জরুরি মেরামত ও সংস্কারকাজের জন্য আজ (শনিবার) দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সংশ্লিষ্ট এলাকার বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) কর্তৃপক্ষ পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-১ জানিয়েছে, জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজ এবং গাছের ডালপালা কাটার জন্য সিলেটের বেশকিছু এলাকায় শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এলাকাগুলো হলো ওসমানী বিমানবন্দরের আবাসিক এলাকা, কাকুয়ারপাড়, সিলেট ক্লাব, ফরিদাবাদ হাউজিং, এডভেঞ্চার ওয়ার্ল্ড, আবাদানি, বড়শালা বাজার মসজিদের পাশে আংশিক এলাকা, পর্যটন, ফরিদাবাদ, সিলভার সিটি, কেওয়াছড়া, হিলুয়াছড়া চা-বাগান, ধোপাগঞ্জ, মহালদিক, উমদারপাড়া, আলাইবহর, লিলাপাড়া, দাপনাটিলা, সাহেবের বাজার, কালাগুল, লালবাগ, পীররগাঁও, ছালিয়া, রঙ্গটিলা, সালুটিকর ঘাট ও আশপাশের এলাকা।
এ ছাড়া নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি’র (নেসকো) নাটোর দপ্তর জানিয়েছে, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে লাইনের পাশের গাছের ডালপালা কাটার জন্য শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চৌকিরপাড় ফিডার এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।




