২
আশা ভোসলের রান্নার ভক্ত ছিলেন অনেক তারকা। ছবি: সংগৃহীত

সংগীতের সুরের তালে হৃদয়কে আন্দোলিত করাতে পারতেন সুরসম্রাজ্ঞী আশা ভোসলে। শুধু সুরের মায়ায় বুঁদ করে রাখাই নয়, ভারতীয় সংগীতের এই কিংবদন্তি ছিলেন একজন অনুরাগী গৃহিণী ও খাদ্যরসিক। মাইক্রোফোনের পেছনে যেমন সুরের জাদু তুলে তৃপ্তি পেতেন, রান্নাঘরেও ছিলেন ঠিক ততটাই।

পরিবর্তন অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শুধু গানই নয়, আশা ভোসলের রান্নাও মন জয় করেছিল সবার। গানের পাশাপাশি তিনি একটি রেস্তোরাঁর চেইনও প্রতিষ্ঠা করেছিলেন। কিংবদন্তি এই গায়িকার হাতে বানানো শামি কাবাবের ভক্ত ছিলেন বোন লতা মুঙ্গেশকর। তার রেস্তোরাঁর সিগনেচার ‘মা কা ডাল’ এবং বিরিয়ানি মানুষের মন জয় করে। দুবাইয়ে নিজের নামে একটি ভারতীয় রেস্তোরাঁ খুলেছিলেন আশা ভোসলে। সেই রেস্তোরাঁর ভারতীয় খাবার সেখানকার মানুষের খুবই প্রিয়।

কিচেন অ্যাপনে স্বাচ্ছন্দ্য বোধ করতেন আশা ভোসলে

সারা বিশ্বে তার প্রায় ১০টি রেস্তোরাঁ রয়েছে। দুবাই ছাড়াও লন্ডন ও ম্যানচেস্টারে একটি করে এবং বার্মিংহামে রয়েছে দুটি রেস্তোরাঁ। কুয়েতে পাঁচটি রেস্তোরাঁয় ভারতীয় খাবার পরিবেশন করা হয়। এ ছাড়াও দোহা, কাতার, বাহরাইন, আবুধাবির মতো মধ্যপ্রাচ্যের দেশগুলোয় রয়েছে তার নামকরা রেস্তোরাঁ।

বিশ্বের বিভিন্ন দেশে ১০টির বেশি রেস্তোরাঁ ছিল তার

রান্না করা ও খাবার পরিবেশনের প্রতি আশা ভোসলের ছিল গভীর ভালোবাসা। সুরের মূর্ছনায় ভক্তদের মুগ্ধ করা আশা ভোসলে নিজেই রান্না করতে ভালোবাসতেন। এক সাক্ষাৎকারে সেফ কোটে তাকে দেখতে খুব ভালো লাগে বলে জানিয়েছিলেন। ফিল্ম ইন্ডাস্ট্রির মানুষজনের জন্য তিনি নিয়মিত প্রচুর খাবার রান্না করতেন।

কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে রোববার (১২ এপ্রিল) কোটি কোটি ভক্তকে কাঁদিয়ে চলে গেলেন না ফেরার দেশ। ৯২ বছর বয়সে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নন্দিত এই সংগীতশিল্পী। তার কিংবদন্তিতুল্য সংগীতজীবনে তিনি যেমন শীর্ষে ছিলেন, তেমনি ছিলেন এক অনুরাগী খাদ্যরসিক।

বোল্ড লুকে মোহনীয় হানিয়া আমির
পাকিস্তানি শীর্ষস্থানীয় অভিনেত্রী ও মডেল হানিয়া আমির। আবারও প্রমাণ করলেন, কেন তিনি শীর্ষ স্টাইল আইকনদের একজন। ‘দিলরুবা’, ‘জানান’, ‘মেরে হামসফর’ তারকা এবার তার অবকাশ যাপনের নতুন কিছু ছবি দিয়ে সোশ্যাল মিডিয়া মাতিয়ে দিয়েছেন। রীতিমতো বোল্ডরূপে হাজির হয়েছেন ক্যামেরার সামনে। সহজ-সরল আকর্ষণীয় এবং প্রাণবন্ত ব্যক্তিত্বের জন্য পরিচিত হানিয়া এ মৌসুমে নান্দনিকতা ভরপুর কিছু ছবি তার সামাজিকমাধ্যমে শেয়ার করেছেন। যেসব ছবিতে ভ্রমণকারীর স্বচ্ছন্দ মেজাজের সঙ্গে হাই-ফ্যাশনের নিখুঁত মিশ্রণ ঘটেছে। সূত্র: ডেইলি পাকিস্তান মিনিমালিস্ট লাক্সারির জগতে পা রাখলেও হানিয়া আমির তার নিজস্ব প্রাণবন্ত ভাবটিও অক্ষুণ্ণ রেখেছেন। এই লুকের কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি চমৎকার স্ট্র্যাপলেস কালো টিউব ড্রেস। পোশাকটিতে বোল্ড হয়ে ধরা দিলেও চিরন্তন মার্জিতই দেখা যায় অভিনেত্রীকে। কালো লেদার বুটের সঙ্গে পোশাকটিকে একটি কুল ডাউনটাউন লুক দিয়েছে। সাদামাটা সাজে অভিনেত্রী একটি ছোট স্বর্ণের লকেটসহ সূক্ষ্ম কালো কর্ডের নেকলেস পরেছিলেন। হানিয়া আমির তার রূপচর্চায় বরাবরই ‘ক্লিন গার্ল’ ইমেজ রাখেন। নান্দনিকতার ছোঁয়ায় উজ্জ্বল ছবিতে ফুটে উঠেছিল স্বতঃস্ফূর্ত মুহূর্ত। ছবিগুলো অনলাইনে ভক্তদের মনে ব্যাপক সাড়া ফেলে। বেগুনি দেয়ালের সামনে সোনালি মুহূর্তের আরেকটি শট তার আত্মবিশ্বাস ও ক্যারিশমা তুলে ধরেছিল। জমকালো ফ্যাশন এবং দৈনন্দিন পরিবেশের এই বৈপরীত্য সত্যিই নান্দনিকতা তৈরি করেছিল।  
বোল্ড লুকে মোহনীয় হানিয়া আমির
বিশ্বকাপে ঝড় তুলবেন ব্ল্যাকপিঙ্কের লিসা
আর মাত্র কয়েকটি দিন। আগামী মাসে বিশ্ব মাতবে ফুটবল উন্মাদনায়। আর সেই উন্মাদনার পারদ আরও উঁচুতে তুলতে ফিফা বিশ্বকাপের উদ্বোধন অনুষ্ঠানের লাইনআপে যোগ দিলেন ব্ল্যাকপিঙ্কের লিসা। আমেরিকা, কানাডা ও মেক্সিকোর যৌথভাবে এবারের ফিফা বিশ্বকাপ ২০২৬ আয়োজন করতে যাচ্ছে। এবারের আয়োজনে উত্তর, মধ্য ও ক্যারিবিয়ান ফুটবল কনফেডারেশন (কনকাকাফ) ব্ল্যাকপিঙ্কের লিসার পারফর্ম করার কথা ঘোষণা করেছে। আগেই জানানো হয়েছিল, বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে একজন কে-পপ শিল্পী পারফর্ম করবেন। আর সেই একজন হবেন নারী কে-পপ শিল্পী। জল্পনার অবসান ঘটিয়ে এবারের বিশ্বকাপের উদ্বোধন অনুষ্ঠানের মঞ্চে উঠবেন লিসা। এর আগে বিটিএসের জাংকুক ২০২২ কাতার বিশ্বকাপের উদ্বোধন অনুষ্ঠানে অফিসিয়াল সাউন্ডট্র্যাক ‘ড্রিমার্স’ পরিবেশন করেছিলেন। দ্য নিউইয়র্ক টাইমসের সহযোগী ও ক্রীড়া সংবাদমাধ্যম ‘দ্য অ্যাথলেটিক’-এর তথ্য অনুযায়ী, লিসা আন্তর্জাতিক ফুটবল ফেডারেশনের সঙ্গে একটি পারফরম্যান্স চুক্তি স্বাক্ষর করেছেন। যেহেতু এবারের বিশ্বকাপ কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকো—এই তিনটি দেশ আয়োজন করবে, তাই উদ্বোধন অনুষ্ঠানকেও তিনটি ভাগে উপস্থাপন করা হবে। যুক্তরাষ্ট্র ও প্যারাগুয়ের মধ্যকার ম্যাচের আগে ব্ল্যাকপিঙ্ক তারকা লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়াম মাতাবেন। লিসার পাশাপাশি সেই অনুষ্ঠানে কেটি পেরি, ফিউচার এবং ডিজে স্নেকের মতো শিল্পীরাও পারফর্ম করবেন। কানাডার টরন্টোর অনুষ্ঠানে পারফর্ম করবেন মাইকেল বুলে, অ্যালানিস মরিসেট এবং অ্যালেসিয়া কারা। আর মেক্সিকোর এস্তাদিও আজতেকা স্টেডিয়ামের অনুষ্ঠানে থাকবেন রক ব্যান্ড মানা, আলেহান্দ্রো ফার্নান্দেজ, বেলিন্ডা এবং তাইলা। যুক্তরাষ্ট্র ও কানাডার প্রতিটি মঞ্চের জন্য ১৩ মিনিটের পরিকল্পনা করা হয়েছে, যেখানে মেক্সিকোর মঞ্চটি চলবে ১৬ মিনিট ৩০ সেকেন্ড।

আমাকে জড়িয়ে ধরেন আর চোখের পানি ফেলেন: ইরফান সাজ্জাদ 
বিশ্ব মা দিবসে ভালোবাসা, কৃতজ্ঞতা আর স্মৃতিচারণে ভরে উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যম। সাধারণ মানুষের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকারাও মাকে নিয়ে প্রকাশ করেছেন নিজেদের না বলা অনুভূতি।  ছোট পর্দার অভিনেতা মায়ের সঙ্গে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ছবিতে আমার বুকে ঝাঁপিয়ে পড়া মানুষটা আমার আম্মা...প্রত্যেকবার যখন বাড়িতে যায় আর বাড়ি থেকে চলে আসি ঠিক এভাবেই আমাকে জড়িয়ে ধরেন আর চোখের পানি ফেলেন।  তিনি আরও লেখেন, মা একটা অদ্ভুত জিনিস! পৃথিবীর সব প্রাণী একদিকে আর সব মায়েরা অন্যদিকে। 

ছোট পোশাক পরায় অভিনেত্রীকে লজ্জা দিলেন ফিজা আলী
পাকিস্তানি বিনোদন জগতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ফিজা আলী। শুধু অভিনয়ই নয়, মডেলিং, উপস্থাপনা, গীতিকার ও গায়িকা হিসেবেও তিনি সুবিদিত। অবশ্য বিনোদন অঙ্গনের বিভিন্ন বিষয়ে তার সাহসী মতামতের জন্য টেলিভিশন ও সোশ্যাল মিডিয়ায় সব সময় ট্রেন্ডিংয়ে থাকেন। সম্প্রতি এক পডকাস্টে ফিজা আলী ডিজিটাল ক্রিয়েটর, প্রাক্তন অভিনেত্রী ও মডেল সুজাইন খানের সাক্ষাৎকার নিয়েছেন। ওই পডকাস্টে ফিজা আলী মুসলমান ও পাকিস্তানি ভাবধারার সঙ্গে মিল রেখে শালীন পোশাক পরতে অতিথি সুজাইন খান ও শীর্ষস্থানীয় পাকিস্তানি অভিনেত্রীদের পরামর্শ দিয়েছেন। এ সময় ছোট পোশাক পরায় টিকটক তারকা সুজাইন খানকে লজ্জায় ফেলেন ফিজা আলী। পডকাস্টে ফিজা আলী বলেন, ‘আমি অভিনেত্রীদের সীমা বজায় রাখার পরামর্শ দেব। আমাদের সংস্কৃতি অনুসরণ করা উচিত। ইসলামী রাষ্ট্রের জন্য খোলামেলা পোশাক একটু বাড়াবাড়ি। এখানকার মানুষ অভিনেত্রীদের এমন পোশাক পছন্দ করে না।’ উপস্থাপিকা এরপর সুজাইন খানের পুরোনো খোলামেলা সোশ্যাল মিডিয়া ভিডিওগুলো খুঁজে বের করেন এবং ক্যামেরার সামনে তাকে লজ্জিত করেন। তিনি এও প্রশ্ন তোলেন যে, সুজাইন খান কেন তার ভাইরাল হওয়া খোলামেলা ভিডিওগুলো মুছে ফেলেননি। ফিজা আলীর ব্যক্তিগত জীবন নিয়েও রয়েছে নানা গুঞ্জন। সম্প্রতি এজাজ খানকে বিয়ে করার আগেও তিনি দুবার বিয়ে করেন। ফিজা ভক্তদের সঙ্গে তৃতীয় বিয়ে ও তার জীবনের নানা আপডেট শেয়ার করেছেন অনুষ্ঠানে।  

তরুণীর বাড়াবাড়িতে মঞ্চ ছাড়লেন আতিফ
বিনোদন ভুবনের তারকাদের নিয়ে বরাবরই ভক্তদের মধ্যে উন্মাদনা দেখা দেয়। প্রিয় তারকাকে এক পলক দেখার জন্য বা একটা সেলফি তুলতে উন্মুখ থাকেন সবাই। মাঝেমধ্যে ভক্ত-অনুরাগীদের পাগলামো বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। শুক্রবার ঠিক এমনি এক পরিস্থিতির শিকার হয়েছেন পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলাম। সম্প্রতি সামাজিকমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা যায়, করাচিতে লাইভ পারফরম্যান্সের মাঝখানে এক তরুণী ভক্ত মঞ্চে উঠে আতিফের সঙ্গে সেলফি তোলার চেষ্টা করেন। শুরুতে খুশিমনে গান গাইতে গাইতে পোজ দিয়ে সেলফিও তোলেন আতিফ। কিন্তু ভক্তের লাগাতার অসংলগ্ন আচরণে এক পর্যায়ে বিরক্ত হয়ে যান। উপস্থিত নিরাপত্তারক্ষীদের টিম দ্রুত মঞ্চে আসে তরুণীকে সরানোর জন্য। তরুণীও নাছোড়বান্দা। স্টেজ থেকে নেমে যাওয়ার বদলে আবারও এগিয়ে যান আতিফের কাছে। বারবার সেলফি তোলার চেষ্টা করায় এবং গান থামিয়ে দেওয়ায় ক্ষুব্ধ হয়ে একপর্যায়ে স্টেজ ছাড়তে বাধ্য হন এ গায়ক। পরে নিরাপত্তা কর্মীরা এসে ওই তরুণীকে মঞ্চ থেকে সরিয়ে দেন। দর্শকরা প্রথমে বিষয়টি উপভোগ করলেও গান থামতেই পরিস্থিতি গম্ভীর হয়ে যায়। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হলে সময় লাগেনি। বিরক্ত হলেও শান্ত মাথায় অবস্থা সামলানোর জন্য আতিফের প্রশংসাও করেন নেটিজেনরা।  